Home খেলাধুলা দিয়াজ-জ্যাকসনের শেষ মুহূর্তের গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

দিয়াজ-জ্যাকসনের শেষ মুহূর্তের গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

12


স্পোর্টস ডেস্ক

বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখকে দ্বিতীয় সপ্তাহেও লড়ে জিততে হলো। শনিবার লিগে দারুণ খেলা সেন্ট পাউলির বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তারা। যেখানে যোগ করা সময়ে লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসনের দুই গোল দলকে বড় বিপদ থেকে উদ্ধার করে। ম্যাচে বায়ার্ন তিনবার পোস্টেও আঘাত হানে।

চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে মৌসুমের প্রথম পরাজয় কাটিয়ে ফেরার ম্যাচ ছিল এটি। জয়টি বায়ার্নকে আবারও দম এনে দিল। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা এখনো অপরাজিত থেকে শীর্ষে। টানা ৪৪ ম্যাচ দিন শীর্ষে থাকার লিগ রেকর্ডও বজায় থাকল।

শুক্রবার মোনশেনগ্লাডবাখের মাঠে লাইপজিগের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আরবি লাইপজিগ। অন্যদিকে নবম পরাজয়ের পর সেন্ট পাউলি নেমে গেছে ১৭তম স্থানে, মাত্র ৭ পয়েন্ট নিয়ে।

ম্যাচের শুরুতেই চমকে দেয় স্ট পাউলি। মাত্র ছয় মিনিটে হাই প্রেসে বল কেটে নিয়ে আন্দ্রেয়াস হাউনটনডজি জোরালো শটে গোল করে এগিয়ে নেন দলকে।

বল দখলে প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ রেখে বায়ার্ন প্রথমার্ধেই ফেরার চেষ্টা চালাতে থাকে-যেমনটি করেছিল গত সপ্তাহে, যখন দুই গোল পিছিয়ে থেকেও ফ্রাইবুর্গকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। লেনার্ট কার্লের শট ২৩ মিনিটে পোস্টে লাগে, ৩৫ মিনিটে টম বিসশফের ডিফ্লেকটেড শটও লাগে কাঠিতে। এর আগে হ্যারি কেনও একবার গোলের কাছাকাছি গিয়েছিলেন।

অবশেষে বিরতির এক মিনিট আগে সমতায় ফেরে বায়ার্ন-দিয়াজের অ্যাসিস্ট থেকে রাফায়েল গুয়েরেইরো জোরালো শটে বল জালে পাঠান।

বিরতির পরেও বায়ার্নের আধিপত্য ছিল, যদিও সেন্ট পাউলি শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ধরে রাখে। শেষ দিকে কেনের ভলি আবারও পোস্টে লাগে। কিন্তু স্টপেজ টাইমের শুরুতেই দিয়াজের হেডে লিড নেয় বায়ার্ন। একদম শেষ মুহূর্তে জ্যাকসন গোল করে জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত নাটকীয় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ।