Home খেলাধুলা ম্যাচের আগে চেনা রীতি থেকে সরে এল বার্সেলোনা

ম্যাচের আগে চেনা রীতি থেকে সরে এল বার্সেলোনা

1

স্পোর্টস ডেস্ক।।

আন্তর্জাতিক বিরতির পর লা লিগার ১৩তম রাউন্ডের ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সেল্তার বিপক্ষে কষ্টার্জিত জয়ে পয়েন্ট তালিকায় সমান পয়েন্ট নিয়ে কাতালানদের পিছু নিয়েছে।

তাই ভিলারিয়ালের বিপক্ষে জয়ে শীর্ষস্থান সুসংহত করতেই চায়বে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রবিবার (২২ নভেম্বর) ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের চিরাচরিত ম্যাচডে রুটিনে বড় পরিবর্তন এনেছে বার্সেলোনা। সাধারণত ম্যাচের দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিক স্কোয়াড বা ম্যাচডে স্কোয়াড ঘোষণা করলেও তা না করার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।

স্থানীয় সময় দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাওয়ায় আলাদাভাবে স্কোয়াড তালিকা প্রকাশ না করে সরাসরি মূল একাদশ (স্টার্টিং লাইনআপ) ঘোষণা করবে বার্সেলোনা।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা বিষয়ক বিশ্বস্ত সংবাদকর্মী আশরাফ বেন আয়াদ। এক প্রতিবেদনে তিনি জানান, ভিলারিয়াল ম্যাচের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের কোনো তালিকা প্রকাশের পরিকল্পনা নেই ক্লাবের; বরং তারা সরাসরি মূল একাদশই প্রকাশ করবে।

মূল একাদশ ঘোষণার মাধ্যমেই বেশ কয়েকজন চোটাক্রান্ত খেলোয়াড়ের মাঠে ফেরার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এবং ফরোয়ার্ড রাফিনিয়া।

অন্যদিকে, চলতি সপ্তাহে অনুশীলনে নতুন করে চোটে পড়ায় ভিলারিয়ালের বিপক্ষে এই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে।