শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় এ্যাড. আমিরুল আলম মিলন অক্সিজেন ব্যাংকের আত্মকাশ করেছেন। গতকাল বিকালে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়াম্যান রায়হান উদ্দিন শান্ত প্রধান অতিথি হিসাবে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন ঘোষণা করেন।
শরণখোলায় এ্যা.ড আমিরুল আলম মিলন অক্সিজেন ব্যাংকের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে জিয়াউল হাচান তেনজিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ খান আকন, একরামুল কবির কিচলু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুল ইসলাম সবুজ, ইমরান হোসেন রাজীব, শ্রমিক লীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমুখ। পরে নেতৃবৃন্দ অক্সিজেনের ৩টি সিলিন্ডার উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নিকট হস্তান্তর করেন।











































