Home খেলাধুলা আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে কখন

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে কখন

0


স্পোর্টস ডেস্ক।।
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

আজ যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছবে আলবিসেলেস্তেরা। এরপর সেখানে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুশীলন করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের বিখ্যাত কাইল ফিল্ড স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন (রোববার) ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

এরপর ৮ জুন আলাবামার উদ্দেশে যাত্রা করবে দলটি। ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন (বুধবার) সকাল ৬টায়। মূলত এই দুই ম্যাচের পারফরম্যান্স দেখেই নিজেদের প্রথম একাদশের শক্তি পরখ করে নেবেন কোচ স্কালোনি।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে। কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য মেসিরা স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে আর্জেন্টিনা। এবারও স্কোয়াডে জায়গা পেয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এছাড়া দলে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকারা।