Home খেলাধুলা হার মেনে নিতে না পেরে সতীর্থদের সমালোচনায় ভারত অধিনায়ক

হার মেনে নিতে না পেরে সতীর্থদের সমালোচনায় ভারত অধিনায়ক

0

স্পোর্টস ডেস্ক।।

রাইজিং স্টার্স এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে হেরে গেল ভারত। টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় হেরে যায় ভারত। ৪৮ রানে জয় পায় পাকিস্তান।

রোববার আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন হাসান নওয়াজ। ৫৯ রান করেন মাজ সাদাকাত। ৫৬ রান করেন ফারহান ইউসুফ।

রান তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে ৪৯.১ ওভারে ২৬৫ রানেই অলআউট হয় ভারত। দলের হয়ে অধিনায়ক তিলক ভার্মা ১৪৯ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু তার শতরান দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। অভিষেক শর্মা ৪২ বলে ৭০ এবং শাহবাজ আহমেদ ৪৯ বলে ৫৬ রান করেন।

খেলা শেষে ভারতের অধিনায়ক তিলক ভার্মা বলেন, অভিষেক যেভাবে ইনিংস শুরু করেছিল এবং মাঝের ওভারে শাহবাজ যেভাবে আমার সঙ্গে জুটি গড়েছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, যখন আমরা রানের গতি বাড়াতে চেয়েছিলাম, তখনই শাহবাজ আউট হয়ে যায়। ও যদি আরও দুই ওভার বা তার কাছাকাছি সময় ক্রিজে থাকতে পারত, তাহলে হয়তো আমি ম্যাচটা শেষ করতে পারতাম।

ভারত এ দলের অধিনায়ক আরও বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাচ জেতা। আমরা যদি ম্যাচ জিততে না পারি, তাহলে ব্যক্তিগত পারফরম্যান্স আমার কাছে সেরা নয়। তবে আমি সবসময় চেষ্টা করি ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। আজও সেটাই করার চেষ্টা করেছিলাম। অন্য কোনও ব্যাটার যদি আমাকে একটু সঙ্গ দিতে পারত, তাহলে হয়তো ম্যাচটা শেষ করতে পারতাম। তবে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। দলের অধিনায়ক হলে সেই চাপ ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া উচিত। আর সত্যি বলতে, এই দায়িত্ব নিতে আমি ভালোবাসি।