Home আঞ্চলিক খুলনা নগরীতে ১ লক্ষ ৭৫ হাজার ২’শ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

খুলনা নগরীতে ১ লক্ষ ৭৫ হাজার ২’শ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

10


খবর বিজ্ঞপ্তি


খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকদান ক্যাম্পেইন ২০২০ সফল করতে কেসিসি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। ২৪ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে।
এবারের ক্যাম্পেইনে মহানগরীর ১ লক্ষ ৭৫ হাজার ২’শ শিশুকে (৯ মাস থেকে ১০ বছরের কম বসয়ী) টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।