স্পোর্টস ডেস্ক।।
পুনর্বাসনে থাকা জোফরা আর্চারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে চোট পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন এ ইংলিশ পেসার। তবে ঘোষিত দলে জায়গা হয়নি ব্রাইডন কার্স ও উইকেটকিপার জেমি স্মিথের। একইসঙ্গে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও ঘোষণা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাশেজে দারুণ পারফর্মেন্স করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ টাং। ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক তাকে দলে নিয়েছেন মূল বোলার হিসেবে। মেলবোর্নে সবশেষ টেস্টে এক ইনিংসে ফাইফারসহ দুই টেস্টে ১২ উইকেট নেন টাং। অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ বছর পর ইংল্যান্ডের টেস্ট জয়ের ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এ ডানহাতি পেসার। এর আগের ম্যাচে অ্যাডিলেডে বাম সাইড স্ট্রেইনে চোট পান আর্চার। সে কারণে শেষ দুই ম্যাচে থেকে ছিটকে যান এ ডানহাতি পেসার। শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ খেলতে থাকছেন না ৩০ বছর বয়সী আর্চার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে পরের মাসের বিশ্বকাপের জন্য একবারে দলে যোগ দিবেন তিনি।
তার জায়গায় লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন ব্রাইডন কার্স।
ভাঙা আঙুল নিয়ে নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যাওয়া উইল জ্যাকস ফিরেছেন স্কোয়াডে। আছেন জ্যাক ক্রলিও। তবে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি স্মিথের। জর্ডান কক্স ও সাকিব মাহমুদও আছেন দলের বাইরে। নেয়া হয়েছে অলরাউন্ডার স্যাম কারেনকে। স্পিন বিভাগে আদিল রশিদের সঙ্গে যোগ দিয়েছেন লিয়াম ডসন ও রেহান আহমেদ।
আগামী ২২শে জানুয়ারি কলম্বোতে শুরু হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০শে জানুয়ারি ক্যান্ডিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।











































