১৬ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ গৌরব, অহঙ্কার ও আনন্দ উজ্জ্বলতার সাক্ষ্য বহনকারী একটি অনন্য দিন। ১৯৭১ সালের এই বিশেষ দিনটিতে ২৬ মার্চ ১৯৭১-এ সূচিত মহান মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আমাদের মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সক্রিয় সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এ বিজয় ছিনিয়ে আনে। এই দিনটিতেই ৯৫ হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য রমনা রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ৩০ লাখ বাঙালির বুকের রক্তে, ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও অগণিত মানুষের সীমাহীন দুঃখ-দুর্ভোগের বিনিময়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন এই বিজয় মুকুট শিরে পরেছিল বাংলাদেশ। সুদীর্ঘ ২৩ বছরের পাকিস্তানিদের অত্যাচার-নিপীড়ন আর সীমাহীন বঞ্চনার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসার অমোঘ বাণী বজ্রনির্ঘোষ কণ্ঠে ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রমনা রেসকোর্স ময়দানে ৭ মার্চের ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’ পাকিস্তানি সামরিক শাসকরা বাঙালির আশা-আকাক্সক্ষাকে পদদলিত করে ২৫ মার্চ গভীর রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের ওপর অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু চ‚ড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে ওই রাতেই গ্রেপ্তারের আগে বাংলার স্বাধীনতা ঘোষণা করে দেশবাসীকে যার যা আছে তাই নিয়ে শত্রæর মোকাবিলা করতে এবং প্রতিবেশী রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বর্বরতার নিন্দা এবং বাংলাদেশের পক্ষে সাহায্য ও সহযোগিতার উদাত্ত আহŸান জানিয়েছিলেন। যে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ৭ মার্চ কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই ময়দানেই ৯৫ হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যকে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে হয়। বিজয়ের এই দিনে স্বাধীনতার সেই মহানায়কের প্রতি জানাই আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা। তার সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যাদের অমূল্য সংগ্রামী জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, মুক্ত স্বাধীন স্বদেশ ভ‚মি পেয়েছি। মুক্তিযুদ্ধের একেবারে শেষপ্রান্তে পাকিস্তান বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসরা বেছে বেছে এ ভ‚খণ্ডের কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, চিকিৎসক, বুদ্ধিজীবী হত্যার যে তাণ্ডবে মেতে উঠেছিল সেই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। স্বজন হারানোর স্মৃতি এ বিজয়ের দিনেও আমাদের বিষাদগ্রস্ত করে। অবশ্য আজ আমরা দেখতে পাচ্ছি, পূর্ব দিগন্তে নৈরাশ্য-গøানির আঁধার কেটে আলোর রেখা দেখা দিতে শুরু করেছে। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত খুনিদের বিরুদ্ধে আদালতের দেয়া রায় কার্যকর হয়েছে। শীর্ষ যুদ্ধাপরাধী রাজাকার, আলবদরদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। অনেকেরই বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। এখন সুযোগ এসেছে বাংলাদেশকে পরিপূর্ণরূপে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার। কিন্তু আজো আমরা সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ও বিস্তার লক্ষ করছি, তার জন্য মুক্তিযুদ্ধের পক্ষশক্তি দায়ী, তা স্বীকার করে এর বিরুদ্ধে গণঐক্য ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। সামনে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী অথচ আমরাই মুক্তিযুদ্ধের অর্জনকে কতখানি হতমান করছি। ভেবে দেখতে হবে, কেন আজ দেশ ও জনগণ এতটা ধর্মান্ধতার পথে চোখ বুজে এগিয়ে চলেছি। তবে কি মুক্তিযুদ্ধের সাফল্যকে সাধারণ মানুষের কাছে যেভাবে তুলে ধরা এবং জীবনে প্রতিফলিত করা উচিত ছিল, আমরা কি তবে সেই জাতীয় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি? আজ এই বিজয়ের দিনে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে আমরা যদি কঠোর কর্মপন্থা গ্রহণ করে পরাজিত এই অপশক্তির ঔদ্ধত্যকে রুখে দিতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরই পস্তাতে হবে।











































