স্টাফ রিপোর্টার ।।
নগরীতে ৫ কোটি ২৮ লাখ টাকা প্রতারাণা করে আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সোনালী ব্যাংক স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক সুজিত কুমার মন্ডলকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৬ মে) মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন না-মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। গত বছরের ৩০ নভেম্বর এ মামলার ৪ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দিয়েছিল আদালত। মামলার আসামীরা হলেন স্যার ইকবাল রোড়ের তৎকালীন এজিএম বর্তমানে জিএম অফিসে সংযুক্ত সুজিত কুমার মন্ডল, গোডাউন কিপার ব্যাংক কর্মকর্তা নূরুল আমিন, সৌরভ ট্রেডাসের মিতা ভট্রাচার্ষ ও তার স্বামী সুজিত কুমার ভট্রাচার্ষ ওরফে লক্ষন বাবু।
মামলার বিবরণে জানা যায়, জানা যায়, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুদকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে ৪ কোটি ৬ লাখ টাকা সিসি লোন নেয়। গোডাউনে পাটের বিপরীতে এই টাকা দেওয়া হলেও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোশাররফ হোসেন তদন্তকালে গোডাউনে কোন পাট পায়নি। এ ব্যাপারে তদন্ত শেষ করে সম্প্রতি দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে ব্যাংকের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।
দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক খুলনার তৎকালিন সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন যার মামলা নং- মহানগর বিশেষ ৫/২০। মামলার অপর দুই আসামি জামিনে রয়েছেন।











































