Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

9

খুলনা মহানগর যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত


খবর বিজ্ঞপ্তি
বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বর্তমান চলমান নারী ধর্ষণের ধর্ষকদের বিচারের দাবীতে খুলনা মহানগর যুব ইউনিয়নের কর্মীসভা বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑআব্দুল হালিম, তুষার বর্মণ, হরষিৎ ম-ল,শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গির, হিমাংশু ম-ল, হাফিজুর রহমান, ভবেশ রায়, মোঃ জাকির হোসেন প্রমুখ। সভায় কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য


খবর বিজ্ঞপ্তি
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি খুলনা মহানগরের উদ্যোগে নগরীতে প্রচারপত্র বিলি, পথসভা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা রঙ্গলাল মৃধা, এস এম চন্দন, সাইদুর রহমান বাবু, যুবনেতা আব্দুল হালিম, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, তুষার বর্মণ, প্লাবন পাল বাধন, হরষিৎ ম-ল, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ভবেশ রায়, হিমাংশু ম-ল, হাফিজুর রহমান প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। মাস্ক ব্যবহার সার্বজনীন করতে সরকারি উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণের আহ্বান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, নিরাপদ থাকুন, নিজে বাঁচুন-অপরকে বাঁচতে দিন, বাইরে গেলে সর্বক্ষণ মাস্ক পরে থাকুন, সরকারিভাবে বিনামূল্যে মাস্ক সরবরাহ করতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ও অভ্যাস করুন, জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে করোনা শনাক্তকরণ টেস্টের ব্যবস্থা করতে হবে, করোনার ভ্যাকসিন নিয়ে ব্যবসা-লুটপাট বন্ধ করতে হবে, সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবার নিশ্চিয়তা দিতে হবে।

আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক আলহাজ্ব কৃষিবিদ নূরুল ইসলাম, অতিঃ উপ পরিচালক (শস্য) কৃষিবিদ জসিম উদ্দিন, অতিঃ উপ পরিচালক (পিপি) কৃষিবিদ এস এম খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান ও এসএপিপিও আব্দুল গনি। অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, এস এম আঃ ওয়াহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ প্রমুখ অংশ নেন। অনুষ্ঠানে রবি ও বোরো মৌসুমে সকল ফসল- ভুট্টা, সূর্য্যমুখী, সরিষা, সাক- সব্জী, মাল্টা, ড্রাগন চাষ নিয়ে আলোচনা করা হয়।

বুধহাটা পাইথালী বাজারে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এনজিও মৌমাছির আয়োজনে “তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণের লক্ষ্যে পাইথালী গাজীরহাট বাজারের চা দোকান মালিকবৃন্দ অংশ নেন। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতন করে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন, মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক।

কয়রায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল


কয়রা প্রতিনিধি
কয়রায় পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মুখে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করেছে কয়রা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। এ সময় নির্মম ভাবে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক সুভাষ দত্তের ওপর হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছে উপস্থিত সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার প্রধান প্রধান সড়কে কালো কাপড় বেঁধে মৌন মিছিল শেষে সদরের তিন রাস্তা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সাংবাদিক সরদার হারুন-অর-রশিদ রশিদের, রিয়াছাদ আলী, প্রভাষক শাহবাজ আলী, শেখ সিরাজউদ্দৌলা লিংকন, শেখ মনিরুজ্জামান মনু, জিয়াউর রহমান ঝন্টু , শাহজাহান সিরাজ, মুজিবুর রহমান, জিএম নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, নিতিশ সানা, জাহাঙ্গীর কবির টুলু, আক্তারুল ইসলাম, ওবায়দুল কবির সম্রাট, আজিজুল ইসলাম, নিতিশ সানা, তরিকুল ইসলাম, প্রীতিশ কুমার মন্ডল, আবু হানিফ, আলাউদ্দিন প্রমুখ।

মোড়েলগঞ্জে মেয়র প্রার্থী শাহাবুদ্দিন তালুকদারের নির্বাচনী সভা অনুষ্ঠিত


এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে দলীয় প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের তরুন সংঘ ক্লাব চত্ত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় আবুল হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, সমাজ সেবক খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মো. জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা এ্যাড. মাহমুদুল হাসান শুভ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি যাকে মনোনয়ন দিবে ঐক্যবদ্ধভাবে সকলে তার কাজ করবো।
তিনি আরো বলেন ডিজিটাল বাংলার উন্নয়নের ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌছে দিতে মোড়েলগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তিত করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। সভায় জনগনের কাছে সমর্থন ও ভোট চেয়ে ভোট প্রার্থনা করেন এ নেতা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মোড়েলগঞ্জে মানববন্ধনে অংশ নিলেন এমপি মিলন


মোড়েলগঞ্জ প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা করে বিকৃত করার প্রতিবাদে বাগেরহাটের মোড়েলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচীতে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন অংশ গ্রহন করেন।
এ ছাড়াও উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, আব্দুর রহিম বাচ্চু, মাহমদু আলী, রিপন দাস, আকরামুজ্জামান, রেজাউল ইসলাম নান্না, মাষ্টার আবুল খায়ের, আলী আক্কাস বুলু, মোর্শেদা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচী গ্রহনের দাবি জানানো হয়।

কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন


খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য, মার্কসবাদী তাত্ত্বিক, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার সাবেক আহ্বায়ক, গণমানুষের সংগ্রামী নেতা কমরেড আজিজুর রহমান আজিজ (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে বেলা ১টায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাম আন্দোলনের একজন অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাম জোটের খুলনা জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ খুলনা জেলা সমন্বয়কারী জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক খান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব মারুফ গাজী, বাসদ নেতা আব্দুল করিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় বিকল্প সদস্য গাজী নওশের আলী প্রমুখ।

ডুমুরিয়ায় ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ


ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আ’লীগ নেতা আবুল কালাম সরদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু। গাজী রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগনেতা শেখ হাবিবুর রহমান,দিলীপ কুমার মন্ডল,শেখ আঃ মজিদ,কালিপদ মন্ডল,গাজী মেহেদ হাসান,ইউপি সদস্য খান রফিকুল ইসলাম,সিরাজুল বিশ্বাস,আসলাম খান,সরদার জাহাঙ্গীর,সিরাজুল খান,তৈয়বুর রহমান,জাহানারা বেগম,আসমা বেগম,গাজী সোহেল আহমেদ লিটন,সুভাষ বর্ধন,গাজী আশরাফুল আলম,কানাই দেবনাথ,রুহুল আমিন প্রমূখ।

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে খামারীদের উৎসাহ ভাতা প্রদান


ডুমুরিয়া প্রতিনিধি
বে-সরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন’র আয়োজনে “উন্নত পদ্ধতিতে কার্প-গলদা চিংড়ী খামারীদের মেন্টরিং প্রোগ্রাম ও উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। সংস্থার ভ্যালু চেইন উপ-প্রকল্পের বাস্তবায়নে ও পিকেএসএফ’র অর্থায়নে কার্প-গলদা মিশ্র চাষ বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গত বুধবার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারে আয়োজিত লীড ফার্মার ও সহকারী লিড ফার্মারদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক মোঃ আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন প্রকল্পের সিনিয়র মহাব্যবস্থাপক ও সমন্বয়কারী ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফ্রোজেন ফুড এক্সপোর্টার এসোসিয়েশন’র পরিচালক এস হুমায়ুন কবির ও উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। ফ্যাসিলিটেটর একেএম তহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক,মোঃ আলতাপ হোসেন,প্রকল্পের জোনাল ম্যানেজার মোঃ মুরাদ,জিয়াউর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে ৬৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে উৎসাহ ভাতা ও ১০জন সফল খামারী সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করা হয়।
যশোরের তিন নমুনা করোনা পজেটিভ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো সাতজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এরা যশোর ও মাগুরা জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বুধবার রাতে তাদের ল্যাবে তিন জেলার সন্দেহভাজন ৯০ করোনা রোগীর শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৩ জনের পরীক্ষার ফল ফল নেগেটিভ এসেছে।
এদিন যশোর জেলার ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনটি পজেটিভ মেলে।
আর মাগুরার ১৭টি নমুনা পরীক্ষা করে চারটি পজেটিভ পাওয়া যায়। নড়াইলের পরীক্ষিত দুটি নমুনাই ছিল নেগেটিভ।
পরীক্ষা সংক্রান্ড বিস্তারিত তথ্য সংশি¬ষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ড যশোর জেলায় মোট চার হাজার ৫০৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে চার হাজার ১৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫২ জন।

বাঘারপাড়ায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত


যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতের সহিংসতার ঘটনায় খালেদুর রহমান টিটো (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর কর্মী ছিলেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এদিন যশোরে শান্ডিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) দিলু পাটোয়ারীর কর্মী সমর্থকরা জোহরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন টিটো। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
এদিকে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান জানিয়েছেন, সকাল থেকে শান্ডিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন নির্বিঘœ করতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

বাঘারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী দীলু পাটোয়ারীর ভোট বর্জন


যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট বর্জন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের দীলু পাটোয়ারী।
বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মুঠোফোনে প্রার্থী নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাত ১টায় তিনি ফেইসবুকে তার নিজস্ব আইডিতে এ সংক্রান্ত্র একটি স্ট্যাটাস দেন।
রাত ১২টার পরে ভোট ডাকাতি হয়েছে এমন অভিযোগ এনে দীলু পাটোয়ারী জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি বাঘারপাড়ায় সংবাদ সম্মেলন করবেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাঘারপাড়ায় এই উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী নৌকা প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথী, বিএনপির ধানের শীষে শামছুর রহমান ও আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে দীলু পাটোয়ারী।

যশোরে আট কেন্দ্রে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনঃভোট দাবি


যশোর অফিস
যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আটটি কেন্দ্রে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনঃভোটের দাবি করেছেন হাঁস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সেতারা খাতুন। কলস প্রতীকের কর্মী-সমর্থক ও সন্ত্রাসীরা এই ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ তার।
বৃহস্পতিবার বিকালে ভোট চলাকালে রিটার্নিং কর্মকর্তার কাছে এই অভিযোগ করেন তিনি।
অভিযোগে অ্যাডভোকেট সেতারা খাতুন উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার অধিকাংশ কেন্দ্রে সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও আটটি কেন্দ্র দখল করে কলস প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা জাল ভোট দিয়েছে। খবর পেয়ে আমি এসব কেন্দ্র পরিদর্শন করি। শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে গিয়ে দেখতে পাই কেন্দ্রটির ১০টি বুথের অধিকাংশে দুর্বৃত্তরা জোর করে জাল ভোট দিয়েছে। দুপুর দুইটার দিকে ১নং বুথের পোলিং অফিসার মিনারুল ইসলাম ও ইয়ারুল ইসলাম আমাকে জানান, এই বুথে ভোটার আছেন ৩১০টি। যার মধ্যে মাত্র দুইজন ভোট প্রদান করেছেন। ভোটার তালিকায় সেই দুইজন ভোটারের নামের পাশে টিক দেয়া আছে। কিন্তু দুপুর ১২টার দিকে ১৫/২০ জন সন্ত্রাসী এসে জোর করে ৯৮টি ব্যালোটে সিল মেরে বাক্স ভরেছে। ওই বুথের দায়িত্বে থানা সহকারী প্রিজাইডিং অফিসার সাজেদুর রহমান আমাকে জানিয়েছেন, সন্ত্রাসীরা জোর করে ভোট দিয়ে গেলে আমরা কি করবো? ৪নং বুথের পোলিং অফিসার শাহিদা জানান, দুপুর দুইটা পর্যন্ত এই বুথে ৯৬টি ভোট পড়েছে। যার মধ্যে বেশ কিছু ভোট জোর করে সন্ত্রাসীরা দিয়েছে। তবে সেই ব্যালোটে অফিসারের স্বাক্ষর করা নেই। এই কেন্দ্রের ৭নং বুথেও ভোট কাটার প্রমাণ পাওয়া গেছে। কেন্দ্রটির প্রিজাইটিং অফিসার কবিরুল আলমের উপস্থিতিতেই সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা এই জাল ভোট দেয়ার কথা স্বীকার করেছেন।
এছাড়া, নতুন খয়েরতলা মধ্যমিক বিদ্যালয়, নতুন খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউট, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীরা কলস প্রতীকের পক্ষে জোর করে ভোট কেটে বাক্স ভরেছে। কাস্ট হওয়া (বাক্সে পড়া) ভোট ও ভোটার তালিকায় টিক দেয়া ভোটের গরমিল থেকে এটা সহজেই প্রমাণ করা যাবে।

ঝিনাইদহে নারীদের মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে ঝিনাইদহে শুরু হয়েছে নারীদের মাসব্যাপী হকি প্রশিক্ষণ।
বৃহস্পতিবার সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীনসহ শিক্ষক, শিক্ষার্থীরা। প্রতিদিন বিকাল ৩ টায় তাদের প্রশিক্ষণ প্রদাণ করবেন প্রশিক্ষক জামাল হোসেন ও সুরাইয়া পারভীন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন ছাত্রী হকি প্রশিক্ষণ গ্রহণ করবে।

মহেশপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজার থেকে ৮ কেজি গাঁজাসহ মোতালেব হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
বুধবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত মোতালেব হোসেন মহেশপুর পৌরসভার জামতলা এলাকার ফজর আলীর ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। সংবাদের ভিত্তিতে ভৈরবা বাজার এলাকা অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে মোতালেবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাসী করে উদ্ধার করা হয় ০৮ কেজি গাঁজা। এ ঘটনায় মহেশপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-
‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. শেখ ওয়াশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টুসহ মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। পরে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
অপরদিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর সভাপতি শামীমুল ইসলাম শামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রগতি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন। এসময় বক্তারা, মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।