দৌলতপুর থানার মাদক মামলার দু’আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন।
দ-প্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩) ও রামানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়সাল ওরফে সাগর (২৭)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামী জাহাঙ্গীর হোসেন ও সাগর আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. বাহাউদ্দিন শাহীন নথীর বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর দৌলতপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পাবলা সবুজ সংঘ মাঠের উত্তর পাশ থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেন ও সাগরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এএসআই মিকাঈল হোসেন বাদী হয়ে জাহাঙ্গীর ও সাগরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৮। ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিহাব উদ্দিন আদালতে জাহাঙ্গীর ও সাগরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।
– স্টাফ রিপোর্টার











































