Home বিনোদন বন্ডগার্ল নিয়ে আগ্রহ নেই: লেয়া সেদু

বন্ডগার্ল নিয়ে আগ্রহ নেই: লেয়া সেদু

0


বিনোদন ডেস্ক।।

সম্প্রতি নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর বেড়েছে আলোচনার জোয়ার। তবে পরবর্তী বন্ডকন্যা কে হবেন, তা নিয়েও জল্পনার শেষ নেই। কিন্তু এ চরিত্র নিয়ে কোনো কৌতূহল নেই ফরাসি অভিনেত্রী লেয়া সেদুর। ড্যানিয়েল ক্রেগের বিপরীতে ‘স্পেক্টর’ ও ‘নো টাইম টু ডাই’ সিনেমায় গুরুত্বপূর্ণ মেডেলিন সোয়ান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ‘দ্য রানথ্রু’ পডকাস্টে পরবর্তী বন্ডকন্যা হিসেবে কাকে দেখতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘সত্যি বলতে, এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এটি আমার জীবনের একটি সম্পন্ন হয়ে যাওয়া অধ্যায়।’ তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘তোমরা কীভাবে এতটা আগ্রহী হও?’

পডকাস্টটি রবার্ট প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে ঘোষণার আগেই ধারণ করা হয়েছিল। লেয়া মনে করেন, আমাজন এমজিএম স্টুডিওর হাতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব যাওয়ার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়েছে। তার ভাষায়, ‘এটি এখন আমেরিকান হয়ে গেছে।’ তবে নতুন সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি। কারণ, এটি পরিচালনা করছেন ডেনিস ভিলনভ। তার সঙ্গে ‘ডিউন: পার্ট টু’ সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।