Home জাতীয় আগুনে পুড়ল বসুমতি পরিবহনের বাস, সন্দেহভাজন আটক ২

আগুনে পুড়ল বসুমতি পরিবহনের বাস, সন্দেহভাজন আটক ২

2

ঢাকা অফিস।।

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে শাহ আলী থানার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগা বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭০০৭।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটিতে আগুন দেন। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।