স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘ ৪ বছর পর টেস্ট দলে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচেও খেলতে নামতে পারেননি নাঈম শেখ। তাতে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষা বাড়ছে তার।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন নাঈম। এবার সেই ওয়ানডে দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। আজ তাকে ফিরিয়েই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে ফিরেছেন সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলা ইয়াসির আলি রাব্বিও। এক বছর পর ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিকও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১ ডিসেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।











































