স্পোর্টস ডেস্ক।।
ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অ্যাওয়ে সফর করতে যাচ্ছে বার্সেলোনা। যেখানে তাদের প্রতিপক্ষ আজারবাইজানের ক্লাব সাবাহ।
ব্লাউগ্রানেশনের তথ্য অনুযায়ী, আজারবাইজানের রাজধানী বাকুতে যেতে কাতালান ক্লাবটিকে বার্সেলোনা থেকে ৩,৯৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।
এতদিন এই রেকর্ডটি ছিল রুবিন কাজানের বিপক্ষে খেলতে রাশিয়ার কাজান সফরের দখলে, যার দূরত্ব ছিল ৩,৭২৫ কিলোমিটার। দীর্ঘতম সফরের এই তালিকার শীর্ষ চারে থাকা বাকি দুটি সফর হলো ইসরায়েলের বিয়ার শেভা (৩,১১৪ কিমি) এবং রাশিয়ার মস্কো (৩,০১৬ কিমি)।
চ্যাম্পিয়নস লিগের পঞ্চম ম্যাচে সাবাহর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী বুধবার (২৫ নভেম্বর) বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে (স্থানীয়/ইউরোপীয় সময় ১৮:৪৫ সিইটি) ম্যাচটি শুরু হবে।
আজারবাইজানের লিগ চ্যাম্পিয়ন সাবাহ তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতার মূল পর্বে খেলছে।
গত আগস্টের ড্র-তেই তারা জানতে পেরেছিল যে নিজেদের অভিষেক মৌসুমের অন্যতম হাই-প্রোফাইল ম্যাচে তারা ঘরের মাঠ বাকুতে বার্সেলোনাকে আতিথ্য দেবে।
আজারবাইজানের এই সফরটি বার্সেলোনার আগের দূরত্বের রেকর্ডকে ২৪৫ কিলোমিটার ছাড়িয়ে গেছে, যা ইউরোপীয় কোনো ম্যাচের জন্য ক্লাবটির ইতিহাসের দীর্ঘতম যাত্রা।











































