Home আঞ্চলিক সেনের বাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ

সেনের বাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ

13

রূপসা থানাধিন সেনের বাজারে জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে : মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শেখ তরিকুল ইসলাম আরিফ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে রূপসা থানায় অভিযোগটি দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলেন, রূপসা থানার রাজাপুর গ্রামের ক্লাব গলির ইমান আলী শেখের দু’ছেলে খায়রুজ্জামান টুকু শেখ (৪৫) ও টিপু শেখ (৪০), দেয়াড়া প্রামের মৃত. ইমলাক ঢালীর ছেলে মো. মনিরুজ্জামান (৪৮), আইচগাতি গ্রামের মৃত. শেখ ওয়াজেদ আলীর দু’ছেলে ওহাব শেখ (৫৫) ও শেখ শহিদুর রহমান (৪৮), মৃত. চেরাক আলীর ছেলে বাবুল ড্রাইভার (৫২) ও মৃত. সৈয়দ আব্দুর রশিদের ছেলে সৈয়দ বাসির উদ্দিন (৫৫)।

অভিযোগের বিবরণে জানা যায়, ১২ মার্চ সকাল ১১টার দিকে রূপসা থানাধিন আইচগাতি গ্রামের সেনের বাজারে আলহাজ্ব শেখ আলী আকবরের ছেলে শেখ মনিরুল ইসলাম বাদলের কেনা ভোগ দখলীয় জমিতে হামলা চালায় আসামরিা। এসময় তারা আরিফ ও তার স্ত্রীকে রাম দা দিয়ে কোপ দেয় এবং তাদের কাছে থাকা নগদ ৫০হাজার টাকা ও সোনার চেন ছিনিয়ে নেয়। তাদের ডাকচিৎকারে গ্রামবাসী ছুটে এলে আসামীরা পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শেখ তরিকুল ইসলাম আরিফ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে রূপসা থানায় অভিযোগ দায়ের করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারাফ হোসেন জানান, সেনের বাজারে জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-স্টাফ রিপোর্টার