ঢাকা অফিস।।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে এ সফরে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বিমানবন্দরে স্পিকার ও তার প্রতিনিধিদলকে বিদায় জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইমরান হায়দার।
স্পিকারের নেতৃত্বে ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন— সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।











































