আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন মঙ্গলবার দুপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুলের হাতে মাক্স ও জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। পরবর্তীতে সভাপতি সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় শিশু ও পথচারীদের মাঝে মাক্স ও জাবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি জনসচেতনামূলক প্রচার-প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যপক মশিউর রহমান, শিক্ষক মতিয়ার রহমান, মঞ্জুরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, সহ-সাংগঠনিক উজ্জ্বল অধিকারী, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, সহ-দপ্তর সম্পাদক রবিন দাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক মৃদুল সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, শিশু ও নারী বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, সহ- প্রচার সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক আক্তারুজ্জামান, ক্রিড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদের প্রমুখ।











































