Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

106

১৫ বছর পর শরণখোলায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর আহ্বায়ক কমিটি পেল ছাত্রদল। নবগঠিত এই কমিটিতে মামুন গাজীকে আহ্বায়ক ও শামীম সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ এবং সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ এ কমিটির অনুমোদন দিয়েছে। অপরদিকে, শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলের বায়জিদ হোসেনকে আহ্বায়ক ও তাহেরুল ইসলাম ইমনকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটিরও অনুমোদন দিয়েছে জেলা কমিটি। একই সময় গঠিত ওই কমিটিতে সর্বশেষ আবুল বাশার খান সভাপতি ও মাসুক হোসেন সাধারণ সম্পাদক ছিলেন।

গত ৯ ডিসেম্বর অনুমোদিত কমিটির অনুলিপি শুক্রবার রাতে হাতে পেয়ে নেতাকর্মীদের মাঝে নতুন আমেজ তৈরি হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া ১১ জন যুগ্ম-আহ্বায়ক এবং আটজন সদস্য রাখা হয়েছে। 

সর্বশেষ ২০০৩ সালে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ২০০৫ সালে মেয়াদ শেষ হওয়ার পরে শরণখোলায় আর কোনো কমিটি হয়নি। ওই কিমিটিতে বেল্লাল হোসেন মিলন সভাপতি ও সাইফুল ইসলাম প্রিন্স সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ বলেন, শরণখোলায় উপজেলা ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে সমস্ত ইউনিট ও ইয়ার কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

খুলনায় রোটারীর বর্ণাঢ্য ডে আউট প্রোগ্রাম অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার খুলনায় রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের বর্ণাঢ্য ডে আউট প্রোগ্রাম-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভৈরব নদের সৌন্দর্যম-িত মনোলোভা তীর ঘেঁসে বিরাজমান ক্রিসেন্ট জুট মিলস্ অফিসার্স ক্লাবের প্রশস্ত চত্বরে অনুষ্ঠিত প্রোগ্রামটি সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে অব্যাহত ছিল। রোটারী ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট-৩২৮১) বাংলাদেশের এই অনন্দঘন গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি খুলনায় অনুষ্ঠিত হওয়ায় Ñ খুলনা অঞ্চলের (দেশের দক্ষিণাঞ্চলের) রোটারিয়ানবৃন্দ অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর মোঃ রুবায়েত হোসেন। সারা বিশ্বে চলমান এই প্যানডেমিকের মধ্যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠিত এই প্রোগ্রামটির চেয়ারপারসন ছিলেনÑরোটাঃ মোঃ নূরুল ইসলাম, কো-চেয়ার রোটাঃ ফরহাদ আহমেদ আকন্দ পম্পি এবং রোটাঃ এ এফ এম মাহমুদুর রহমান কার্নি। অনুষ্ঠানটির চীফ কো-অর্ডিনেটর ছিলেন রোটাঃ খন্দকার সাজ্জাদুল ইসলাম এবং মেম্বর সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রোটারী ক্লাব অব রূপসা ও খুলনা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেনÑডিস্ট্রিক্ট সেক্রেটারি তছলিম জামান নয়ন, সাবেক সেক্রেটারি ইকবাল হোসেনসহ রোটারি লীডার মোঃ আশরফুজ্জামান নান্নু, ডাঃ সৈয়দ আবু সঈদ, কামরুল করিম বাবু, ডাঃ মোস্তফা কামাল, ইকবাল মেহেদী কিরণ, উপাধ্যক্ষ রুমা নন্দী, ড. শফিকুর রহমান, মাহামুদ সোহেল, মোল্লা মারুফ রশীদ এবং চীফ সার্জেন্ট মেজর (অবঃ) ইমতিয়াজ।

পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পাইকগাছা প্রতিনিধি

“যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত “” প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পাইকগাছায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে   সেমিনার, বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্ব  উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা সহকারী প্রোগ্রামার  ও এপি সদস্য সচিব মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র মন্ডল, অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সরঃ কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, শিক্ষা অফিসার খান মুহাম্মদ আলমগীর, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান ও অজিত সরকার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক রহিমা আক্তার সম্পা, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী, সহকারী মৎস্য অফিসার এস এম শহিদুল ইসলাম, রণধীর সরকার, উপ-সহকারী কৃষি অফিসার মিন্টু রায়, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, শিক্ষক শিবপদ সানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি কর্মকর্তা,শিক্ষার্থী, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীগণ। সেমিনার শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

জাতির পিতার ভাস্কার্য ভাংচুরের ঘটনায় পাইকগাছায় প্রশাসনের নিন্দা ও প্রতিবাদ সভা

পাইকগাছা প্রতিনিধি

জাতির পিতার সম্মান, রাখবো আমরা অম্লান-এ দীপ্ত শপথে বলিয়ান হয়ে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাংচুরের ঘটনায় পাইকগাছা উপজেলার সকল সরকারী কর্র্মকতা ও কর্মচারীদের উদ্যোগে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনের শুরুতেই বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্ব  উক্ত নিন্দা ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র মন্ডল, অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান  শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, শিক্ষা অফিসার খান মুহাম্মদ আলমগীর, প্রধান শিক্ষক অজিত সরকার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক রহিমা আক্তার সম্পা, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী , সহকারী মৎস্য অফিসার এস এম শহিদুল ইসলাম, রণধীর সরকার, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও স্নেহেন্দু বিকাশ, যুবলীগের আজিজুল হাকিম, ছাত্রলীগের রায়হার পারভেজ রনি সহ সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে কাজ না করেই অর্থ লোপাট, একটি চামচের দাম ৯৭ হাজার টাকা !

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

দেশে বালিশ ও পর্দ্দা কেলেংকারীর পর এবার চামচ কেলেংকারীর ঘটনা ঘটেছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোতে একটি চামচ কেনার ব্যায় দেখানো হয়েছে ৯৭ হাজার টাকা। ২০২০ সালের ৮ জুন ওয়ার্ক মেমোরেন্ডামে (নং ডাব্লিউ-৩/২৩৬) ক্রোকারিজ সামগ্রী কেনা বাবদ ৯৭ হাজার টাকার ব্যয় দেখানো হয়। কুষ্টিয়ার চৌড়হাস মোড়ের নাসির উদ্দীন মোল্লা এই মালামাল সাপ্লাই করেন। কিন্তু পরিদর্শন বাংলোর বেয়ারার রফিকুল ইসলাম জানান, তিনি একটি ৪০ টাকার চামচ ছাড়া কোন ক্রোকারিজ সামগ্রী পাননি। ২০১৯-২০ অর্থ বছরে আরএফকিউ এর মাধ্যমে ৫০টি পর্দা কেনা ব্যায় দেখিয়েছেন ১ লাখ ৯৯ হাজার টাকা। প্রকৃতপক্ষে ৫০টি পর্দা ২৪০ টাকা দরে দাম পড়ে মাত্র ১২ হাজার টাকা। অফিসে দুই দফায় মবিল কেনা দেখানো হয়েছে ৪ লাখ টাকা। কিন্তু অফিসে মিলেছে ৪০ টাকা দামের গ্রিজের প্যাকেট। ১০টি মেহগনি গাছ রোপন বাবদ ব্যায় দেখানো হয়েছে ২ লাখ টাকা। একটি ব্রান্ডিং বোর্ড তৈরী করতে খরচ দেখানো হয়েছে ৩ লাখ ১০ হাজার টাকা। শৈলকুপায় ১১ কিলোমিটার খাল সংস্কার না করেই তুলে নেওয়া হয়েছে ৫ লাখ টাকা। এভাবে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অফিস চত্বরে আবর্জনা পরিস্কার, অফিস ও ঘরবাড়ি মেরামত, বিলবোর্ড তৈরী, সেচ খাল পরিস্কার, ক্রোকারিজ সামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম, বিল বোর্ড, গেট মেরামত, গাছ রোপন ও পরিদর্শন ব্যায় দেখিয়ে সরকারের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত অফিসের উপ-পরিচালক বরাবর এক অভিযোগে এই দুর্নীতির তথ্য উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় ঠিকাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন ও উপ-সহকারী প্রকৌশলী সুলতান আহম্মেদ এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত বলে দাবী করা হয়েছে। তবে এসব বিষয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন (বর্তমান মাগুরায় কর্মরত) দাবী করছেন, ঢালাও ভাবে দুর্নীতির এই তথ্য সঠিক নয়। বিকৃত ও আংশিক ভাবে সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া হয়েছে। তিনি বলেন, দেড় দুই বছর আগে এ সব মালামাল কেনা হয়েছে। সেগুলো এখন পুরানো ও ব্যবহৃত হয়ে গেছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৯/২০ অর্থ বছরে ১০টি কাজ আরএফকিউ টেন্ডারের মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এরমধ্যে কুষ্টিয়ার আলামপুরের সৈকত এন্টারপ্রাইজ ৫টি, চৌড়হাস মোড়ের নাসির উদ্দীন মোল্লা ২টি, ঝিনাইদহের লিটন টেডার্স ২টি ও শৈলকুপার মতিয়ার রহমান একটি কাজ করেছেন। ২০১৮-১৯ অর্থ বছরে ১৮টি কাজের বিপরীতে ৩১ লাখ টাকা কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। ২০১৮-১৯ অর্থ বছরে এনডিআর প্যাকেজের কাজে নি¤œমানের খাট, আলমিরা, টিভি কেবিনেট, মেট্রেস ও চেয়ার সরবরাহ করে ১৫ লাখ ২৯ হাজার টাকা তুলে নেওযা হয়েছে। একই অর্থ বছরে খুলনার মেসার্স আমিন এন্ড কোম্পানীর কাছ থেকে ২ লাখ ৬৮ হাজার (কাজের আইডি নং ৩১৬৪৮৫) ও ৭ লাখ ১৩ হাজার টাকার (কাজের আইডি নং ১২৮৬৪০) দুইটি কাজ কিনে উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ বিল তুলে নেন। ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার কাজী মাহবুবুর রহমানের কাছ থেকে ৪ লাখ ৪২ হাজার (কাজের আইডি নং ১২৮৬৪৫) টাকার কাজ কিনে উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ বিল তুলে নেন। এ ভাবে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের পুরাতন মসজিদের গাছ ও ৫ লাখ টাকার মালামাল বিক্রি করে দেওয়া হয়। ৫ লাখ টাকা ঘুষ নিয়ে নদী দখল মুক্ত অভিযান থেকে জনৈক আমিরুল ইসলামের দুই তলা একটি বাড়ি বাঁচিয়ে দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে জিকেআইপ প্রকল্পে ৬৪ জেলায় ছোট নদী পুনঃ খনন প্রকল্পে প্রায় ১৪ কোটি টাকার কাজে এক কোটি ৫ লাখ টাকার ঘুষ আদায় করা হয় বলে অভিযোগ। ঠিকাদারদের একটি সুত্র অভিযোগ করেন ১০% হারে ঘুষ না দিলে কাজ দেওয়া হতো না। অভিযোগে উল্লেখ করা হয়েছে উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ অবৈধ ভাবে উপর্জিত অর্ত দিয়ে যশোর শহরে কোটি টাকা দিয়ে স্ত্রীর নামে আলিশান বাড়ি কিনেছেন। সাতক্ষিরা শ্বশুরবাড়িতে ৫ বিঘা জমি কিনে সেখানে গরুর খামার করেছেন। শৈলকুপার ঠিকাদার গম মতিয়ারের সঙ্গে পার্টনারে মাইক্রোবাস ও প্রাইভেট কিনেছেন। দীর্ঘদিন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে চাকরী করার সুবাদে সব সেক্টরে তিনি দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন বলে দুদকে পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা অফিসটিও চলে না। ৪ কর্মকর্তার সবাই থাকেন ঝিনাইদহে। কর্মকর্তারা অফিসে না আসায় ১১ জন কর্মচারী খেয়াল খুশি মতো চলেন। অফিস ও বাসা গো ভাগাড়ে পরিণত হয়েছে। এ বিষয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে মাগুরায় কর্মরত সারোয়ার জাহান সুজন বলেন, ঢালাও ভাবে দুর্নীতির এই তথ্য সঠিক নয়। বিকৃত ও আংশিক ভাবে সাংবাদিকদের কাছে তথ্য দেওয়া হয়েছে। ক্রোকারিজের মধ্যে ১৮টি আইটেম ছিল। সেগুলো তুলে ধরা হয়নি। তিনি বলেন সব কাজ যথাযথ ভাবে করা হয়েছে। কোন দুর্নীতি হয়নি। কথা বলার জন্য ঝিনাইদহ পওর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও শৈলকুপার দায়িত্বে থাকা এসডি সুলতান মাহমুদকে একাধিকবার তার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া ডিভিশনের তত্বাবধায়ক প্রকৌশলী মরিুজ্জামানের মুঠোফোনে কথা বলার জন্য ফোন করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুর প্রতিবাদে শ্রমিক লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑসংগঠনের সহ-সভাপতি মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মোঃ মঞ্জুর মোর্শেদ রাহাত, সহ-সম্পাদক শেখ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ নজরুল ইসলাম শিকদার, মোঃ ফারুক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কৃষক লীগ নেতা আসাদুজ্জামান কচি, ছাত্র লীগ খুলনা জেলা শাখার সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ জাকির হোসেন, মোঃ সবুজ খান, মোঃ মাসুদ রানা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, ভবতোষ ম-ল, জহির রায়হান, শহীদ শেখ, আব্দুল হাদী গাজী, বোরহান উদ্দিন, মোঃ এরশাদ মোল্লা, মুর্শিদা বানু, রুনা লায়লা, সোহেল মোল্লা, জয়দেব সাহা, মিঠু সরদার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কবিদের বেশী বেশী জীবনমুখি কবিতা লিখতে হবে: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ

সাতক্ষীরা প্রতিনিধি

কবিতা সমাজে আলো ছড়ায়। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়। সমাজের অসঙ্গতি দূর করতে কবিতার ভূমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতে কবিরা সাহসী ভূমিকা পালন করে। আর বায়বীয় কবিতা নয়, বেশী বেশী জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে। শনিবার সকালে কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত ষোড়শ কবিতা উৎসব – ২০২০’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান এসব কথা বলেন। কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কবিতা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দেশের খ্যাতিমান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দীন স্টালিন, বীর মুক্তিযোদ্ধা কবি ও নাট্যকার খায়রুল বাশার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি আমিনুর রশীদ, গুলশান আরা, সরদার গিয়াসউদ্দীন আহমেদ, নবঢালী কুমার ঢালী, তৌফিক আহমেদ প্রমূখ। এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান’র লেখা কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরার জেলা প্রসাশক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দীন স্টালিন, কবিতায় কিশোরী মোহন সরকারকে কবিতা পরিষদ সাতক্ষীরা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি অংশ নেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কয্র্ ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তারা এই প্রতিবাদ সমাবেশ করেন।বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ্ব গাজী রহমান, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী প্রমুখ।এছাড়া বাগেরহাটে কর্মরত সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও প্রথম শ্রেণির কর্মকর্তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আপনারা যারা বঙ্গবন্ধুর ভাস্কয্র্ ভাঙ্গার মত দুৎসাহস দেখিয়েছেন তাদেরকে বলছি এটা শাস্তিযোগ্য অপরাধ। আপনারা এসব অন্যায় কাজ থেকে বিরত থাকুন। বাংলাদেশের আপামর জনতা এসব মৌলবাদী শক্তিকে সহ্য করবে না।

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন কমরেড আজিজুর রহমান

খবর বিজ্ঞপ্তি

কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, আজীবন মার্কসবাদী কমিউনিস্ট নেতা, রাজনৈতিক শিক্ষা গুরু, তৃণমূল পর্যায়ের সংগঠক ও রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার রূপকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার সাবেক আহ্বায়ক, খুলনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এর সাবেক ভিপি, কৃষক আন্দোলনের অন্যতম সংগঠক, এবং বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড আজিজুর রহমানের মরদেহে খুলনা শহীদ হাদিস পার্কে শনিবার সকাল ১০টায় খুলনা’র দলমত নির্বিশেষে সর্বস্তরের নেতাকর্মীরা অন্তিম শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানান খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ইউসিবিএল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য রণজিৎ চট্টোপাধ্যায়, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বিএনপি মহানগর সভাপতি ও সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, সিপিবি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির সভাপতি এড. মিনা মিজানুর রহমান, নাগরিক নেতা শ্যামল সিংহ রায়, গণসংহতি আন্দোলন জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, কমঃ আজিজুর রহমানের পুত্র ও দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক অনিন্দ্য আরিফ, ইউসিবিএল খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম ইমাম, জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা সম্পাদক এম হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন, হংসশুভ্র হালদার, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা গাজী নওশের আলী, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাসদ খুলনা জেলা নেতা কোহিনুর আক্তার কণা, সাবেক ছাত্র মৈত্রীর নেতা গাজী ওয়াহিদুজ্জামান টিটো, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, নাজমুল আজম ডেভিড, সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু, উদীচী খুলনা জেলা সভাপতি অসীম বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখসহ অসংখ্য শ্রেণিপেশার মানুষ। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর আন্তর্জাতিক কমিউনিস্ট সঙ্গীত পরিবেশন করা হয় তৎপর জানাজা অনুষ্ঠিত হয় এবং বেলা ১২টায় মরহুমের শবদেহ তালা উপজেলার আতুলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানকার কৃষকজনতা তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর পুনরায় জানাজা শেষে সমাহিত করা হয়।

শিশুর প্রথম সুরক্ষার দায়িত্ব অভিভাবকের: সিটি মেয়র

তথ্য বিবরণী

নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শনিবার সকালে খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই ক্যাম্পেইনের উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার সব কিছুই করছে। শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে সরকার টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। হাম-রুবেলা ভাইসারজনিত মারাত্মক রোগ। শিশুদের প্রথম সুরক্ষার দায়িত্ব অভিভাবকের। এ রোগের প্রকোপ থেকে শিশুকে বাঁচানোর জন্য নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। তিনি বলেন, সকলের সার্বিক প্রচেষ্টায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুহার  হ্রাস পেয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। মাস্ক ব্যবহার করলে ৭৫ শতাংশ করোনাভাইরাস প্রতিরোধে করা সম্ভব। মেয়র নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, খুলনা স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডাঃ শামীম আরা নাজনীন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ আরিফুর রহমান প্রমুখ। ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আব্দুল্লাহ। এসময় ১১, ১২, ৮, ৯, ২, ৫, ১৪ ও  ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এবারে নগরীর ৩১টি ওয়ার্ডে এক লাখ ৭৫ হাজার দুইশত শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে এ টিকা দেওয়া হবে। এজন্য নগরীর ৩১টি ওয়ার্ডে ৩১টি স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া খুলনার নয়টি উপজেলার তিন লাখ ৩৩ হাজার আটশ ৭৫ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইন আগামী ২৪ জানুয়ারি-২০২১ পর্যন্ত চলবে।

ভাস্কর্যবিরোধী অপতৎপরতা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো ধৃষ্টতা দেখিয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ^াস করেনা। তাদের যেকোন ধরনের অপতৎপরতা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে একটি সাম্প্রদায়িক গোষ্ঠি ভাস্কর্য নিয়ে উস্কানি দিচ্ছে। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই সাম্প্রদায়িক গোষ্ঠি দেশের বর্তমান শান্তিময় পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র অব্যাহত রাখবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মো. আবু হানিফ।

এসময় আরও বক্তৃতা করেন কেইউজে’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, মল্লিক সুধাংশু, অমিয় কান্তি পাল, মো. হুমায়ুন কবীর, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, কৌশিক দে বাপী, প্রবীর বিশ^াস। সংহতি জানিয়ে বক্তৃতা করেন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মাহমুদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামান পন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শ্যামল সিংহ রায়, অসিত বরণ বিশ^াস, বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, সাংবাদিক নেতা আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, রাশিদুল আহসান বাবলু, জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সোহেল মাহমুদ, সুনীল দাস, দেবনাথ রণজিৎ কুমার রনো, তিতাস চক্রবর্তী, সাঈদা আক্তার রিনি, মিলন হোসেন, শেখ কামরুল আহসান, রীতা রানী দাস, আব্দুস সাত্তার, শেখ লিয়াকত হোসেন, আমজাদ আলী লিটন, নাজমুল হাসান, হাসানুর রহমান তানজির, শাহজালাল মোল্লা মিলন, আমিনুর রহমান নিউটন, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, শেখ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, তুফান গাইন, আঃ রাজ্জাক, আবুল বাশার, সোহেল রানা, শেখ শান্ত ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ রাসেল বুলু, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেশ-সহ কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তথ্য বিবরণী

খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, সেমিনার এবং  পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক । দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য “যদিও মানছি দূরত্ব, তব্ওু আছি সংযুক্ত”।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডিজিটাল বাংলাদেশের কথা শুনে এক সময় মানুষ না বুঝে হাসি ঠাট্টা করছে। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বাংলাদেশ এখন বিশ^ দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশে সকল সেক্টরে আধুনিক  প্রযুুক্তির ছোঁয়া লেগেছে। এখন মানুষ চাইলেও অনেক কাজ আগের পুরাতন পদ্ধতিতে করতে পারবে না।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যশোরেরর ঝিকরগাছায় দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষিত : থানায় মামলা

বেনাপোল প্রতিনিধি

যশোরেরর ঝিকরগাছা উপজেলায় দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী (৮) ধর্ষিত হয়েছে। ধর্ষনের ঘটনায় ১১ ডিসেম্বর শিশুটির বাবা বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেছেন। ধর্ষককে এখনও আটক করতে পারেনি পুলিশ।

শিশুটি রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। ধর্ষক নুরমোহাম্মদ (৫২) একই উপজেলার নাভারন  ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নবিছ উদ্দিনের ছেলে। মামলায় বলা হয়, গতকাল বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলা করার সময় নুরমোহাম্মদ তাকে খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে পাশবর্তী একটি কলা বাগানে নিয়ে ধর্ষণের সময় তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে। নাভারন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফিরোজা আজাদ ডলি জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষন করা হয়। শিশুটির পরিবার গরীব বিধায় আমরা মামলা করার বিষয়ে সহযোগীতা করেছি। ধর্ষনের ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শিশু ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামী পালিয়ে গেছে । তবে তাকে আটকের ব্যাপারে পুলিশী  অভিযান জোরদার করা হয়েছে। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

‘ভাস্কর্য ভাঙ্গা ও সাম্প্রদায়িক রাজনীতির নিষিদ্ধের দাবী’তে প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট, দৌলতপুরের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় দৌলতপুর উত্তরা ব্যাংক চত্বরে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জোটের সভাপতি তিলক গোস্বামী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুজ্জামান বাবু। সূচনা বক্তব্য রাখেন, জোট উপদেষ্টা শাহীন জামাল পন। বক্তব্য রাখেনÑবাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, জোট উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বনধ, শেখ মফিজুর রহমান হীরু, কেসিসি কাউন্সিলরবৃন্দের পক্ষে শিক্ষকনেতা শেখ মোহাম্মদ আলী, জোট উপদেষ্টা পূর্ণেন্দু দে বুবাই। সংহতি প্রকাশ করেনÑমুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দৌলতপুর থানা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, দৌলতপুরবাসীর পক্ষে কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, বিজেএমইএ-এর সদস্য মিজানুর রহমান টিংকু, সাচিব খুলনা সাংগঠনিক সম্পাদক, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র মহানগর সাধারণ সম্পাদক শাহ্ ওয়াজেদ আলী মজনু, দৌলতপুর-খুলনার থ্রি উইলার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন গাজী, ছাত্রলীগ বিএল কলেজ শাখার অনিক, রাকিব মোড়ল, দৌলতপুর থানা ছাত্রলীগের সুমন দাস প্রমুখ।  

সালাম মূর্শেদী সেবা সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

সালাম মূর্শেদী সেবা সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় রূপসার রাজাপুর মাঠে দু:স্থদের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। সালাম মূর্শেদী সেবা সংঘ এর আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মীনী ও সালাম মূর্শেদী সেবা সংঘের চেয়ারপার্সন মিসেস সারমিন সালাম। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ রাজাপুর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান মিন্টু। বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আওয়ামী লীগ আইচগাতী ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও সাবেক ক্রিকেটার শেখ শামিম হাসান তুহিন, বাদশা মিয়া, মিয়া আরিফ হোসেন, সেচ্ছাসেবক লীগ জেলা শাখার যুগ্ম আহবায়ক  মো. মোতালেব হোসেন, ডালিয়া আক্তার, মো. সোহাগ গোলদার, সাবেক ক্রিকেটার মো. আসাদুজ্জামান, মো. সাইদুর রহমান, এসএম কামরুজ্জান টিপু, মো. রিয়াজুল ইসলাম, আমির হামজা তপু ,মহিউদ্দিন খান প্রিতম ও মেজবাউর রহমান। এ সময় দু’শতাধিক দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মানুষের সেবা করে বেঁচে থাকতে চাই। জনগনের কল্যানে নিজেকে উৎসর্গ করবো। সরকার মানুষের কল্যানে কাজ করছে। আজ দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। মহিলা লীগকে শক্তিশালী করতে হবে। মহিলা লীগ শক্তিশালী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। দলীয় নেতা কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ওয়ার্কসপ মালিক সমিতির সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ওয়ার্কসপ মালিক সমিতির বিজয় দিবস পালন ও আসন্ন নির্বাচন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর ডা. মশউর রহমান রোডের কেআর এন্টারপ্রাইজ’র অস্থায়ী কার্যালয় এর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি জাহিদ মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সচীন সাহা। বক্তৃতা করেন মাহবুবুর রহমান মামুন, আবুল হাসান খান, এমডি হাসানুর রহমান, সুবীর কুমার মজুমদার, ফজলুল কাদের মোল্লা ও মো. সাগর। সভায় আগামী ১৫জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তভূক্ত করার জন্য কেআর এন্টারপ্রাইজ অস্থায়ী কার্যালয় যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

সকল শ্রেণি পেশার মানুষকে ’৭১-এর মত ঐক্যবদ্ধ হয়ে উগ্র মৌলবাদিদেরকে চিরতরে উচ্ছেদ করতে হবে: এমডিএ বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর, গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ওয়ার্ডে একযোগে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

এসকল সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, উগ্র মৌলবাদিরা বাঙালি জাতি সত্ত্বার উপরে আঘাত হেনেছে। সকল শ্রেণি পেশার মানুষকে ’৭১-এর মত ঐক্যবদ্ধ হয়ে উগ্র মৌলবাদিদেরকে চিরতরে উচ্ছেদ করতে হবে। নেতৃবৃন্দ বলেন ’৫২ থেকে ’৭১ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন। বঙ্গবন্ধু নিজেকে উৎসর্গ না করলে আজ বাংলাদেশ স্বাধীন হতো না। তাঁর আদর্শ আর ত্যাগ বাঙালির শিক্ষা সাংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দেয়া হয়েছে। বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাকে পুণ:গঠন করে একটি স্থিতিশীল অবস্থানে এনেছিলেন ঠিক সেই সময়ে তাঁকে স্বপরিবারে হত্যা করা হয়। থেমে যায় বাংলার গণতন্ত্র আর উন্নয়ন। বাক বন্দি হয়ে যায় তৎকালীন সময়ে সাড়ে সাত কোটি মানুষ। জিয়া এরশাদের স্বৈরশাসনের কারনে দেশের উন্নয়ন থমকে যায়। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার যোগ্য নেতৃত্বে আজ একই সাতে যেমন দেশের উন্নয়ন হচ্ছে তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যহত রয়েছে। ’৭১ এর পরাজিত শত্রু আর ’৭৫এর খুনীরা আবার ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে হত্যা আর দেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে নাশকতা সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ ওই সকল পরাজিত উগ্র মৌলবাদিদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার আহবান জানান।

শনিবার বিকাল সাড়ে ৩টায় এক যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ বিহারী কলোনী মোড় থেকে এক বিশাল মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসেই সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুন্সি হেকমত আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ হায়দার আলী, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, মো. শওকাত হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য বিমল সাহা, মো. জাহাঙ্গীর হোসেন, শেখ আসলাম আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদুর রহমান, মো. নুর ইসলাম, মো. রমিজুল হক, মো. হেলাল হোসেন, মো. শামছুল হুদা, এ্যাড. এনামুল হক, নাসির সরদার, জহুর আলী, কাজী হেলাল হোসেন, দেলোয়ার হোসেন লিটু, মোস্তাফিজুর রহমান বাবু, এস এম সাকিল উদ্দিন, মো. সরফরাজ মিয়া, শেখ মো. ইকবাল হোসেন, মিলন তালুকদার, শেখ আরাফাত হোসেন শুভ, মো. ওয়াসিফ খান, আবু সালাম, মোফাজ্জেল হোসেন, মো. শফিক, মো. সাদ্দাম, মো. সুমন, সুমন দত্ত, মো. শহিদুল ইসলাম বাছা, মো. শাওন, মো. সাইফুল ইসলাম, মো. মাসুদ রানা, মুরাদ হোসেন কুটি, মো. রানা, মো. বেল্লাল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুরুপভাবে মিছিল ও সমাবেশ করেছে ২১,২২, ২৯ ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ। এসকল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সাবেক সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আইয়ুব আলী শেখ, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চান ফারাজী, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ। ২১ নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামিরুল হুদা জহর, ২২নং ওয়ার্ডে মাহাবুবুল আলম বাবলু, ২৯নং ওর্য়ার্ডে আব্দুল হাই পলাশ এবং ৩১নং ওয়ার্ডে জিয়াউল ইসলাম মন্টু। এ সকল সমাবেশ পরিচালনা করেন যথাক্রমে এমরানুল হক বাবু, অহিদুল ইসলাম পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, নজরুল ইসলাম তালুকদার। এসময়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, আব্দুর রহিম বাবু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যশোরের কোদালিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ৩০

যশোর অফিস

যশোর সদরের কোদালিয়ায় মাগুরা মালিক সমিতির যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, বাসের ড্রাইভার মাগুরার আড়পাড়া বাজারের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৫), হেলপার একই জেলার শালিখার আটিরভিটে গ্রামের চান আলীর ছেলে ইয়ামিন হোসেন (২০), বাসের যাত্রী তালখড়ি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ফরিদা বেগম (৬০), শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের টোকন মিয়ার স্ত্রী নিদ্রা খাতুন (২৮), তার মেয়ে অনিকা (০৪), ছান্দড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫), যশোরের বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী আইরিন (২৬), তার মেয়ে জেসি (০৭), একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মাষ্টার রেজাউল ইসলামের স্ত্রী লতা বেগম (৪৬), দর্গাহপুর গ্রামের গোলাম মোর্তজার ছেলে শিহাব উদ্দীন (৩০), পাইকপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে আজমুল হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা-মেট্রো-জ-১০৭) কোদালিয়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় বাসটি মহাসড়কের নীচে সব্জি ক্ষেতে নেমে গিয়ে দ্রুতগতিতে শহিদুলের ঘরের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে। এতে তার দোতলা বাড়ির নীচতলার দেওয়াল ভেঙে যায়। এ ঘটনায় হেলপারসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে লেবুতলা ও খাজুরা বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গুরুত্বর আহত কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের হেলপার ইয়ামিন হোসেন জানান, কোদালিয়া বাজারের মোড় ঘুরতেই বাসের টাইয়ারের রড খুলে যায়। যে কারণে বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

এদিকে, খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, বারোবাজার হাইওয়ে ও ফুঁলবাড়ি ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় বাসের ড্রাইভার শরিফুল ইসলাম আহত হলেও তিনি পলাতক রয়েছেন।

যশোরে আরো ছয়জনের করোনা শনাক্ত

যশোর অফিস

যশোর, মাগুরা ও নড়াইলের আরো আট ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। শুক্রবার রাতে নমুনা পরীক্ষা করে শনিবার সকালে এই ফল প্রকাশ করা হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, তাদের জেনোম সেন্টারে শুক্রবার সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫টি নেগেটিভ ফল দেয়।

এদিন যশোর জেলার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়টি ছিল পজেটিভ।

এছাড়া মাগুরার ১১ ও নড়াইলের পাঁচটি নমুনা পরীক্ষা করে একটি করে পজেটিভ ফল পাওয়া যায়।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সকালেই তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ড. শিরিন।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৫২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে চার হাজার ১৯১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫২ জন।

যশোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

যশোর অফিস

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যশোরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। শনিবার সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এই মানববন্ধন হয়।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান মানববন্ধনে সভাপতিত্ব করেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মলি¬ক, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক , সিভিল সার্জন অফিস যশোর এলজিইডি,যশোর সড়ক বিভাগ, গনপুর্ত বিভাগ, যশোর শিক্ষা প্রকৌশল অধিদ্প্তর  জনস্বাস্হ্য অধিদপ্তর, যশোর  স্বাস্হ্য প্রকৌশলীর কার্যালয়,  পৌরসভা, যশোর জেলা  পরিষদ, সামাজিক বনবিভাগসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তারা।

মানববন্ধনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত এতো বড় মাপের নেতা পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। পৃথিবীর প্রায় সব দেশ তাদের জাতির জনকের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে। তারা বলেন, মহান নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করে ভুল বুঝাচ্ছেন কিছু লোক। দেশের স্বার্থে এদের প্রতিহত করতে এবং জাতির জনকের পূর্ণ মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

বাগেরহাট পোল্ট্রি সমিতির সদস্যর সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখার বাগেরহাট জেলা সদস্য ও বিসমিল্লাহ্ ফিড মিলস্-এর মালিক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে খুলনা শহরস্থ ডক্টরস পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে ও চিকিৎসার খোঁজ-খবর নিতে যান সমিতির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব তপন পাল, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, তুষার কান্তি পাল, সিরাজুল ইসলাম চৌধুরী, সরদার মোশারফ হোসেন, ছলেমান খান, মোঃ নয়ন হাওলাদার ও সোহেল রানা। তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেনÑসমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ, নির্বাহী সদস্য মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।

জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ খুলনা মহানগরের সভাপতি মোঃ আসলাম হোসেন। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর শ্রমিক লীগ নেতা মল্লিক নওশের আলী, আব্দুর রশিদ শিকদার, মোঃ জয়নাল আবেদিন, শেখ মোঃ রমজান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ জামাল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ বায়জিত সরদার, মোঃ হাই ইসলাম কচি, খুলনা মহানগর রিক্সা ভ্যান শ্রমিক নেতা মোঃ নুর ইসলাম হাওলাদার, মোঃ ফারুক সরদার, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রফিক, মোঃ সাদ্দাম, মোঃ  সুলতান আহম্মেদ, মোঃ রাজু, মোঃ বাবুল, মোঃ নুরুজ্জামান, মোঃ রাশেদ সানা, মোঃ ইমরান হোসেন ভান্ডারী, মোঃ ইকবাল শেখ, মোঃ ইমরান হোসেন, মোঃ মঈনুল ইসলাম, মোঃ মামুন, মোঃ দেলোয়ার, মোঃ মারুফ, মোঃ কবির, সুব্রত, রুবেল সরদার, কালাম সরদার, মোঃ এবাদুল, মোঃ জলিল, মোঃ মজিবর, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মান্নান, মোঃ বাবু, প্রমুখ নেতৃবৃন্দ।

সভা শেষে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কীতে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় প্রতিষ্ঠা বাষির্কীতে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ খুলনায় সকল রিক্সা ভ্যান শ্রমিকদের জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের পতাকার তলে এনে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচ ( তিন দিন ব্যাপী ) শেষ হয়েছে। ১২ ডিসেম্বর সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে দ্বিতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজির আহমেদ। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল। অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক জাহাঙ্গির আলম কবীর, ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক আব্দুস সামাদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান। ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে ( ১২দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

গ্যারেজের মধ্যে ঢুকে পড়ল বাস, প্রাণ নিল দুই ভাইয়ের

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের মধ্যে ঢুকে পড়া বাসের চাপায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তাদের মা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত দুই সহোদরের নাম সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫)। শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ডুমুরিয়ার চুকনগর বাজারে একটি গ্যারেজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে সাব্বির হোসেন তার সহোদর রাকিবুল হাসান ও মাকে নিয়ে ভ্যানযোগে চুকনগর বাজারে যায়। পরে ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা চুকনগরগামী (ঢাকা-মেট্রো-১৪-১৩০০) দ্রুতগতির যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে প্রচ- আঘাতে রাকিবুল হাসান ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় বড় ভাই সাব্বির হোসেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

কিশোরের বিবস্ত্র মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলায় অজ্ঞাত এক কিশোরের (১২) বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে নগর আ’লীগের কর্মসূচী

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকাল ৭ টায় গল্লামরী বেগ চত্ত্বর থেকে গল্লামরী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে আওয়ামী লীগ। এলক্ষ্যে ২৪, ২৫, ২৬, ১৮, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল সহকারে গল্লামরী বেগ চত্তরে সকাল ৭টার মধ্য উপস্থিত থাকতে বলা হয়েছে। এরপর বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সকাল ৭ টায় গল্লামরী বেগ চত্ত্বরে ২৪, ২৫, ২৬, ১৮, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল সহকারে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে। গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের হবে। বিজয় র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপরোক্ত সকল কর্মসূচিতে খুলনা মহানগর আওয়ামী লীগের সকল নেতা-কর্মী, থানা, ওয়ার্ড সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে যুবলীগের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকাল ৭ টায় গল্লামরী বেগ চত্ত্বর থেকে মহানগর আওয়ামী লীগ ও অন্যান সংগঠনের সাথে র‌্যালী সহকারে গল্লামরী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে খুলনা মহানগর যুবলীগ। এলক্ষ্যে ২৪, ২৫, ২৬, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের মিছিল সহকারে গল্লামরী বেগ চত্তরে সকাল ৭টার মধ্য উপস্থিত থাকতে বলা হয়েছে। এরপর বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সকাল ৭ টায় গল্লামরী বেগ চত্ত্বরে ২৪, ২৫, ২৬, ১৮, ১৯ ও ২০  নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের মিছিল সহকারে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে। গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের হবে। বিজয় র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান। উপরোক্ত কর্মসূচিতে খুলনা মহানগর যুবলীগের সকল সদস্য, থানা ও ওয়ার্ডের সকল নেতাকর্মীকে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সমাবেশ করেছে । শনিবার সকালে উপজেলা প্রঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে এম আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিদুল হক, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিবসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় বক্তাব্যে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা দেশদ্রোহীতার শামিল। কারণ, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়।

এতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজি, অতিরিক্ত জেলা জজ এমজি আজম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়েল উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান সহ অন্যান্যরা।

এসময় বক্তারা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই ভাংচুরের এর সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

ঝিনাইদহে জাতীয় পার্টির মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

তৃণমুল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে ঝিনাইদহে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে  জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, এ্যাড, জহিরুল হক জহির, বিষ্ণু পদ রায়, সাহিত্য ও কৃষি সম্পাদক সুমন আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল-জুবায়েরসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাজমাদার ও যুবনেতা ফিরোজ কবির।

বক্তারা, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে প্রয়াত রাষ্টপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে লালন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। শনিবার সকালে সদর পৌরসভা চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র-২ জাহিদুল ইসলাম এর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, সাইফুল ইসলাম মধু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ। পরে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এতে জেলার ৬ উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ লাখ ৫৬ হাজার ৩’শ ২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

যশোরের ঝিকরগাছায় এক রাতে ২০ বিঘা জমির ৮ শত আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা

বেনাপোল প্রতিনিধি

এ কেমন শত্রুতা! যশোরের ঝিকরগাছায় এক রাতে ২০ বিঘা জমির ৮ শত আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার খরুষা গ্রামে। এ ব্যাপারে কৃষক মওদুদ আহম্মেদ দিপু বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ ঘটনার সাথে জড়িত অভিযোগে কাউকে আটক করতে পারেনি।

সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গত ১১ ডিসেম্বর রাতে খরুষা মাঠে পূর্ব পরিকল্পিত ভাবে ১৬জন কৃষকের ২০ বিঘা জমির প্রায় ৮শ আম গাছ কেটে দিয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় খরুষা গ্রামের সাধারণ কৃষকদের মাঝে চরম আতংক বিরাজ ক্রছে। অন্য আতঙ্কিত কৃষকদের ভাবনা, যে কোন রাতে তাদেরও আম, পেয়ারা, কুল বাগানের গাছ কেটে দিতে পারে হয়তো দুর্বৃত্তরা। রাতের আঁধারে ফলের গাছ কাটায় কৃষকেরা দারুণভাবে ভেঙ্গে পড়েছেন। তারা জানান, গত ৩ বছর ধরে আম বাগান পরিচর্যা করছেন। অনেক টাকা বাগানে খরচ করেছেন। এ বছর আম ধরবে তাদের বাগানে। অনেক গাছে মুকুল আসতে শুরু করেছে। এমন সময় দুর্বৃত্তরা ক্ষতি করলো । এ তি পুষিয়ে নেয়ার কোনো মতা তাদের নেই বলে জানান কৃষকেরা।

খরুষা গ্রামের কৃষক মওদুদ আহম্মেদ দিপু জানান, আজ সকালে মাঠে গিয়ে দেখেন তার তিন বিঘা জমির ১২০টি আম গাছ ধারালো অস্ত্র দিয়ে গোড়া থেকে কেটে দিয়েছে। সে সময় তিনি মাঠে থেকে আরও জানতে পারেন তার মতো কৃষক আব্দুল খালেক, আব্দুল মালেক, মুনছুর ধাবক, মুহদুল ইসলাম,আব্দুল মান্নান, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, মিজাক আলী, আতাউর রহমান, তাহাজ্জত আলী, তোফাজ্জেল হোসেন, আলতাফ হোসেন, আতিয়ার রহমান, আব্দুল করিম, মশিয়ার রহমান ও শাহাজান আলীর জমির আমগাছ একই ভাবে কেটে দিয়েছে।

কৃষকদের ধারণা ২০/২৫জন দুর্বৃত্ত গভীর রাতে অনেক সময় ধরে এ গাছ কাটার কাজ করেছে। এ ঘটনায় এলাকায় সাধারণ চাষিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকের ধারণা একটি কুচক্রি মহল এলাকায় অশান্তি সৃষ্টি করতে এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগকারীরা জানান, বিষয়টি একটু তিয়ে দেখলে গাছ কাটা দুর্বৃত্তদের চিহ্নিত করা সম্ভব হবে। এ ব্যাপারে জানার জন্য ঝিকরগাছা থানায় একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

তবে শিওরদহ পুলিশ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে, বিষযটি তদন্ত করে দেখা হচেছ। পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

ডুমুরিয়ার সাজিয়াড়া ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের সাজিয়াড়া ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সাজিয়াড়া ভূলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহ-সভাপতি আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান আবু বক্কার,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম ও সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। বক্তৃতা করেন, বিশিষ্ট শিল্পপতি নির্মল বৈরাগী, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, মাহাতাব গোলদার, জামিল আক্তার লেলিন, জাকির হুসাইন, পরিতোষ বৈরাগী, নজরুল ইসলাম খান, কবির গাজী, মোল্লা জাকির হোসেন, রবিউল ইসলাম আন্টু, শিমু আক্তার, গাজী গফ্ফার, ইসলাম সরদার, শিক্ষক সৈয়দ সোলায়মান, মনিরুল ইসলাম বান্টি, মোজহার ফকির, নাসির গোলদার, এড. মিলকান শেখ, মাসুদ মোল্লা, মোজাম্মেল হক মোহন, রাব্বি শেখ, বাধণ মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া  প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার বিকেলে সাজিয়াড়া ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেস অতিথির বক্তৃতা করেন। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিন্দ্রনাথ তরফদারের অসুস্থতার খবর পেয়ে  সন্ধ্যায় তাৎক্ষনিক ভাবে ছুটে যান ডুমুরিয়া হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়। রাতে আরাজি ডুমুরিয়ায় মধুমঙ্গল বিশ্বাসের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা করেন।    এসময়ে উপস্থিত ছিলেন, মোজ্জাম্মেল হক মোহন, জাকির মোল্লা, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, বাধঁণ মন্ডল, সৈকত মন্ডল, নওশের সরদার প্রমুখ।

বড়দলে ৫০ বছরের ভোগখলীয় জমি ইজারা পাওয়ার আবেদন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৫০ বছরের ভোগদখলীয় জমি জবর দখলের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা ও ইজারা পেতে আবেদন জানানো হয়েছে।

বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত বুধুই গাজীর পুত্র গোলাম মোস্তফা গাজী চম্পাখালী মৌজায় এলএ কেস নং ১৪১/৬৭-৬৮ এর আওতাভুক্ত ১০১ দাগের (হাল ৫৯৯) এক একর জমি দীর্ঘ ৫০ বছরাধিক কাল বংশ পরম্পরায় ভোগ দখল করে আসছেন। সেখানে তাদের বসতবাড়ি ও মাছের ঘের রয়েছে। ১৯৫৯ সালে সাতক্ষীরা পওর বিভাগ-২ এর অধীর ওয়াপদার বাঁধ হয়। ১৯৬৯ সালে মোস্তফার পিতা বুধুই ৫টি দাগ উল্লেখ করে ২.১০ একর জমির মধ্যে ৫০ শতক জমি জহির উদ্দিন ও আনছার সরদারের কাছে বিক্রয় করেন। তারা ৮১, ৯৯, ১১২ ও ৭২২ দাগে তাদের ক্রয়কৃত জমি ভোগদখলে আছেন। ১০১ দাগে বুধুই’র ওয়ারেশরা ৪০ শতক জমিতে ঘর বেধে ও মাছ চাষ করে ভোগ দখলে আছেন। এছাড়া উক্ত এলএ কেস ১৪১/৬৭-৬৮ এর জমি ইজারা/বন্দোবস্ত পেতে নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পওর বিভাগ-২ বরাবর আবেদন করেছেন। দীর্ঘ ৫০ বছর পর প্রতিপক্ষ বুধুই’র ওয়ারেশদের দখলীয় ১০১ দাগে ৪০ শতক জমির মধ্যে তাদের ১৫ শতক জমি আছে দাবী করে জবর দখলের ষড়যন্ত্র শুরু করে। এমনকি জোরপূর্বক ঘর বাঁধতে গেলে গোলাম মোস্তফা বাদী হয়ে আলী হোসেনের পুত্র আজিজুল ও আদনানকে বিবাদী করে আদালতে পি-৫৩/২০ নং মামলা রুজু করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) অফিসের কাননগু গত ৮ ডিসেম্বর তদন্ত করেন। বাদী পক্ষ প্রতিপক্ষের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সুষ্ঠু তদন্ত ও জমি ইজারা/বন্তোবস্ত পেতে পারে সে ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আশাশুনিতে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে উপজেলা প্রশাসন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈতক মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সাথে সাথে অপরাধীদের শাস্তির দাবী ও ভাস্কর্যের নিরাপত্তা বিধানে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতাপনগরে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে বান ভাসী মানুষের মাঝে ত্রাান সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) পৃথক পৃথক দু’টি অনুষ্ঠানে এ ত্রাণ ও বস্ত্র বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ বিতরণ করেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে পৃথক অনুষ্ঠানে ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্লাবনে গৃহহারা ও কর্মহীন অসহায় পরিবার গুলো শীতের শুরুতে বিপাকে পড়েছে। এসব অসহায় পরিবারের মাঝে শীতের কাপড় তুলে দেওয়া খুবই প্রয়োজন। এই প্রয়োজনের কথা বিবেচনা করে ইউনিয়নে দুস্থ, অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্যাবৃন্দ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুসাস প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স.ম হাফিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান

খবর বিজ্ঞপ্তি

শনিবার খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) কর্তৃক বিশিষ্ট কবি ও সংগঠক স.ম হাফিজুল ইসলাম গত ২৩ নভেম্বর ২০২০ আন্তর্জাতিক সংগঠন এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) ঢাকা কর্তৃক মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মান সূচক “ডক্টর অব হিউম্যানিটি” পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুসাস সভাপতি শেখ মনিরুজ্জামান লাভলু। অন্যন্যদের ভিতরে উপস্থিত ছিলেন এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, শেখ মোঃ শহিদুল্লাহ, মোঃ নজরুল ইসলাম, ইব্রাহীম মনির, ইসহাক বেপারী, ইশরাত জাহান কিয়া, মঞ্জু খন্দকার, শেখ আবু আসলাম বাবু, সুলতানা আক্তার সেতু, মনির হাসান, মোঃ সবুজ খান, কাওসারী জাহান মঞ্জু, ফেরদাউস উল্লাহ, গাজী মাসুদ, শাহ আলম লিটন প্রমুখ।

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাইকগাছায় সাবেক ছাত্রলীগ ফোরামের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র- মৌলবাদী গোষ্টী কর্তৃক জাতির পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সাবেক পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ ফোরামের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শেষে বাজার জিরো পয়েন্টে সাবেব ছাত্রলীগ সভাপতি এ্যাড, শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। বক্তব্য রাখেন, জি এম শফি, জি এম ইকরামুল ইসলাম, এ বি এম গোলাম রব্বানী শেখ আতাউর রহমান, শেখ মাসুদুর রহমান, গৌরঙ্গ মন্ডল, মোঃ আজিবর রহমান, জগদিস চন্দ্র রায়, কাজী শাখায়াত হোসেন পাপ্পু, শফিকুল ইসলাম, ইয়াছির মোরশেদ, জি এম  মিজানর রহমান, আহসানুর রহমান, মৃনময়, দীপংকর মন্ডল, এ্যড, গোপাল চন্দ্র সরকার, শেখ মিথুন মধু, মোঃ আনোয়ার হোসেন, রমেশ চন্দ্র মন্ডল, সরদার রনি, আশরাফুল ইসলাম পিন্টু, নাইম ইমলাম, রীপন কুমার রায়, শিমুল বিল্লাহ বাপ্পি, অখিল মন্ডল, রামকৃষ্ণ বাছাড়, আবু সাঈদ, কঙ্কন সানা, সুমন মন্ডল, জয়দেব মল্লিক, মুজিবুর রহমান, মিন্টু মিস্ত্রী, মিরাজুল ইসলাম, হাসানুজ্জামান, টুটুল দেবনাথ,মোঃ মফিজুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ময়নুদ্দীন, সিদ্দিক, তেজেন মন্ডল, মুজিবুর রহমান, গাজী নাজমুল, বাবু প্রমুখ।

পাইকগাছা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্ধোধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে পাইকগাছা থানা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্ধোধন করা হয়েছে। শনিবার সাকাল ১১ টায় থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন অনেক সময় নারীরা তাদের কথাগুলোন স্বাছন্দে পুরুষের সাথে মনের কথা গুলো বলতে না পারার কারনে নারী অফিসার ও নারী কনেষ্টবল নিয়োগ দেয় হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধী থানায় এসে প্রতিবন্ধকতার স্বীকার না হয় তার জন্য সার্বক্ষনিক সেবা প্রদানের জন্য সার্ভিস ডেস্ক খোলা হয়েছে। সার্ভিস ডেস্কের দ্বায়িত্ব রয়েছেন এস আই অভিজিত, এ এস আই সুলতানা রাজিয়, পুলিশ নারী সদস্য সর্ণা ও শারমিন।

যবিপ্রবির কর্মকর্তা সমিতির উপনির্বাচনে সভাপতি হলেন ড. আব্দুর রউফ

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির সভাপতি পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুর রউফ।  আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপনির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর কবির ভোট গণনা শেষে জানান, উপনির্বাচনে মোট ৯৬ ভোটের মধ্যে ড. মো. আব্দুর রউফ পেয়েছেন ৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মো. শাহিন হোসেন পেয়েছেন ২৮ ভোট। ত্রুটিপূর্ণ হওয়ায় ৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ড. মো. আব্দুর রউফ যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ এ বিশ^বিদ্যালয়কে বিশ^মানের বিশ^বিদ্যালয়ে রূপান্তরের জন্য কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি নবনির্বাচিত সভাপতিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কর্মকর্তাদের সুবিধা-অসুবিধায় পাশে থাকার আশ^াস দেন।

গত ১৫ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে যবিপ্রবির কর্মকর্তা সমিতির সভাপতি ও প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দেন। ফলে কর্মকর্তা সমিতির সভাপতির পদ শূন্য ঘোষিত হওয়ায় যবিপ্রবির কর্মকর্তা সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মো. জাহাঙ্গীর কবির ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আবু হেনা মো. নাছিমুল জামিল ও মোহাম্মদ রিয়াজুল হক দায়িত্ব পালন করেন।

যশোরে নারী উদ্যোক্তা ফোরাম আনাডির সম্মেলন অনুষ্ঠিত

যশোর অফিস

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে  শনিবার যশোরের চিলিস ফুড পার্কে নারী উদ্যোক্তা ফোরাম আনাডির আয়োজনে অনুষ্ঠিত হয় নারী উদ্যোক্তা সম্মেলন। কেক কেটে উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন আনাডির ফাউন্ডার শাব্বীর আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা মাফিয়া হাসান, কোহিনুর আক্তার, সানজিদা নাজনিন, জেসিকা ইসলাম, সাদিয়া ইসলামসহ প্রায় ৫০ জন উদ্যোক্তা। সম্মেলনে উদ্যোক্তরা যশোরকে একটি  অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্মের রোল মডেল হিসেবে দাড় করানো এবং যশোরের ঐতিহ্যবাহী পন্যগুলোর প্রচার ও প্রসার করার জন্য সব ধরনের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর জখম হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ ডুমুরিয়া কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের পরিবার সূত্রে জানা যায়,উপজেলার পূর্ব ডুমুরিয়া কাটাখালী এলাকায় বিডিআর বিদ্্েরাহে চাকুরিচ্যুত বিপদগামী এক জোয়ান আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এ নিয়ে এলাকাবাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তার এ কার্যকলাপের প্রতিবাদ করতে গেলে এলাকার অনেকের সাথে তার শত্রুতার সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই জোয়ানের নেতৃত্বে ১০/১৫জন পরিকল্পিত ভাবে দা,লোহার রড,হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দায়ের কোপে নজরুল ইসলাম গাজী (৫৫), আলহাজ্ব বদরুজ্জামান খোকা (৪৫) মাথা কেটে গুরুতর জখম হয়। এছাড়া রড ও হাতুড়ি পেটায় আলমগীর গাজী নামের অপর যুবক কে হাত ভেঙ্গে দেয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই প্রথমে ডুমুরিয়া পওে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍুতি চলছিল।

ডুুমুরিয়ায় বঙ্গবন্ধু পরিষদ’র মানববন্ধন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা বঙ্গবন্ধু পরিষদ’র আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে বাসষ্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যদেন এমএম সুলতান আহমেদ। দেশে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদিদের অশুভ তৎপরতা অরাজকতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করতে দেয়া হবেনা এমনটি দাবি করে সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ বিএম দীন মোহাম্মদ খোকা,আ’লীগনেতা এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল,শোভা রানী হালদার,আসফর হোসেন জোয়ার্দার,গোপাল চন্দ্র দে,ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার,মতলেব হোসেন,মোল্যা জাহিদুল ইসলাম,প্রকাশ চন্দ্র বিশ্বাস,অনুদ্যুতি মন্ডল,বিষ্ণুপদ মন্ডল,তহমিনা বেগম,এরশাদ আলী মোল্যা প্রমূখ।

ডুমুরিয়ায় শোলগাতিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে শোলগাতিয়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরামহীন ভাবে ১২৬ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৫টি পদের মধ্যে সভাপতি পদে জিএম খলিলুর রহমান ঘোড়াগাড়ী প্রতীকে ৬৬ ভোট, সাধারন সম্পাদক পদে হুমায়ুন কবির হরিণ প্রতীকে ৮৩,কোষাধ্যক্ষ পদে কেএম আকতারুজ্জামান গোলাপ ফুল প্রতীকে ৭১,প্রচার সম্পাদক পদে তুষার কান্তি পাল কলস প্রতীকে ৪৫,সদস্য পদে আশুতোষ ঘোষ মোরগ প্রতীকে ৮৩ ও আলমগীর হোসেন ফুটবল প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে সোহেল রানা বিনা প্রতিদ্বন্ধিতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক মাসিদুল ইসলাম মোল্লা।

ডুমুরিয়ায় পলি ভরাটি স্লুই্চ গেট পরিদর্শণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় নদী খননের পর এক বছর যেতে না যেতেই পলি জমে ৪টি স্লুইচ গেটের পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এরমধ্যে জমির মালিকদের উদ্দ্যোগে চহেড়া,বিল তাওয়ালিয়া ও দহাকুলা স্লুইচ গেটের ১৮টি সেচ পাম্প স্থাপন করে পানি নিস্কাশন করা হচ্ছে। এছাড়া খর্ণিয়া হরি-ভদ্রা নদীর চহেড়া স্লুইচ গেটে সেচ্ছাশ্রমে পলি অপসারন অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দুপুরে ব্লু-গোল্ডের একটি টিম এটি পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,সংস্থার কো-অর্ডিনেটর মতিউর রহমান,জিএম খায়রুল ইসলাম,এলিজাবেথ বিকস্তা,পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মতলেব গোলদার,সম্পাদক এমএ হান্নান সহ সিডিএফ বৃন্দ।

ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার বুলবুল আর নেই

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ

ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার বুলবুল (৫৯) আর নেই। তিনি শনিবার বিকালে ইন্দুরকানী উপজেলার ভবানিপুরের নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, সরকারি ইন্দুরকানী কলেজের তত্বাবধায়ক ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক আসাদুল কবির স্বপন, সদস্য সচিব মোঃ শাহিন হাওলাদার, উপজেলা বিএনপি সেক্রেটারী ফাইজুল কবির তালুকাদার, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চুসহ ইন্দুরকানী কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। রবিবার ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়াজনে মানববন্ধন

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়াজনে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন কর্মসূচী। উক্ত মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা তুহিন আক্তার, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিত কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার সাঈদ হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধনে উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহনে সকলে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার শপথ গ্রহন করেন এবং যারা এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত তাদেরকে দ্রুত কঠিন শাস্তির দাবী জানানো হয়।

কালীগঞ্জ একাদশের কাছে কুপোকাত বিদেশী ফুটবল একাদশ

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে বিদেশী একাদশ ও কালীগঞ্জ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্ণামেন্টে”কালীগঞ্জ ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করেছে। শনিবার বিকেল সাড়ে ৩ টায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলে কিক দিয়ে এ খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে অভিজ্ঞ রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দিলে উভয় দল বল দখলের লড়াইয়ে নামেন। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে কালীগঞ্জ একাদশের অধিনায়ক কায়েসের বাড়ানো বলে পা লাগিয়ে দিয়ে বল জালে জড়িয়ে দেন সতীর্থ রিজন।

এরপর প্রথমার্ধের ২৮ মিনিটে কালীগঞ্জ একাদশের মুন্নার বাড়ানো বলে আক্রমন ভােেগর আনোয়ার দুর্দান্ত সটে গোলরক্ষককে পরাস্ত করে দ্বিতীয় আঘাত হানে।  এতে ২-০ গোলে এগিয়ে  যায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ।  বিরতির পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বিদেশী একাদশ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে।  খেলার ৫৫ মিনিটে নাইজেরিয়ান স্যামসাং বল নিয়ে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ডি বর্ক্রে মধ্যে ঢুকে পড়ে। এরপর পায়ের কারুকাজে গোলে আচমকা সট দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান কমায়। এতে মনোবল ফিরে পায় বিদেশী একাদশ। তারা মুহুমুর্হ আক্রমন সানায়। খেলার ঠিক শেষ মুহুর্তে তাদের আক্রমন ভাগের খেলোয়াড় পিটারের পর পর দুটি সট গোলবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এক পর্য়ায়ে রেফরি শেষ বাঁশি বাজিয়ে দিলে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে বিদেশী একাদশ মাঠ ছাড়ে। ণৈপূর্ণ দেখিয়ে কালীগঞ্জ একাদশের উদীয়মান মুন্না সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় কর্মকর্তদের হাতে পুরষ্কার তুলে দেন। এ ছাড়াও কালীগঞ্জের আহত চিকিৎসাধীন দুই খেলোয়াড়ের হাতে অনুদান তুলে দেন। এ সময় কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত ভট্রাচায্য,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, ক্রিড়া ব্যক্তিত্ব লিয়াকত আলী, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল,ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, মহিদুল ইসলাম মন্টু, আইয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন মন্ডল, একরামুল হক সংগ্রাম, কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, সাংগাঠনিক সম্পাদক এম এ রউফ, এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম, জামাল হোসের ও বিল্লাল হোসেন ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেশবপুরে সমাবেশ অনুষ্ঠিত

আলমগীর হোসেন,কেশবপুর

কেশবপুর উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সমাবেশ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। দায়িত্বে ছিলেন কামাল হোসেন, রবিউল ইসলাম মোস্তফা ইবনে মাসুদ,প্রমূখ।

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুলতলায় প্রশাসনের মৌন কর্মসূচি পালিত

ফুলতলা প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মৌন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যকি শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

ফুলতলায় ডিজিটাল দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যকি শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক মনিরা পারভীন, প্রভাষক আনিছুর রহমান, ইসমাইল হোসেন বাবলু প্রমুখ।

মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক শিক্ষায়তনে শ্রমিক  প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক শিক্ষায়তনে সপ্তাহ ব্যাপি শিল্প সম্পর্ক শ্রমিক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন  ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় মীরেরডাঙ্গা শিল্প সম্পর্ক (আই.আর.আই) শিক্ষায়তনে অনুষ্ঠিত হয় । মীরেরডাঙ্গা   মিলনায়তনে রেজিষ্ট্রেশন  প্রশিক্ষণ কোর্সে উদ্বোধক ও  প্রধান অতিথি ছিলেন  খুলনা বিভাগীয় শ্রম পরিচালক ও উপ পরিচালক অতি: শিল্পসম্পর্ক শিক্ষায়তন মোঃ মিজানুর রহমান  । এময়ে  উপস্থিত ছিলেন শিল্প সম্পর্ক  শিক্ষায়তন এর সহকারী পরিচালক এস,এম ফারুক আহম্মেদ ,সহকারী পরিচালক সুজিত মজুমদার ,সহকারী পরিচালক জহিরুল ইসলাম ,অডিও জুডিশিয়াল অফিসার এ কে এম মোস্তাফিজুর রহমান , বেসরকারি পাট , সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ গ্রহন করছে । উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান বলেন প্রশিক্ষণে জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা , অসৎ শ্রম আচরণ, ট্রেড ইউনিয়ন গঠন ও কার্যাবলী, সিবিএ নির্ধারণ পদ্ধতি ও কার্যাবলি, সন্ত্রাস ও জঙ্গিবাদ , কোভিড ১৯ সংক্রমণ বিস্তার রোধকল্পে স্বাস্থ্য বিধান , বঙ্গবন্ধুর আতœজীবনী ও শ্রম দর্শন সহ বিভিন্নবিষয়ে ৫ দিন ব্যাপি  প্রশিক্ষণ দেওয়া হবে ।

ফকিরহাটে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: আসুদুজ্জামানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তাতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার মজুমদার, প্রাণী সম্পদ অফিসার ডা: পুস্পেন কুমার শিকদার, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, সমাবায় অফিসার মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, ডা: শিশির বসু সহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে প্রতিবাদ সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যায়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার মজুমদার, প্রাণী সম্পদ অফিসার ডা: পুস্পেন কুমার শিকদার, কৃষি অফিসার নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার মো: সবুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, সমাবায় অফিসার মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো: আসুদুজ্জামান, ডা: শিশির বসু সহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

“সজল সভাপতি ও শ্যামল সম্পাদক”

ফকিরহাটের কন্ঠস্বর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর কমিটি গঠন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট কন্ঠস্বর শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর কমিটির গঠন সম্পন্ন হয়েছে। প্রভাষক সজল আহম্মেদ-কে সভাপতি ও প্রভাষক শ্যামল সাহাকে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার সৈয়দ মিজানুর রহমান, এনজিও প্রধান শেখ শহীদুল আহসান পান্না, ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুল ওয়াহাব, সিনিয়র শিক্ষক শেখ রফিকুল ইসলাম। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যক্ষ শেখ মিজানুর রহমান ও শেখ নাসির উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আ: হালিম, সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ শহীদুল ইসলাম, সাজিত্য সম্পাদক মোজাম্মেল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, গবেসনা বিষয়ক সম্পাদক আহসান টিটু, আইন বিষয়ক সম্পাদক শেখ আল ইমরান, পরিবেশ বিষয়ক সম্পাদক এ, সুকুর আলী, তথ্য ওপ্রযুক্ত বিষয়ক সম্পাদক দুলাল কুমার মন্ডল, দপ্তর ও অর্থ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সমাজ কর‌্যান সম্পাদক টপি সেন, মহিলা বিসয়ক সম্পাদক আপরোজ আরা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, ধমৃ বিষয়ক সম্পাদক ফেরদাউস আলী, প্রকাশনা সম্পাদক কাজল গোলদার, সাংস্কৃতিক সম্পাদক সমীরন রায়, সমাজ কল্যান সম্পাদক প্রশান্ত মন্ডল, ক্রীড়া সম্পাদক দেবাশীস নাগ, প্রচার সম্পাদক সৈয়দ আলী, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, নির্বাহী সদস্য অনন্যা সাহা আননাসি রাফসান, মো: আল ইসলাম (তুর্জা) ঐশি গোলদার, সন্দীপ পাল, মো: নাফিস ফকির, তামিমা, জিনিয়া, প্রমী, নাঈমা, শামীমা, স্বপনীল রায়, তৃষা, মনন, সাব্বি। নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ১১ডিসেম্বর সন্ধ্যায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।