Home আঞ্চলিক মৃত্যুর এক বছর পরও চিকিৎসককে পদায়ন!

মৃত্যুর এক বছর পরও চিকিৎসককে পদায়ন!

20

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

ডা. এসএম নুরুদ্দীন আবু আল বাকী রুমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কৃতি সন্তান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে গত বছরের ১৭ জুলাই নিজেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় এক বছর পরে ৫ জুন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড ইউনিটের দায়িত্ব পালনের জন্য পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৫ জন চিকিৎসককে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়েছে।

কোভিড মহামারী পরিস্থিতি মোকাবিলায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ৭ জুলাই এর মধ্যে তারা যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে

এদিকে ডাক্তার রুমির পদায়নের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন মহলে। প্রায় এক বছর আগে মৃত্যুবরণকারী একজন চিকিৎসক মন্ত্রণালয়ের খাতায় চাকরিতে কর্মরত। এটিকে কাণ্ডজ্ঞানহীন কাণ্ড বলে উল্লেখ করেছেন বেশ কয়েকজন চিকিৎসক।