স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পাঁচটি মোড়ে ধারাবাহিক সংক্ষিপ্ত পথসভা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি। নগরীর ডাকবাংলা, রূপসা, লবণচরা, সাতরাস্তা ও রয়েল মোড়ে এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নগরীর সার্বিক পরিস্থিতি, জননিরাপত্তা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি।
নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও জনসমাগমপূর্ণ মোড়গুলোতে ধারাবাহিক এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সরব উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেওয়া নেতাকর্মীরা নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
পথসভায় ইস্তিয়াক আহমেদ ইস্তি বলেন, খুলনা মহানগরীর শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা, সহিংসতা কিংবা অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।











































