আন্তর্জাতিক ডেস্ক।।
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সাথে পরকীয়া প্রেমের জের ধরে গত ১২ নভেম্বর নিজের হাতে গড়া প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়া কর্তৃপক্ষ আবার তাকে স্বপদে ফিরিয়ে এনেছে।
পদত্যাগপত্র গ্রহণ করার আগের সিদ্ধান্ত পাল্টে জেনসেন হুয়াংকে প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের পরিচালক পদে পুনর্বহাল করেছে এনভিডিয়া।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, জেনসেনের সাথে ধারাবাহিক আলোচনার পর তারা সর্বসম্মতিক্রমে তার প্রত্যাবর্তনের অনুমোদন দিয়েছেন। পর্ষদ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, তিনি পরিচালকদের কাছে সব বিষয় অকপটে স্বীকার করেছেন এবং চিপ নির্মাতা এই প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই এখনো যোগ্য ব্যক্তি।
এক বিবৃতিতে এনভিডিয়া জানিয়েছে, এই পুনর্বহালের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে পর্ষদ মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছে।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনস বলেন, ‘পর্ষদ বিশ্বাস করে যে এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি এবং তার পুনর্বহাল আমাদের শেয়ারহোল্ডার, কর্মচারী, অংশীদার এবং গ্রাহকদের সর্বোত্তম স্বার্থ রক্ষা করবে। জেনসেনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি কোম্পানির নেতৃত্ব পুনরায় শুরু করায় তার সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে অসামান্য সেবা প্রদানের পাশাপাশি এনভিডিয়ার সিএফও হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য আমরা কোলেট ক্রেসের প্রতি কৃতজ্ঞ।’
এই সিদ্ধান্তের মাধ্যমে কোলেট ক্রেসের অধীনে থাকা অন্তর্বর্তীকালীন নেতৃত্বেরও অবসান ঘটল, যিনি হুয়াংয়ের প্রস্থানের পর প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্রেস এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে তার আগের দায়িত্বে ফিরে যাবেন।
নিজের প্রতিক্রিয়ায় জেনসেন হুয়াং বলেছেন, এনভিডিয়ায় ফিরে আসতে পেরে এবং নতুন এক শিল্প বিপ্লবের অগ্রভাগে থাকা একটি কোম্পানির নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।
সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সময় নেওয়া এবং তার ওপর আস্থা রাখার জন্য পর্ষদকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি পরম বিনয় এবং নতুন অঙ্গীকারের সাথে এই দায়িত্ব গ্রহণ করছি।’ তিনি আরো যোগ করেন, ‘কাজে ফিরে যাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’
পদত্যাগের পর থেকেই বিভিন্ন মহল থেকে জেনসেনকে এনভিডিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। শীর্ষ ধনী ইলন মাস্কসহ সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা জেনসেনকে ফেরাতে চেষ্টা করেন। জেনসেনকে ফেরাতে অনলাইনে ক্যাম্পেইন করা হয়, চিঠি পাঠানো হয় এনভিডিয়া বোর্ডের কাছেও। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার জেনসেনকে ফেরানোর পক্ষে জোরালো অবস্খান ব্যক্ত করেন।
১৯৯৩ সালে আরো দুই বন্ধুর সাথে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। এআইয়ের বিকাশের জন্য অপরিহার্য উন্নতমানের চিপ তৈরি করে এনভিডিয়া।











































