Home খেলাধুলা ব্যাটে ‘এআই চিপ’ লাগানো আছে কি না—প্রশ্নের জবাবে যা বললেন সূর্যবংশী

ব্যাটে ‘এআই চিপ’ লাগানো আছে কি না—প্রশ্নের জবাবে যা বললেন সূর্যবংশী

2

স্পোর্টস ডেস্ক।।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। প্রতিপক্ষ দলের সব বিশ্বমানের বোলারদের নাস্তানাবুদ করছেন মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকেই আলোচনা করছেন, যে তার ব্যাটটি স্বাভাবিক কি না।

রাজস্থান রয়্যালসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে তাকে সরাসরি এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ‘তোমার ব্যাটে কি কোনো এআই চিপ আছে?’ হাসিমুখে প্রশ্নটির সাবলীল উত্তরই দিয়েছেন এই ব্যাটার।

জবাবে সূর্যবংশী বলেন, ‘ভগবান লাগিয়ে দিয়েছেন। ওপর থেকে বলেছিলেন তোমার ব্যাটে কিছু দিয়ে দিচ্ছি, আমি শুধু সেটা ব্যবহার করছি।’

তার এই সহজসুলভ রসিক উত্তর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমী সহ সকলেই তার এই মজার ছলে বলা কথাটা শেয়ার দিচ্ছেন।

এর আগে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক ড. নওমান নিয়াজও সূর্যবংশীর ব্যাটিং দেখে মজার ছলে মন্তব্য করেছিলেন, তার ব্যাট পরীক্ষা করা দেখা উচিত। তিনি আরও বলেন, সূর্যবংশীর ব্যাটিং এতটাই অবিশ্বাস্য যে এতে ‘এআই চিপ’ লাগানো থাকতে পারে। এই মন্তব্যও দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।