শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
খবর বিজ্ঞপ্তি||
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে নতুন শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে| সোমবার (১ জুন) নগরীতে আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার সজীব|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী| প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল আলম মনা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন এদেশের সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করে গেছেন| তাঁর এই শাহাদাৎ বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য|
বস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা বদরুল আলম খান, সানাউল্লাহ সানি, বুলবুল আলম, রিফাত আমান, এস এম জাহাঙ্গীর, মীর এরশাদ উল আলম, মোহাম্মদ লিপু, শাহ মোহাম্মদ লাবু, হাসেম খান, মোহাম্মদ বাবু এবং খালিদ হাসান মইনসহ মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ|











































