নগরীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
স্টাফ রিপোর্টার
নগরীর রূপসা সেতুর নিচে সড়ক দুর্ঘটনায় সৈতুন বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘনা ঘটে। নিহত বৃদ্ধা ব্রীজ এলাকার বাসিন্দা গনি শেখের স্ত্রী।
এলাকাবাসি জানায়, রূপসা ব্রীজের নীচে দাড়িয়ে থাকা ট্রাকের পেছন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ড্রাইভার গাড়ি চালু করে পেছনে আসলে তার গায়ের ওপর উঠে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। আহত বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
লবচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনস্থলে যান তিনি। ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নগরীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যানবাহন পরিদর্শন
স্টাফ রিপোর্টার
নগরীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর বরাদ্দকৃত যানবাহন সমূহ পরিদর্শন করেছেন পুলিশ সুপার কানাই লাল সরকার। রবিবার (১৮ সেপ্টেম্বর) তিনি এ পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার যানবাহন শাখায় কর্মরত সদস্যদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি আই পি-৬ খুলনার পুলিশ লাইন্সে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করেন। তিনি উক্ত বক্সে পুলিশ সদস্যদের যেকোন সমস্যা ও পরামর্শ থাকলে লিখিত আকারে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় অত্র ইউনিটের সহকারী পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঁইয়াসহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
নগরীতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা ও আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন পিরোজপুর জেলা সদরের পুরাতন পোদ্দার বাড়ি মধ্য রাস্তার মৃত. আশরাফ আলী সরদার এর ছেলে মো. মিঠু সরদার (৪১) ও ভাইজরা উত্তরপাড়ার মৃত. আশরাফ আলী শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং ডুমুরিয়া থানার মিকশিমিল গাজী পাড়ার মৃত. নাজের সর্দারের ছেলে মো. কালাম সর্দার (৫৮)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, গত ২৪ ঘন্টায় নগরীর সোনাডাঙ্গা ও আড়ংঘাটা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি। এসময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে সামছুর গাজী হত্যা মামলার আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সামছুর গাজী হত্যা মামলার মুল আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ খানার মো. আহাদ আলী গাজী (৪০)।
র্যাব-৬ জানায়, রবিবার সকাল ১০টার দিকে মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় চাঞ্চল্যকর সামছুর গাজী হত্যা মামলার মুল আসামী আহাদ আলী গাজীকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভিকটিম সামছুর গাজীর সাথে তার শ্যালক আসামী ফজর আলী ও আহাদ আলী গাজীদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আসামীরা লোহার শাবল দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে। যার ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ভিকটিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সামছুর গাজীকে মৃত. ঘোষনা করেন। এ সংক্রান্তে ভিকটিমের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত হত্যার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এই হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
শিরোমনি হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে মালিকের বাসভবনে শ্রমিকদের অবস্থান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের পাওনার হিসাব ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে প্রেরন ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ সহ শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের সুগভীর ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বিকাল ৪ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার মালিক সফুরুন্নেসার খালিশপুরের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ শেখ আকরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির দিপু, কুদ্দুস খান,মিরা কাজী, খালিদ কাজী প্রমুখ। অবস্থান কর্মসূচি থেকে শ্রমিক কর্মচারীরা তাদের সকল বকেয়া পাওনা শ্রম আইন অনুযায়ি পেতে পারে এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি,খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর আশু হস্তক্ষেপ কামনা করেন।
সাবেক চেয়ারম্যান কওছার আলী ছিলেন আওয়ামী লীগের দূ:সময়ের একজন কর্মী: শেখ হারুন
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক বিরোধী দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, শেখ কওছার আলী ছিলেন আওয়ামীলীগের দূ:সময়ের একজন কর্মী। তার মৃত্যুতে আমরা সংগঠনের একজন প্রবীননেতাকে হারালাম। তিনি আরও বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের বেদনার এবং কষ্টের। এজন্য মানুষ হিসেবে এই দুনিয়ায় আমাদের সকলকে ভালো কিছু করতে হবে। যাতে করে মৃত্যর পর জনগণের মাঝে বেঁচে থাকা যায়। তিনি গতকাল রবিবার বিকাল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীন আওয়ামীলীগনেতা গাওঘরা নিবাসী প্রয়াত শেখ কওছার আলীর নামাজে জানাযায় আগত সমবেত জনতার উদ্দেশ্যে এসকল কথা বলেন। এসময় খুলনা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধঞ্জলী নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়াশীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, বপিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মোতওয়ালী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এসকে জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান আসাব, সাবেক চেয়ারম্যান শেখ হেমায়েত আলী, প্যানেল চেয়ারম্যান-১ এসএম ফরিদ রানা, ইউপি সদস্য মশিবুর রহমান, রমেন্দ্রনাথ রায়, আবুল কালাম, সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, রুহুল আমিন মোল্লা, মোঃ কামরুল ইসলাম, সাবেক মেম্বার বিএম মাসুদ রানা, মোক্তার গাজী, সংরক্ষিত মহিলা সদস্য মারুফা আক্তার, রুনা বেগম, আ’লীগনেতা প্রসাদ চন্দ্র রায়, রবীন্দ্রনাথ সরকার, তরিকুজ্জামান সুমন, লুৎফর রহমান শেখ, দেবাশীষ মন্ডল, মুন্নাফ বিশ্বাস, যুবলীগনেতা মোঃ রেজাউল ইসলাম, প্রবীর ঘোষ, সোহেল রানা, ছাত্রলীগনেতা চিশতী নাজমুল বাশার, আমিরুল মোমিনী রানা, ইসমাইল মৃধা ইমন, সোহেল সরদার,মোহম্মদ মিলু, কৌশিক মন্ডল। মরহুম শেখ কওছার আলী বটিয়াঘাটা উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহরিয়ার এর পিতা। ###
বটিয়াঘাটায় নবগঠিত ইউপি মেম্বার এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন বটিয়াঘাটা উপজেলা শাখার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ গতকাল রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। উপজেলা চেয়াম্যানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান আসাব, ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কমরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরি রানা, সাবেক মেম্বার আমিনুল ইসলাম, নবগঠিত উপজেলা কমিটির সভাপতি মোঃ বোরহান ফকির, সাধারণ সম্পাদক দুলাল মহালদার, ইউপি মেম্বার আমানাত শেখ, কৌশিক পাল, রুহুল আমিন মোল্যা, মারুফা আক্তার, মহসিন শেখ, মুরাদ মলঙ্গী, কামরুল ইসলাম, রুমা আক্তার। ওইদিন নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতিকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শ্যামনগরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মোঃ আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আনন্দ মন্ডল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে নিজ শয়ন কক্ষে ঘুমান্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। তিনি উপজেলার বল্লভপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ মন্ডলের পুত্র।পরিবারের মাধ্যমে দিয়ে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু বলেন, রাতে ঘুমান্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। কিন্তু স্বাস্থ্য কমেপ্লেক্সে দেরিতে নেওয়ার কারনে তার মৃত্যু হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টিএইচএ) ডাঃ জিয়াউর রহমান বলেন, ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
বিএনপি নেতার পিতা বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী ছাত্রদল খানজাহান আলী থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ পিটুর পিতা বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মিয়া রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মিয়া কর্মজীবনে রাষ্ট্রায়াত্ব বিভিন্ন পাটকলের প্রকল্প প্রধান হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন। এছাড়া সমাজসেবক ও ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে তিনি এলাকায় বিশেষ ভাবে পরিচিত ছিলেন।
বিকেল সাড়ে ৩টায় ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুলিশ বাহিনীর একটি চৌকষ দল মরহুম মনোয়ার মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
মরহুমের নামাজে জানাজা আসরবাদ ইস্টার্ন গেঁটস্থ “গাবতলা জামে” মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কমো: মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সদস্য কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, মোল্লা সোহাগ হোসেন, ইমদাদুল হক, ইকবাল হোসেন মিজান, আবু সাদাত মোহাম্মদ সায়েম, গাজী মোমসেদুল ইসলাম সজীব, মোঃ মোসলেম উদ্দিন, মিনা মুরাদ, মোঃ ইমলাক সেলিম আহমেদ, জাহাঙ্গীর হোসেন খোকা, মোহাম্মদ রেজাউল হক, মোঃ ইসমাইল হোসেন বাবু, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোল্লা শরিফুল ইসলাম, ডাক্তার আলী আহমেদ, শাহাদাত হোসেন সাজু, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ জসিম শেখ, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, তৌহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, মশিউর রহমান সহ থানা বিএনপি ও ফুলতলা উপজেলা বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব তরিকুল ইসলাম জহির। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে জাতি একজন সূর্য-সন্তানকে হারালো। একজন শিক্ষাবিদ সমাজকর্মী হিসাবে তার অবদান ভুলবার নয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।
রূপসায় দেবীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী আবু সালেহ পাটওয়ারী
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার দেবীপুর নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ আবু সালেহ পাটওয়ারী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়। আবু সালেহ পাটওয়ারী রূপসা উপজেলার তিলক গ্রামের এক সম্ভান্ত পরিবারের সন্তান এবং সমাজ সেবক। কমিটির সদস্য সচিব হলেন (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যান্য পদে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন সাধারণ শিক্ষক সদস্য মোঃ মারুফ বিল্লাহ, জগদীশ চন্দ্র বিশ্বাস, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সিমা মন্ডল, অভিভাবক সদস্য মোঃ দাউদ শেখ, মোঃ আবু বক্কর সিদ্দিক, অসিম সাহা, বিক্রম দত্ত, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রুমানা বেগম।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে নবযাত্রা প্রকল্পের ফেজআউট প্রোগ্রাম অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ প্রতিনিধি:
(ইউএসএআইডি) এর খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে নবযাত্রা প্রকল্পের ফেজআউট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকল ১০টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আমিতাভ হালদার সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন(ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ডেপুটি অপরেশন ম্যানেজার পরিণতি কোস্তা, নবযাত্রা প্রকল্পের সোসাল ইনকুলেশন স্পেশালিস্ট মোক্তার হোসেন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম,আফসার উদ্দিন, পীযূষ কান্তি রায়, জিএম আব্দুল কাদের, জিএম আব্দুস সালাম,খলিল সরদার,গোলাম রব্বানী, জাহিদ আলম, ফারজানা শওকত। ইউপি সদস্যা পূর্ণিমা রানী, রোজিনা পারভিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অজয় কুমার,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পি, ৩নং
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। সভাপতি নব দিগন্ত যুবসংঘ (গোলক্লাব) সাহরিয়ার পারভেজ (টিপু) এমপি সিজি মুকুল শাহ্ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।
সভাপতি মুরাদ, সম্পাদক ইয়াসিন :
মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জের ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন মো. আরাফাত শাহ্ ফকির (মুরাদ) ও সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মল্লিক।
মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিদুজ্জামান মহিদ ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী পরাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হোগলাবুনিয়া ইউনিয়নে দীর্ঘ ১১ বছর পর ছাত্রলীগের কমিটি হওয়ায় ইউনিয়নবাসীসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোরেলগঞ্জে পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিষ্ঠানিক বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকালে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দিলিপ কুমার দেবনাথসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। উপজেলা পরিষদের পুকুরসহ ২০ টি প্রতিষ্ঠানের পুকুরে দেশীও প্রজাতির রুই, কাতলা ও মৃগেল ৩৮৪ কেজি পোনা মাছ ছাড়া হয়েছে। #
মোরেলগঞ্জ হামলায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য আহত
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষে উভয় পক্ষের গৃহবধূসহ ৬ জন আহত। আহতদের জন্য চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী শিকদারের পরিবারের সাথে তারই আপন ছোট ভাইয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সংর্ঘষে মারপিটে মুক্তিযোদ্ধার পুত্রবধূ জেসমিন বেগম (৩৮), তার ছেলে শাহ আলম শিকদার (৪২), নাতি শাহিন শিকদার (২৫) কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর মধ্যে গুরুত্বর জখমী জেসমিন বেগমকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জেসমিন বেগম জানান, তাদের ভোগদখলীয় ৫ কাটা জমিতে রোপা আমন বীজপাতা জোরপূর্ব হামলা চালিয়ে ৪/৫ জন লোক তুলে ফেলে এ সময় তাদেরকে বাঁধা দিলে হামলাকারিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তার স্বামী ও সন্তানকেও পিটিয়ে আহত করে হামলাকারিরা। অপরগ্রুপের ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বড়দলে লবণাক্ত এলাকায় অমৌসুমি তরমুজ চাষে সফলতা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বড়দল ইউনিয়নে বর্ষা মৌসুমে লবণাক্ত এলাকায় অমৌসুমি তরমুজ চাষ করে সফলতা অর্জন করেছেন কৃষকরা। অসময় তরমুজ পেয়ে যেমন তৃপ্ত হচ্ছে মানুষ, তেমনি ভাল মূল্য পেয়ে লাভবান হচ্ছে চাষীরা।
উপজেলার বড়দল ইউনিয়নে এক ফসলী (আমন ধান) চাষাবাদ হয়ে থাকে। ফলে বছরের অধিকাংশ সময় জমি পতিত থাকে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’ প্রসপারিটি প্রকল্পের আওতায় পতিত জমি কাজে লাগাতে এবং বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদেরকে উৎসাহিত করতে কার্যক্রম হাতে নেয়। এরই অংশ হিসাবে ইউনিয়নের ফকরাবাদ গ্রামের জাহাঙ্গীর হোসেনকে প্রকল্পের সদস্যভুক্ত করে। তাকে প্রকল্প হতে জলবায়ু সহনশীল ফসল চাষ বিষয়ক আয়বর্ধনমূলক কর্মকান্ড “লবণাক্ত এলাকায় মিনি পুকুর পদ্ধতিতে ফসল চাষ” বাস্তবায়নের জন্য অনুদান সহায়তা দেওয়া হয়। এবং প্রসপারিটি প্রকল্পের কারিগরি কর্মকর্তাদের সঠিক পরামর্শ এবং কৃষি বিষয়ক কারিগরি সেবার মাধ্যমে একই জমিতে বছরব্যাপী বিভিন্ন রকম ফসলের চাষ করতে উদ্বুদ্ধ করা হয়। তিনি চলতি বর্ষা মৌসুমে প্রায় ৬ বিঘা লিজকৃত জমির আইলে মালচিং পেপার ব্যবহার করে অমৌসুম জাতের তরমুজ- গোল্ডেন ক্রাউন, বিগ বাইট, রবি এবং ব্লাক জায়েন্ট চাষ করেছেন। এতে তার আনুমানিক ৩০ হাজার টাকা খরচ হয়েছে এবং আড়াই মাসে তরমুজ বিক্রির উপযোগি হয়েছে। এখন তার তরমুজ ক্ষেতে প্রায় ১০০০ টি তরমুজ আছে। এসব তরমুজ খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও বেশ দৃষ্টিনন্দন। স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি তরমুজ ৫০-৬০ টাকা দরে বিক্রয় হচ্ছে এবং তিনি আনুমানিক ৯০-৯৫ হাজার টাকার তরমুজ বিক্রয় করতে পারবেন বলে আশা করেন।
একই ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামের বিষ্ণপদ মন্ডল, দিলীপ মন্ডল, শংকর মন্ডল, বামনডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান ও গোয়ালডাঙ্গা গ্রামের কৃপা মন্ডলসহ অনেকে প্রসপারিটি প্রকল্পের সহায়তায় একই পদ্ধতি চাষাবাদ করেছেন। তাদের ফসল উৎপাদনেও সফলতা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে তারাও ফসল বাজারে তুলতে শুরু করেছেন। একই সাথে তারা জমির আইল/বাঁধে মিষ্টি কুমড়া, লাউ, ভেন্টি, করলা চাষ এবং জমিতে আমন ধান চাষ করেছেন। সামনের শীত মৌসুমে বোরো ধান, তরমুজ, সরিষা, এবং বাধে ১২ মাস সবজী চাষ করবেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, তিনি প্রকল্পের আওতায় কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা দিয়েছেন। যাতে এলাকার মানুষ উপকৃত ও সাবলম্বী হতে পারে। ইতিমধ্যে তাদের সফলতা দেখতে পেয়ে আমি আনন্দবোধ করছি।
অমৌসুমী তরমুজ হওয়ায় স্থানীয় বাজারে চাহিদাও ব্যাপক। এ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিটি প্রকল্পের কারিগরি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বাশিরুল ইসলাম বলেন, লবণাক্ত এ অঞ্চলে এক ফসলী জমিতে অমৌসুম জাতের তরমুজ চাষ করলে ব্যাপকভাবে লাভবান হওয়া যাবে। এজন্য সহকারী কারিগরি কর্মকর্তা মফিজুল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার বিপ্লব দেবনাথকে সাথে নিয়ে আমরা সব সময় চাষীদের পাশে থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও প্রাণি সম্পদ কর্মকর্তাকে নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ্ব ও যোগাযোগ স্থাপনের যোগসূত্র করে দিয়েছি।
হাড়িভাঙ্গা হাই স্কুলের সভাপতি হলেন মধু সুদন রায়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির হাড়িভাঙ্গা নাটানা সব্দলপুর কুমারখালী ও থালনা মাধ্যমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দিতায় এসএমসি সভাপতি হয়েছেন মধুসূদন রায়।
রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি ঘোষণা করা হয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য অমল কুমার সরকার, তারক চন্দ্র মিস্ত্রি, শ্মশান মন্ডল, টিআর সদস্য হরিদাস সরকার, নব কুমার সরকার ও জানোকি রায়, প্রধান শিক্ষক মুকুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উল্লেখ করা হলে মদুসুদন রায় একাই নমিনেশন পত্র জমা দেন। অন্য কোন প্রার্থী না থাকায় সর্ব সম্মতিক্রমে মধুসূদন রায়কে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
এসময় সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ধনীরাম হাই স্কুলের সভাপতি চেয়ারম্যান ডালিম
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউনিয়নের পারিশামারী নয়াবাদ ফটিকখালী (পিএনএফ) ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম।
রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, গোলাম রসুল, বিনয় কৃষ্ণ হালদার, সুজিত কুমার রায়, শেফালী রানী, টিআর সদস্য নেপাল চন্দ্র গাইন, পশুপতি রায়, শেলী আক্তার, প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উত্থাপিত হলে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ বার নির্বাচিত সভাপতি ও খাজরা ইউপি’র ৩ বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম একাই মনোনয়ন পত্র জমা দেন।
অন্য কোন প্রার্থী না থাকায় সভায় বেসরকারি ভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডেপুটি ডিরেক্টর
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর ডেপুটি ডিরেক্টর ডাঃ সৈয়দ কামরুল হাসান। রবিবার সকাল ১০ টায় তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে প্রাথমিক সাক্ষাৎ শেষে তিনি কমপ্লেক্সের অপারেশন থিয়েটার পরিদর্শন, পুরাতন যন্ত্রাংশ (ব্যবহার উপযোগি ও অনুপযোগি) তালিকা, রোগীদের রান্নাঘর, রোগীদের ওয়ার্ড, স্টোর রুম, রোগীদের ঔষধের মানসহ হাসপাতালে সার্বিক বিষয় সম্পর্কে খোজ খবর নেন ও পরিদর্শন নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, আরএমও ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ আব্দুর রহমান, ডাঃ নয়ন, ডাঃ আশিক, ডাঃ শহিদুল্লাহ, ডাঃ ফরহাদ, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ মিনাক্ষী, সেনেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারি মুক্তারুজ্জামান স্বপন, ক্যাশিয়ার ডাঃ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভনালীতে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শোভনালী ইউনিয়নে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শোভনালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভায় সভাপতিত্ব করেন, পুজা উদযাপন পরিষদ শোভনালী ইউনিয়ন সভাপতি শিক্ষক ও ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়। সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বক্কর ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক ও শোভনালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, শোভনালী বিট অফিসার এএসআই মারুফ কবীর, ইউ পি সদস্য সুভাষ চন্দ্র মন্ডল, নাসির উদ্দিন সরদার, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকারসহ বিভিন্ন দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
মোংলা সাবরেজিস্টার অফিসে নিয়ম মানছেন কর্মকর্তা-কর্মচারীরা
মোংলা(বাগেরহাট) প্রতিনিধি
সরকার নির্ধারতি নতুন অফিস সময়সূচী অনুযায়ী অফিস করছেন না উপজেলা সাবরেজিস্টার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস টাইম হলেও এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তা কোনভাবেই যেন মানছেন না।
সরেজমিনে রবিবার সকালে উপজেলা সাবরেজিস্টার কার্যালয়ে গিয়ে দেখা গেছে, পৌনে ৯টা পর্যন্ত সাবরেজিস্টারের কক্ষে (খাসকামরা) তালা ঝুলছে। তালা ঝুলানো এজলাস কক্ষেও। এজলাস কক্ষের অফিস সহায়ক দিলীপ কুমার পাল অফিসে আসেন ৮টা ৩৪ মিনিটে। তিনি বলেন, পথে দেরি হয়েছে আসতে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমি ছাড়া সাবরেজিস্টার স্যারসহ অন্যান্যদের কেউই তো আসেনি। এরপর ৮ টা ৪১ মিনিটে এজলাস কক্ষে প্রবেশ করেন অফিস সহকারী নাজমুন নাহার। তিনিও বলেন, পথে দেরি হওয়ায় অফিসে ঢুকতে দেরি হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমি আর অফিস সহায়ক আমরা দুইজনই এসেছি। আমাদের এ কক্ষের অপর দুই মোহরার ও আরেক একজন টিসি মোহরার তারাও আসেননি এখনও, সাবরেজিস্ট্রার স্যারও দেখছি আসেননি। তারপর পৌনে ৯টার পরপরই অফিসে আসেন সাবরেজিস্ট্রার মোঃ জুবায়ের হোসেন।
উপজেলা সাবরেজিস্টার দপ্তরের ভুক্তভোগী দলিল দাতা-গ্রহীতাসহ হয়রানীর শিকার সংশ্লিষ্টদের দেয়া তথ্যের প্রেক্ষিতে জানা গেছে, সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন নিয়ম না মেনে অফিসে যাওয়া-আসা করে থাকেন তার ইচ্ছা মতই। তাই অন্যান্য ষ্টাফরাও আসেন তাদের খেয়াল খুশি মত। অভিযোগ উঠেছে সাবরেজিস্টার কখনও কখনও অফিসে আসেন ৯টা, ১১ ও ১২টায়ও। এছাড়া সপ্তাহে ৫দিন অফিস করার নিয়ম থাকলেও সাবরেজিস্টার অফিস করে থাকেন তিন দিন। তবে তিনি কৌশলে হাজিরা দেখিয়ে থাকেন ৫ দিনেরই। তারপরও যে সময়টুকু অফিস করেন তিনি সেই সময়েও সেবা নিতে আসা লোকজনদের বসিয়ে রেখে হঠাৎ বাহিরে চলে যান। অফিস টাইমে তার দপ্তরে আসা দলিল দাতা ও গ্রহীতাদের কাজ না করে বসিয়ে রেখে চলে যান বরশি বেতে (মাছ ধরতে)। এছাড়া গ্রাহকদের নানা অজুহাতে ঘুরিয়ে হয়রানীর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এনিয়ে কোন গ্রাহক কথা বললে তাকে পুলিশে দেয়ার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন তিনি। সেই সাথে সেবাগ্রহীতারদের সাথে তার রয়েছে তার চরম দুর্ব্যবহারের অভিযোগ।
এছাড়া সম্প্রতি একটি কোম্পানীর অনুকুলে একটি জাল দলিল রেজিষ্ট্রি করে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। যা নিয়ে আদালতে মামলাও হয়। এরপরও তিনি কৌশলে সেই কোম্পানীকেই ভিন্ন প্রতিষ্ঠানের নামে কয়েকটি দলিল রেজিষ্ট্রি দিয়ে নতুন করে আবারো আলোচনায় এসেছেন। সেই কোম্পানীর অনুকূলেই ভিন্ন প্রতিষ্ঠানের নামে গত ৮ সেপ্টেম্বর একটি দলিল রেজিষ্ট্রি দেন তিনি। এছাড়াও তিনি কমিশন দলিল রেজিষ্ট্রি করছেন অহরহ। যা নিয়ে স্থানীয়ভাবে নানা গুঞ্জনও রয়েছে। খাসকামরা, এজলাস ও কমিশন দলিল রেজিষ্ট্রির ভিন্ন ভিন্ন ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে তাকে ঘিরে। অন্যদিকে ব্যক্তিমালিকানা জমির সাথে পার্শ্ববর্তী সরকারী রেকর্ডীয় খালেরও দলিল রেজিষ্ট্রি করার মত অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে তার এ সকল কর্মকাণ্ডের দায়ভার দলিল লেখক ও নকলনবিশদের উপর চাপিয়ে দিয়ে হয়রানীমূলক শোকজ করে আসছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া সম্প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে সাবরেজিস্টার অফিস সংস্কার করে দিলেও তাতে কোন বরাদ্দ ছিলনা খাসকামরার আসবাবপত্র কেনার। কিন্তু তার খাসকামরার নতুন চেয়ার, টেবিল ও দৃষ্টিনন্দন ডেকারেশনের খরচ এসেছে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের মাঝে।
এছাড়া দলিল রেজিষ্ট্রির রাজস্বের হিসাব নিকাশ জটিলতাসহ অন্যান্য কারণে তাকে গত সপ্তাহে শোকজও করছেন জেলা সাবরেজিস্টার।
সরকারের নিয়ম মেনে সময় মত অফিসে না আসার বিষয়ে উপজেলা সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন বলেন, আমি অসুস্থ তাই দেরি হয়। তিনি নিয়ম অনুযায়ী অফিস করে থাকেন বলেও দাবী করেন তিনি। আর তাকে শোকজসহ তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের বিষয়গুলো অস্বীকার করে বলেন, ওসব মিথ্যা।
খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনাসমূহ বীর মুক্তিযোদ্ধাগণের নামে হচ্ছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনাসমূহ বীর মুক্তিযোদ্ধাগণের নামে নামকরণের লক্ষ্যে গঠিত যাচাই-বাছাই উপকমিটির এক সভা রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক ইতোপূর্বে খুলনা মহানগরীর সড়ক, ভবন ও স্থাপনাসমূহের নামকরণের লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিকট হতে আবেদন আহবান করা হলে ৪১ টি আবেদন পাওয়া যায় এবং কেসিসি’র সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪ এর ৪ (১) নং ক্রমিকের আলোকে একটি যাচাই-বাছাই উপকমিটি গঠন করা হয়।
সভায় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারই অংশ হিসেবে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এবং স্মরণীয় করে রাখতে মহনগরী এলাকার সড়ক, ভবন ও উল্লেখযোগ্য স্থাপনাসমূহ তাঁদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য উপাত্ত সংগ্রহ এবং নামকরণের লক্ষ্যে প্রস্তাবিত সড়কসমূহের পূর্ণাঙ্গ স্কেচ ম্যাপ প্রস্তুতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
যাচাই-বাছাই উপকমিটির সভাপতি ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শেখ মোঃ গাউসুল আজম, কাজী আবুল কালাম আজাদ বিকু, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের কমান্ডের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সরদার মাহাবুবার রহমান, কেসিসি’র এস্টেট অফিসার মোঃ নূরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বন্ধন এক্সপ্রেস ট্রেন তল্লাশীকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষে
বেনাপোল প্রতিনিধি
খুলনা-কোলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন তল্লাশীকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ রেল পুলিশ আহত হয়েছেন।
রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশী করতে গেলে মমিন হোসেন নামে এক রেল পুলিশের সাথে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্থি হলে রেল পুলিশের ২ সদস্য আহত হন।
আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন, মোঃ সেতাফুর রহমান, রেল পুলিশ মোঃ ইনতাজুল হক এবং রেল পুলিশের সদস্য মো: মমিন
বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশী করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে। পরবর্তীতে বিজিবির ২০/২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো: মমিনকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে। রেল পুলিশতেুলে নিয়ে যাওয়ার সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা প্রদান করলে বিজিবি তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে মোঃ সেতাফুর রহমান ও মোঃ ইনতাজুল হককে আহতবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরত আহত রেল পুলিশ মো মমিনকে বিজিবির হেফাজতে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় দু বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিল।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্ণেল সাহেদ মো: মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। বিয়য়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।
খুলনায় ১হাজার ২৫টি মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যে পূজার ছোঁয়া লাগতে শুরু করেছে শহর থেকে গ্রামে। খুলনার প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। খর ও মাটি দিয়ে প্রতিমার আকৃতি দেওয়া প্রায় শেষ করে এনেছেন কারিগররা।
খুলনায় এবার মোট ১ হাজার ২৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। গতবারের চেয়ে এবার ২৩টি মণ্ডপে বেশি পূজার আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পূজা চলবে ৫ অক্টোবর পযর্ন্ত।
এ বছর দেবী গজে (হাতি) চড়ে পৃথিবীতে আসবেন। কৈলাশে ফিরবেন নৌকায়। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস মতে” দেবীর গজে আগমন, নৌকায় গমন। মন্ডপে মন্ডপে শিল্পিরা কাজে ব্যাস্ত। গেলো দুবছর করনা মহামারীর কারনে উৎসবমুখর পরিবেশ ছিল না, সংক্ষিপ্ত পরিসরে ছিল পূজার আয়োজন।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, মহানগরীর ৩১টি ওয়ার্ডে ১৩০টি এবং জেলার দিঘলিয়া উপজেলায় ৬০টি, তেরোখাদা উপজেলায় ১০৯টি, রূপসা উপজেলায় ৭৬টি, বটিয়াঘাটা উপজেলায় ১১৫টি, দাকোপ উপজেলায় ৮৫টি, ফুলতলা উপজেলায় ৩৪টি, ডুমুরিয়া উপজেলায় ২০৬টি, পাইকগাছা উপজেলায় ১৫৪টি ও কয়রা উপজেলায় ৫৬টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন চলছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কৃষ্ণ পদ দাশ বলেন, ‘ইতোমধ্যেই পূজা সংক্রান্ত সব তথ্যাদি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি করা হয়েছে।’
খুলনা নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার বলেন, ‘মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জার অনুমতি চাওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জনান, মহানগরী এলাকায় জেলখানা ঘাট ও দৌলতপুর খেয়া ঘাটে বিসর্জনের সময় পুলিশি পাহারা থাকবে। পূজার পাঁচ দিন মণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে। আগামী ২১ সেপ্টেম্বর ক্রাইম কনফারেন্সে পূজা উদযাপন কমিটির নেতাদের ডাকা হবে। সেখানে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা হবে। এছাড়া প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুপ্রস্তাবে রাজী না হওয়ায় বসত বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা: চিতলমারীতে কলেজ পড়ুয়া ছাত্রীকে পিটিয়ে জখম
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ চরবানীয়ারী গ্রামে বসত বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টার ঘটনায় এক কলেজ পড়ুয়া ছাত্রীকে পিটিয়ে যখম করেছে তার প্রতিপক্ষ শুভ বড়াল । এঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও চিতলমারী থানা পুলিশ নানা অজুহাতে মামলা গ্রহন না করে আদালতে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে । গুরুতর আহতকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার বিকালে ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতাল বাগেরহাটে রেফার করা হয়েছে । রেমী বড়াল বাগেরহাট সরকারী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ।
আহত কলেজ ছাত্রীর মা জানান , তার ভাসুর স্বপন বড়াল এর কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তার বসত বাড়ী থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে প্রায়ই ঝগড়া ঝাটি করে। আমার তিন মেয়েসহ আমাকে হত্যার হুমকী দিয়ে থাকে । এসব বিষয় নিয়ে গত ১৪ সেপ্টেম্বর আমার ভাসুর স্বপন বাড়াল এর সাথে কথা কাটাকাটি হলে রেমি বড়াল প্রতিবাদ করলে স্বপন বড়াল ও তার ছেলে শুভ বড়াল রেমি’র উপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে । এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রেমিকে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতাল বাগেরহাটে ভর্তিকরা হয়েছে।
তিনি আরো বলেন, তার স্বামীর ক্যানসারে মৃত্যু হয়।স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করছেন ।এ অবস্থায় তার কোন পুত্র সন্তান না থাকায় ভাসুর স্বপন বড়াল তাকে বাড়ি থেকে বিতারিত করতে নানা ভাবে হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে স্বপন বড়ালের ছেলে শুভ বড়াল জানান, বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে রেমি বড়াল তাদের অকথ্য ভাষায় গালিগাল দেয়। এটা নিয়ে তাদের সাথে ঝগড়া হয়েছে। এসময় রাগের বসত আখদিয়ে একটি বাড়ী দিয়েছি।
এ বিষয়ে চিতলমারী থানার এসআই অমিত মণ্ডল জানান,রেমী বড়ালকে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #
মহেশপুরে আন্তঃ জেলা ডাকাতদলের ৩সদস্য গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আন্তঃ জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার পুরন্দপুর থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের বহনকৃত প্রাইভেট কার, ডাকাতিতে ডাকাতিতে ব্যবহারিত ২টি চাইনিস কুড়াল, এস এস পাইপ, হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পাশ^বর্তী কোঁটচাদপুর থানার আখসেন্টার পাড়ার মমিন পাঠানের ছেলে শীর্ষ সন্ত্রাসী রেজাউল পাঠান (৪০), জীবননগর থানার রায়পুর গ্রামের আঃ রশিদের ছেলে নয়ন (২৮) ও একই গ্রামে একরামুল (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহারি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ আরো জানান, আটককৃত রেজাউল পাঠান তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে সে একাধিক বার র্যাব-পুলিশের হাতের আটক হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলেও জানান পুলিশ। এর আগে তিনি ২০২১ সালের ০৪নং মামলায় কোটচাঁদপুর থানায় ও সর্বশেষ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারী একই থানায় আটক হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে জেলা আদালতে প্রেরণ করা হবে।
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুরন্দপুর মাঠপাড়া গ্রামের খোয়াজ মন্ডলের ছেলে। গতকাল রবিবার ভোরে পুরন্দরপুর মাঠপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আনোয়ার হোসেন আলমসাধূ নিয়ে মাঠে কপি আনতে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সাথে ধাক্কা দিলে আলমসাধু উল্টে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
মহেশপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কৃষি অফিসের হলরুমে উপজেলা পরিষদের অর্থায়নে ১৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব বীজ ও সার বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন, নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দিন প্রমুখ।
খুলনায় ইমাম হোসাইন (আ.)’র পবিত্র চেহলাম পালিত
খবর বিজ্ঞপ্তি
হযরত ইমাম হোসাইন (আ.)’র পবিত্র চেহলাম উপলক্ষে ১৮ই সেপ্টেম্বর’২২ রবিবার বিকাল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে খুলনা বিভাগীয় কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা এবং শোক ও মাতম মিছিল।
ইমাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ সম্রাট ইমাম হুসাইন (আ) বিশ্ব ইতিহাসে এমন এক অবিস্বরণীয় ব্যক্তি যাকে এক নামে সারা বিশ্ব চেনে, যিনি ৬১ হিজরিতে কারবালার মরুভূমিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেছিলেন ও তাঁর পরিবারকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরো বলেন, ইমাম হাসান (আ) ইমাম হোসাইনকে (আ) বলেছেন: ‘হে হোসাইন, তোমার শাহাদাতের দিনের মতো কোন শোকাবহ দিন নেই।’ আর এ জন্যই ইমাম হুসাইনের রক্ত-রঞ্জিত শাহাদতের চৌম্বকীয় আকর্ষণে তাঁর পবিত্র রক্তের শোকে মানবজাতির কয়েক সাগর বা মহাসাগর পরিমাণ শোকের অশ্রু কিয়ামত পর্যন্ত প্রবাহিত হয়ে ইসলামকে চির-উন্নত রাখার প্রেরণা যুগিয়ে যাবে।
নবী (সা) দৌহিত্র হযরত ইমাম হোসেন (আ)’র পবিত্র শাহাদাতকে স্মরণ করা একটি ধর্মীয় দায়িত্ব। কেননা ইমাম হোসাইন (আ) ইসলাম ধর্ম রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুতরাং ইমাম হোসাইন (আ)’র এই কালজ্বয়ী বিপ্লবকে স্মরণ করে আলোচনা অনুষ্ঠান ও শোক মিছিলের আয়োজন করে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সচেতনতা সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করি।
কারবালায় ইমাম হোসাইন (আ) এবং তার সঙ্গী-সাথীদের শাহাদাতের পর ইমামের খান্দানের মধ্য থেকে যাঁরা বেঁচে ছিলেন তাদেরকে বন্দী করা হয়েছিল। এদের শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন ইমাম হোসাইনের মহীয়সী বোন হযরত যয়নাব সালামুল্লাহি আলাইহা।
ইমাম হুসাইনের (আ) জন্য শোক প্রকাশ প্রসঙ্গে বিশ্বনবী (সা) বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক মু’মিনের হৃদয়ে হুসাইনের শাহাদতের ব্যাপারে এমন ভালবাসা আছে যে তার উত্তাপ কখনো প্রশমিত হবে না। তিনি আরও বলেছেন, ‘নিশ্চয়ই সমস্ত চোখ কিয়ামতের দিন কাঁদতে থাকবে, কেবল সেই চোখ ছাড়া যা হুসাইনের বিয়োগান্ত ঘটনায় কাঁদবে, ঐ চোখ সেদিন হাসতে থাকবে এবং তাকে জান্নাতের সুসংবাদ ও বিপুল নেয়ামত দান করা হবে।’
ইসলামের শত্রুরা মহানবীর (সা) পবিত্র আহলে বাইতকে ও তাঁদের পবিত্র নামকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল চিরতরে। কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টো। কারণ, মহান আল্লাহ নিজেই তাঁর ধর্মের নুরকে রক্ষার অঙ্গীকার করেছেন এবং এই আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা কাফির-মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। বর্তমান যুগে কোটি কোটি শোকার্ত মানুষ ইমাম হুসাইনের (আ) চেহলাম-বার্ষিকী পালন করছেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ আলী রেজা জায়দী, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম আব্দুল কাইয়ুম, হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাবের রেজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আনিছুর রহমান, হুজ্জাতুল ইসলাম মোঃ মোস্তাক আলী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলী আবেদী, হুজ্জাতুল ইসলাম সাজেদুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম মোঃ ইয়ানুর হোসেন ও হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবর প্রমুখ।
কেশবপুরে ৯৬ টি মণ্ডপে দুর্গাপূজা:প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ৯৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবারের ন্যায় এ উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।
এ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় যত ঘনিয়ে আসছে ততই সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। ইতিমধ্যে পৌরসভা ৮টি, ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ০১টি, ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন ১৪টি, ৩নং মজিদপুর ইউনিয়ন ০৬টি, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন ০৫টি, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন ০৪ টি, ৬নং কেশবপুর সদর ইউনিয়ন ০৭টি, ৭নং পাঁজিয়া ইউনিয়ন ০৯টি, ৮নং সুফলাকাটি ইউনিয়ন ১১ টি, ৯নং গৌরীঘোনা ইউনিয়ন ১১টি, ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন ১০টি, ১১ নং হাসানপুর ইউনিয়নে ১০টি পূজা মন্ডপগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলতে দেখা গেছে।
সরেজমিন বালিয়াডাঙ্গা দেবালয় মন্ডপে দেখা হল কালিগজ্ঞ থানার কুশুলিয়া গ্রাম থেকে আসা কারিগর (ভাস্কর) সুমন্ত রায়, বাপ্পা বিশ্বাস তারা দুই জনই ছোট বেলা থেকে প্রতিমা বানানোর কাজ করেন। প্রতিমা তৈরি করতে কি কি সামগ্রী লাগে জানতে চাইলে তারা বলেন, হাত দিয়ে খড়ের কুটা, বাঁশ, পাটের সুতা ও মাটি লেপন দিয়ে প্রতিমা তৈরির কাজ করতে হয়। এরপর শুরু করেছি প্রতিমায় রংয়ের কাজ। আরও ৪/৫দিন লাগবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে । ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে দুর্গাপূজা সমাপ্তি হবে। যিনি দুর্গ নামে অসুরকে বধ করেছিলেন, তিনি সব সময় দুর্গা নামে পরিচিত। দেবী পার্বতী দেবগণের অনুরোধে ও শিবের আদেশে এক উগ্র রূপ ধারণ করে দুর্গম অসুর কে বধ করেন তাই তিনি দুর্গা নামে অভিহিত হন। এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আগত ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি মন্ডপের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করা হবে। এবং নিরাপত্তার কারণে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোর জন্য প্রস্তুতি চলছে।
মহেশপুরে আন্তঃ জেলা ডাকাতদলের ৩সদস্য গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে আন্তঃ জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার পুরন্দপুর থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহারিত ধারালো অস্ত্র, এস এস পাইপ, হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পাশ^বর্তী কোঁটচাদপুর থানার আখসেন্টার পাড়ার মমিন পাঠানের ছেলে শীর্ষ সন্ত্রাসী রেজাউল পাঠান (৪০), জীবননগর থানার রায়পুর গ্রামের আঃ রশিদের ছেলে নয়ন (২৮) ও একই গ্রামে একরামুল (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহারি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ আরো জানান, আটককৃত রেজাউল পাঠান তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে সে একাধিক বার র্যাব-পুলিশের হাতের আটক হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলেও জানান পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে জেলা আদালতে প্রেরণ করা হবে।
খুলনায় প্রতিবাদ সমাবেশে নগর বিএনপি আহবায়ক এড. মনা
ইসির রোডম্যাপে ভোট হবেনা, রক্ত দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা হবে
খবর বিজ্ঞপ্তি
নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, কোন রোডম্যাপে কাজ হবে না। ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার আগে এ্ই অবৈধ ফ্যাসিবাদী নিশিরাতের সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের রক্তে সারা দেশ রঞ্জিত। প্রয়োজনে আরও রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ, আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা এবং সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে রবিবার (১৮ অক্টোবর) খুলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার চরমভাবে ব্যর্থ, অযোগ্য ও লুটেরা। পদে পদে তাদের ব্যর্থতা ও তাবেদারি প্রমাণিত। জনগন তাদের সাথে নেই। এরা টিকে আছে বিদেশী প্রভু ও দেশীয় অস্ত্রবাজ বাহিনীর ছত্রছায়ায়। জ¦ালানী তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে বিএনপির কর্মসূচিতে গুলি করে তিনজনকে হত্যা করা হয়েছে। আহত অসংখ্য। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। রাজনৈতিক শিষ্ঠাচারকে ধ্বংস করে বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। বনানীতে মোমবাতি প্রজ্জলনের মতো নীরিহ কর্মসূচিতে পৈশাচিক হামলা হয়েছে।
বক্তারা বলেন, চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দল ও দেশের নেতৃত্বের জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেণ জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মোঃ তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুর রহমান।
কর্মসূুিচতে অংশ নেন স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, চৌধুরী কওসার আলী, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, অসিত কুমার সাহা, শেখ শাহিনুল ইসলাম পাখী, রুবায়েত হোসেন বাবু, মুরিশদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ হাফিজুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, এস এম মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, চৌধুরী আব্দুস সবুর, আরিফুর রহমান, হাবিবুর রহমান বিশ^াস, খন্দকার ফারুক হোসেন, হাসানউল্লাহ বুলবুল, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, সাইদুজ্জামান খান, আবু সাঈদ হালাদার আব্বাস, গাজী আফসারউদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল্লা ফরিদ আহমেদ, রাহাত আলী লাচ্চু, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, কাজী শাহনেওয়াজ নীরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন,
যুবদলের কাজী নেহিবুল হাান নেহিম, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ^াস, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, এ্যাড. হালিম আক্তার খানম, স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন।
তীব্র গরমের ভেতরেও মহানগরের সকল থানা ওয়ার্ড এবং জেলার প্রত্যন্ত সব উপজেলা থেকে একের পর এক বিশাল মিছিল এসে কর্মসূচিতে যোগ দেয়।
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে নির্বাচন করছেন জয়শ্রী রায়
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
সারা দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর। এ নির্বাচন কে ঘিরে সারা দেশের ন্যায় দাকোপ,- কয়রা- পাইকগাছা তিন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা- কল্পনা। খুলনার চালনা পৌরসভা, দাকোপ,পাইকগাছা কয়রা উপজেলার সংরক্ষিত ১-২-৩ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন সুশিক্ষিত সকলের চেনাজানা হাস্যময়ী নতুন মুখ জয়শ্রী রায়। ইতি মধ্যে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃকতা রেখে চলেছেন। সুশিক্ষিত, জনদরদী, সকলের প্রিয় মুখ জয়শ্রী রায় , তিনি তিনটি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য পৌর সভার সকলের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন এবং তিনি সকলের আর্শীবাদ ও দোয়া চান। জয়শ্রী রায় বলেন আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের সেবা প্রদান করতে পারি তার জন্য আমাকে নির্বাচিত করে সকলের সেবা করার সুযোগ করে দিতে আহবান রাখছি।
মোংলায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডলের দুর্নীতি, অনিয়মের বিচার ও অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছেন ওই ইউনিয়নেরই সহস্রাধিক নারী-পুরুষ। রবিবার বেলা সোয়া ১১টায় ‘মিঠাখালী ইউনিয়ন বাসী’ ব্যানারে ঠোটারডাঙ্গা এলাকায় এ কর্মসূচী পালন করেন ভুক্তভোগীরা। চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে মিঠাখালী ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষাভ, মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রীতিষ চন্দ্র হালদার, ইউনিয়নটির ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর আরিফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিষ কুমার এবং ভুক্তভোগী নারী অনিতা মিস্ত্রীসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, এর আগে গত ৮ সেপ্টেম্বর চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা পরিষদের সামনে বিক্ষাভ প্রদর্শন ও মানববন্ধন করেন মিঠাখালী ইউনিয়নের ভুক্তভোগী নারী-পুরুষেরা। তখন চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। কিন্তু এখনও পর্যন্ত সেই সকল অভিযোগের তদন্ত আলোর মুখ দেখছেনা বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরো বলেন, পূর্বের ওএমএস কার্ডধারী অসহায়, দুস্থ পরিবারের নাম কেটে চেয়ারম্যান উৎপল তার পছন্দের লোকজন ও নিজ পরিবারসহ আত্মীয়স্বজনদের সেই কার্ড দিয়েছেন। এছাড়াও চেয়ারম্যান উৎপল ভিজিডির সিদ্ধ চাল উত্তোলন করে তা কালো বাজারে বিক্রি করে আর্থিক সুবিধা নিয়ে কম দামের খাবার অনুপযোগী আতপ চাল দিয়েছেন ইউনিয়নের হতদরিদ্রদের। অপরদিকে সরকারীভাবে বরাদ্দ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতির কথা তুলে ধরেন বক্তারা। বক্তারা আরো বলেন, উৎপল কুমার মন্ডল চেয়ারম্যান হওয়ার পর তার আত্মীয়স্বজনেরা ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তার পাশের সরকারী গাছ কেটে নিয়ে গিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া কাবিখা প্রকল্প দিয়ে তার নিজ বাড়ীতে মাটির কাজ করিয়েছেন। এ কাজের তদারকিকারী ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সোহান আহমেদকেও চেয়ারম্যানের আপন ভাই লাঞ্চিত করেন। চেয়ারম্যান ও তার ভাইর বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগের তদন্ত রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। অজ্ঞাত কারণে সে তদন্ত আলোর মুখ দেখছেনা বলেও অভিযোগ করেন বক্তারা।
মোংলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী, জ্বালানী তেলসহ দ্রব্যমূল্যের উর্ধগতি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের হত্যা এবং বিএনপির কর্মসূচীতে হামলা ও মামলার প্রতিবাদে এ বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন বিএনপি। রবিবার সকাল সাড়ে ৯টায় পৌর শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ এমরান হোসেন ও বাগেরহাট জেলা যুবদল সদস্য মোঃ আলাউদ্দিনসহ অন্যান্যরা। এ বিক্ষোভ-সমাবেশে পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।
স্ত্রী হত্যা, ২৪ বছর পর স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৮০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আজগর আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজগর আলী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন না।
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, দীর্ঘ ২৪ বছর পর আসামির ফাঁসির আদেশ হয়েছে। রাষ্ট্রপক্ষ এ আদেশে খুশি।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২০ এপ্রিল বিকালে স্ত্রী রেহানা পারভীনকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করে তার স্বামী আজগর আলী। এ ঘটনায় নিহতের চাচা শওকত আলী সরদার পরদিন বাদী হয়ে আজগর আলী, তার ভাই রুহুল কুদ্দুসসহ ৫ জনের নাম উল্লেখ কর নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করেন। ১৯৯৮ সালে এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে আসামি রুহুল কুদ্দুস মারা যান। আসামি আজগর আলীও পলাতক থাকেন।
মামলার নথি ও ১২ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে পলাতক আসামি আজগর আলীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এমজি আযম তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
এক যুগ পর বকেয়া চার কোটি টাকা পেলেন মোচিকের শ্রমিকরা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
দীর্ঘ এক যুগ পর দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান কালীগঞ্জ-মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ফান্ডের বকেয়া চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রোববার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান অবসরপ্রাপ্ত ৬১ শ্রমিককে টাকার চেক দেন।
মোচিকের অর্থ দপ্তরে পিএফ ফান্ড থেকে ওঠানো ওই টাকার মধ্যে স্থায়ী অবসরপ্রাপ্ত ৪৪ জনকে ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৩২ টাকা ও মৌসুমি অবসরপ্রাপ্ত ১৭ জনকে ৪৪ লাখ ৪৩ হাজার ১৭১ টাকা দেওয়া হয়।
এক যুগেরও বেশি সময় শ্রমিকরা ওই টাকা না পেয়ে কষ্টে দিনযাপন করছিলেন। এখন পাওনা টাকা পেয়ে তাঁরা খুশি।
দীর্ঘদিনের বকেয়া টাকা পেয়ে ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, গত এক যুগের মধ্যে এ ধরনের বড় অঙ্কের পাওনা টাকা কেউ দিতে পারেনি। তাই তাঁরা দ্বায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অবসরের গ্র্যাচুইটি ফান্ডের বাকি পাওনা টাকাও দ্রুত পেতে অনুরোধ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক গোলাম রসুল, সহসভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকু প্রমুখ।











































