শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
খবর বিজ্ঞপ্তি||
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তৃষ্ণার্ত পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টায় খুলনা নগরীর ৬ ন¤^র কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়| বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো. আবু সাইদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা|
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল আলম মনা শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান| পরে তীব্র গরমে ¯^স্তি দিতে দলীয় কার্যালয়ের সামনে তৃষ্ণার্ত পথচারী ও সাধারণ মানুষের মাঝে খাবার পানি এবং স্যালাইন বিতরণ করা হয়| এরপর দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খুলনা মহানগর ¯ে^চ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসতিয়াক আহমেদ ইস্তি এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাপ্পী|
মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. আলমগীর হোসেন রাজার পরিচালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ˆসয়দ হুমায়ুন কবির, সদর থানা তাঁতীদলের সভাপতি মিয়া আতিয়ার রহমান বাবু, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সভাপতি ডা. আব্দুল হালিম মোড়ল, খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিম, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, খালিশপুর থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদর থানা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, আব্দুল বারেক হাওলাদার, পারভেজ মোল্লাসহ সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা ও ওয়ার্ড তাঁতীদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ|











































