Home খেলাধুলা ৫ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু দক্ষিণ কোরিয়ার

৫ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু দক্ষিণ কোরিয়ার

0


অনলাইন ডেস্ক।।


সন হিউং-মিনের জোড়া গোলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে উড়িয়ে শেষ ধাপের প্রস্তুতি পর্ব শুরু করল দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে এশিয়ার দলটি।

সনের জোড়া গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া। ৪০তম মিনিটে কাছ থেকে দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর, সফল স্পট কিকে ব্যবধান বাড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন বদলি নামা চো গুয়ে-সাং, তার দুই গোলের মাঝে আরেকটি পেনাল্টি থেকে দলের চতুর্থ গোলটি করেন হোয়াং হি-চান।

গত মার্চে কোত দি ভোয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল তারা, তাই বিশ্বকাপের আগে জয়ে ফেরাটা খুব দরকার ছিল দলটির।