Home আঞ্চলিক দৌলতপুরে স্যামসং শো-রুমে ডাকাতি মামলার সোহাগের আদালতে স্বীকারোক্তি

দৌলতপুরে স্যামসং শো-রুমে ডাকাতি মামলার সোহাগের আদালতে স্বীকারোক্তি

15

নগরীর দৌলতপুর রেলিগেট পালপাড়া মোড়ের ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল নামক স্যামসং মোবাইল ফোন শো-রুমে ডাকাতি মামলার আসামী মো. সোহাগ গাজী (২২) আদালতে স্বীকারেক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। শুক্রবার (২এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা এসআই এস এম মনিরুজ্জামান মিলন আসামীকে আদালতে হাজির করেন। এসময় আরিফের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। সোহাগ গাজী  বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামের মো. ইউনুচ গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারি রাতে নগরীর দৌলতপুরে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল নামক স্যামসং মোবাইল ফোন শো-রুমের মো. ইশারাত হোসেন ও সেলস এক্সকিউটিভ মো. হেলাল উদ্দিন শো-রুম বন্ধ করে বাসায় চলে যান। রাত পৌনে ৩টার দিকে একটি ট্রাকে ৩/৪জন এসে নাইটগার্ড জাফরকে ট্রাকের ভিতর হাত-পা বেঁধে রেখে শো-রুমের তালা ভেঙ্গে ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় মো. ইশারাত হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ৩।

–  স্টাফ রিপোর্টার