Home আঞ্চলিক খুলনায় ইজিবাইক চালক রাজু হত্যা মামলার আসামী হালিমের আদালতে স্বীকারোক্তি

খুলনায় ইজিবাইক চালক রাজু হত্যা মামলার আসামী হালিমের আদালতে স্বীকারোক্তি

19

নগরীর গগণ বাবু রোডের ইজিবাইক চালক রাজু আহম্মেদ (২২) কে হত্যা করে ইজিবাইক ছিনতাই মামলার আসামী আব্দুল হালিম ফরাজী (৩২) আদালতে স্বীকারেক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। শুক্রবার (২এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. শাাহিদুল ইসলাম শাহীন হালিমকে আদালতে হাজির করেন। এসময় হালিমের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। হালিম ফরাজী নগরীর রূপসা ওয়াপদা ভেড়ীবাধ এলাকার হায়দারের বাড়ির ভাড়াটিয়া মৃত. সামসুল হক ফরাজীর ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, নগরীর ২নং কাস্টম ঘাটস্থ গগণ বাবু রোডের রহিম সাহেবের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক রাজু আহম্মেদ ২০২০ সালের ১০ আগস্ট রাতে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাত আসামীরা। তদন্তে জানা যায়, রনি নামের একজন ছিনতাই হওয়া ইজিবাইকটি আসামী হালিমের গ্যারেজে রেখে যায়। দু’দিন পরে এসে রনি আবার ইজিবাইকটি নিয়ে যায়। এঘটনায় লবণচরা থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয় যার নং- ১৪। 

স্টাফ রিপোর্টার