Home আঞ্চলিক গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

16

গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: হামিদুল শরীফকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।


শনিবার রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হামিদুল শরীফ গোপিনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মাদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ইউপি সদস্য ঘটনার সময় গোপিনাথপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, খুনিকে শনাক্ত করার চেষ্টা চলছে।