Home আলোচিত সংবাদ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু রবিবার

সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু রবিবার

5


ঢাকা অফিস।।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার থেকে শুরু হচ্ছে| গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন| ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে|

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে| এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন| উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়| ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়|