Home আঞ্চলিক মাদক ব্যবসায়ী জামাল হাওলাদারের তিন মাসের জেল

মাদক ব্যবসায়ী জামাল হাওলাদারের তিন মাসের জেল

10

খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জামাল হাওলাদারের তিন মাসের জেল ও দুইশ টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ মার্চ) বিকালে শোলমারি ঘাট এলাকায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তাহমিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জানা যায়, ডুমুরিয়া অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী জামাল হাওলাদার ওরফে জিরা জামাল শোলমারী ঘাট এলাকায় বালি ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসায়ী জামাল এতোই বেপোরোয়া যে তার বিরুদ্ধে কেউ কথা বলতে ভয় পায়। তারই প্রেক্ষিতে মাদক নির্মুল অভিযানের ধারাবাহিকতায় মাদকদ্রব্য অধিদপ্তর অভিযানে নামে। এসময়ে জামাল হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ২পিস ইয়াবা ও খাওয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ তাকে আটক করে তিন মাসের জেল ও দুইশ টাকা নগদ অর্থদ- প্রদান করা হয়। মাদকের প্রতিবাদ করায় গত ১ মার্চ শোলমারী এলাকার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে জীবন নাশের হুমকি দেয় ওই জামাল। গত বছর জামাল ৪০০ পিস ইয়াবাসহ জেলা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর জোড়াগেট সূর্য গাছীর বাড়ীর রেল-লাইনের পার্শ্বের মৃত. আবুল শেখের ছেলে বাপ্পি শেখ (৩২), পল্লী মঙ্গল স্কুলের পিছনের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম অপু  ওরফে সোনা মিয়া (২৫) ও  গল্লামারী পুলিশ বক্সের পিছনের মৃত. আহম্মদ আলী মোল্লার ছেলে মো. দিদার আলী মোল্লা (৪৫)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।                                                                                                           

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ৬২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন নতুন ঘোষগাতি গ্রামে অভিযান চালিয়ে ৬২৫ পিস ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৫ মার্চ রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন ঘোষগাতি গ্রামের আলাল মুন্সীর ছেলে রফিক মুন্সী (২২)।

র‌্যাব-৬ জানায়, ১৫ মার্চ রাতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন নতুন ঘোষগাতি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ঘোষগাতি আলিম মাদ্রাসার সামনে থেকে ৬২৫ পিস ইয়াবসহ রফিক মুন্সীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

পাইকগাছায় জেলা ডিবির অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার ১

খুলনার জেলার পাইকগাছা থানাধীন শিববাটি গ্রামে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  ১৫ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনার জেলার পাইকগাছা থানার গজালিয়া গ্রামের মো. লুৎফর খাঁর ছেলে মো. সফিকুল ইসলাম (৪০)।

জেলা ডিবি জানায়,  ১৫ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে খুলনার জেলার পাইকগাছা থানাধীন শিববাটি গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এসময়  পাইকগাছা হইতে কয়রাগামী শিবসা ব্রিজের উত্তর পাশের্^ মনিরের চায়ের দোকানের সামনে

থেকে এককেজি গাঁজাসহ সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে এসআই বিষ্ণুপদ হালদার বাদী হয়ে পাইকগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  তাকে গ্রেফতার করা হয়। আসামী হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে মো. আবু সোমা (২৩)। 

র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল। এসময় ধর্ষণ মামলার প্রধান আসামী সোমাকে গ্রেফতার করা হয়। সোমা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়া যায়। সেখানে আগে থেকে উপস্থিত তার ২/৩ জন সহযোগীর সহায়তায় বিদ্যালয়ের পিছনে বাগানে নিয়া ভিকটিমকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

– স্টাফ রিপোর্টার