স্টাফ রিপোর্টার ।।
নগরীর আহসান আহমেদ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১১,৩৬৭ টাকাসহ ১১ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৫ মে বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়ীরা হলেন নগরীর শেরে বাংলা রোডস্থ তালুকদার কমিউনিটি সেন্টারের পাশের বাসিন্দা আব্দুর জব্বার হাওলাদারের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৫৩), গোবরচাকা মেইন রোডের মো. কাশেমের ছেলে মো. বাছিম কোরাইশী (৫২), টুটপাড়া সরকার পাড়ার মৃত. লোকমান হাকিমের ছেলে মীর দুলাল হাকিম দোলন (৫৭), সাউথ সেন্ট্রাল রোডের মৃত. কফিল উদ্দিন আহম্মেদ এর ছেলে এস এম মাহাবুবুল ইসলাম (৫৮), মতিয়াখালী ঢাকাইয়া পাড়া ২য় লেনের মৃত. মতিউর রহমানের ছেলে মো. শামীম (৪৩), টুটপাড়ার আব্দুল মজিদের ছেলে মো. মনিরুল (৫৫), সোনাডাঙ্গা আবাসিক এলাকার মৃত. ইমাম হোসেনের ছেলে মো. কামরুজ্জামান (৫২), বটিয়াঘাটার নায়াইলতলা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. আব্দুল কাদের (৩২), ডুমুরিয়া সাহস গ্রামের মৃত. লতিফ সরদারের ছেলে মো. মুজি সরদার (৫০), বাগেরহাট জেলা সদরের হাকিমপুর শেখ বাড়ির মৃত. নিজাম উদ্দিনের ছেলে শেখ তারিকুল ইসলাম ওরফে বাদল (৫২) ও সুগন্ধীর মৃত. শেখ হিরু মিয়ার ছেলে শেখ মো. পারভেজ (৫০)।
ডিবি জানায়, ১৫ মে বিকেল ৫টার দিকে নগরীর ৪৫, আহসান আহমেদ রোডের জনৈক শাহিনের বাড়ির ২য় তলার দক্ষিণ পাশের তিনটি কক্ষে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় জুয়া খেলার সরঞ্জাম তাস ৫ সেট, একটি সাদা কাপড়, চারটি খাতা এবং নগদ ১১,৩৬৭ টাকাসহ ১১ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর গৌতম ক্লিনিক মোড়ের মো. মোশারফ হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম ওরফে সাইদী (২৭), সোনাডাঙ্গা সিদ্দিকিয়া মহল্লার মো. সিরাজ ব্যাপারীর ছেলে মো. ইমন হোসেন হৃদয় (২৫), যোগীপোল রেল লাইনের পূর্ব পাশের মৃত. ইসমাইল হাওলাদারের ছেলে মো. শাহ আলম হাওলাদার (৫২) ও জাব্দীপুরের মো. ফজলু হাওলাদারের ছেলে মো. সুমন হোসেন (৩৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।











































