Home আঞ্চলিক র‌্যাবের অভিযানে ইয়াছিন হত্যা মামলায় আরও দু’আসামি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ইয়াছিন হত্যা মামলায় আরও দু’আসামি গ্রেপ্তার

9

স্টাফ রিপোর্টার ।।
নগরীর শেরে বাংলা রোডস্থ ৩নং কাশেম সড়কের নুর মোহাম্মাদের দোকানের সামনে ইয়াছিন আরাফতকে কুপিয়ে হত্যা মামলার আরও দু’আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ও ভোর ৪টার দিকে তাদের দু’জনকে ফরিদপুর ও পাইকগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন মাসুদ (২০) ও মো. অনি (১৭)। তাদের দু’জনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬জানায়, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা দিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার চিতর বাজার এলাকায় অভিযান চালিয়ে অনি গ্রেপ্তার করে। পরে পাইকগাছা খানা এলাকার পাকার মাথা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। মাছ আড়তের শ্রমিক ইয়াছিনকে হত্য করে আসামিরা আত্মগোপনে চলে যায়।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শেরে বাংলা রোডস্থ ৩নং কাশেম সড়কের নুর মোহাম্মাদের দোকানের সামনে ইয়াছিন আরাফতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহতের পিতা বাদী হয়ে খুলনা থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৩। শুক্রবার পুলিশের অভিযানে ৩জন আসামি ও র‌্যাবের অভিযানে ২ আসামি গ্রেপ্তার হয়েছে।