Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

27

অভয়নগরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার অভয়নগর থানাধীন কাঁচা বাজার আড়ৎপট্টি অতুল বাবুর কাঠগেলার পিছনে অভিযান চালিয়ে ৬৪ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন যশোর জেলার অভয়নগর থানার শংকর পাশা গ্রামের মকবুল মোল্লার ছেলে মো. রেজাউল মোল্লা (২৪)। 

র‌্যাব-৬ জানায়, ৮ অক্টোবর যশোর জেলার অভয়নগর থানাধীন কাঁচা বাজার আড়ৎপট্টি অতুল বাবুর কাঠগেলার পিছনে অভিযান অভিযান পরিচালনা করে র‌্যাবেরএকটি আভিযানিক দল। এসময় পুরাতন সিনেমা হলের দেয়ালের পাশ থেকে ৬৪ লিটার চোলাই মদসহ রেজাউল মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা রুজু করা হয়েছে।

দর্শনায় র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন চুয়াডাঙ্গাজেলার দর্শনা থানার শামপুর দক্ষিণপাড়ার মৃত. কফিল উদ্দিন এর ছেলে মো. শহিদ (৫১)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় দর্শনা বাসষ্ট্যান্ড অপু ফার্মেসী এর সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ শহিদকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোড়েলগঞ্জে মাদক সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রী আহত, আটক ১

আরিফুল ইসলাম আরিফ,মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গাবতলা গ্রামে মাদক সন্ত্রাসী হামলায় বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী সুবর্না জামান নুপুর (৩৫) গুরুতর আহত হয়েছে। পুলিশ এ হামলার প্রধান আসামী কালাম ফকির ওরফে কালু (৪০)কে আটক করেছে।

অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের সুবর্না জামান নুপুরের কুয়েত প্রবাসী স্বামী অহিদুজ্জামান বিশ^াস তার আপন বোনের ছেলের কবলা দলিলমূলে ৫০ শতক জমি দীর্ঘ ১৬ বছর বন্ধক রেখে চাষাবাদ করে আসছে। এ জমির প্রতি একই গ্রামের  মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী কালাম ফকির ওরফে কালু জবর দখল করার জন্য বিভিন্ন সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জের ধরে ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে কালাম ফকির ও তার স্ত্রী মারপিট করে গুরুতর করে। গুরুতর আহত সুবর্না জামান নুপুরকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ কালাম ফকির ওরফে কালুকে গাঁজা সহ আটক করেছে।

পেশাজীবী শ্রমিকলীগের ২০নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন: মণ্টু সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক

খবর বিজ্ঞপ্তি

পেশাজীবী শ্রমিকলীগ খুলনা মহানগরের ২০নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেল ৪টায় ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানার পেশাজীবী শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন ও পরিচালনা করেন সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন পেশাজীবী শ্রমিকলীগের মহানগর সভাপতি মাস্টার আতাহার উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ লিটন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑনূর ইসলাম হাওলাদার, মোঃ সাগর মোল্লা, মোঃ সুমন শেখ, হানিফ শেখ, মোঃ হান্নান, মোঃ ইব্রাহিম, মোঃ মণ্টু শেখ, খোকন শিকদার, ইব্রাহিম খলিল, আলম হোসেন, রিপন খান, মোঃ জোনাই, মোঃ কালাম খাঁ, দুলাল তালুকদার, সোবাহান হাওলাদার, জালাল শেখ, লোকমান শেখ, জলিল খান, মনির শেখ, রহিম মাঝি, রুস্তম মল্লিক, মাহমুদ মিয়া, মহসিন হাওলাদার, আবুল হোসেন, সেলিম শেখ, জালাল মাঝি, জাহিদ হাসান, শামীম খান, হেলাল শেখ, আব্দুল রশীদ, রফিকুল ইসলাম রবি, জুয়েল হোসেন প্রমুখ। সম্মেলন সর্বসম্মতিক্রমে মোঃ মন্টু শেখকে সভাপতি, মোঃ খোকন শিখদারকে সাধারণ এবং মোঃ মাহমুদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়।

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে আজ খুলনায় সুজনের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে। “সুজন-সুশাসনের জন্য নাগরিক”এর আহ্বানে উক্ত মানববন্ধনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক এড. কুদরৎ ই খুদা।

খালিশপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিরাজ স্মৃতি সংসদ

খালিশপুর প্রতিনিধি

খালিশপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার খালিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মিরাজ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে দিগন্ত স্পোর্টিং কাব। ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছে মিরাজ স্মৃতি সংসদের কামরান ফরহাদ সানি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন বাফুফে নব নির্বাচিত সদস্য ও খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক কে এম ইকবাল হোসেন, খালিশপুর থানা আ’লীগের সহ- সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ১০নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন প্যারেট, এ্যাডঃ এনামুল হক, মোস্তাক আহমেদ, এজাজ আহমেদ, সাংবাদিক এস এম নুর হাসান জনি, আ’লীগ নেতা জিয়াউর রহমান জিয়া। ধারাভাষ্যে ছিলেন সমীর কুমার সরকার।

খুলনায় বিশ্ব ডিম দিবসে পোল্ট্রি শিল্প মালিক সমিতির কর্মসূচি পালন

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার ‘বিশ্ব ডিম দিবস’। এ উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ  এসোসিয়েশন ও প্রাণিসম্পদ অধিদপ্তর দিনব্যাপী নানা আয়োজন করে। এর মধ্যে র‌্যালী, সিদ্ধ ডিম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে বিপিআই-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি সকালে দুস্থ-অন্ধ-প্রতিবন্ধীদের সিদ্ধ ডিম এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্যবিধি মেনে র‌্যালী ও আলোচনা সভায় সমিতির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। পরবর্তীতে বিকেল ৪টায় সমিতির খুলনা মহানগরীর ডালমিল মোড়স্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। আলোচনা সভায় বক্তৃতা-উপস্থিত-সমর্থন করেনÑঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু, শেখ আইনুল হক, সজীব হাসান জসিম ফরাজী, সিরাজুল ইসলাম চৌধুরী, নয়ন ইব্রাহিম প্রমুখ।

পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের পাটকলের সংকট, সমাধান ও সম্ভাবনা নিয়ে মত বিনিময়

খবর বিজ্ঞপ্তি

পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল (শুক্রবার) সকালে খুলনা প্রেসকাব মিলনায়তনে বন্ধ পাটকলের সংকট, সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির কেন্দ্রীয় সাঃ সম্পাদক খালিদ হোসেন। সভায় অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক শহীদুল্লাহ চৌধুরি। এ সময় উপস্থিত ছিলেন পাট বস্ত্র সুতাকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদ খুলনার আহবায়ক হারুনুর রশিদ মল্লিক, টিইউসির মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, প্লাটিনাম মিল শ্রমিক নেতা খলিলুর রহমান, শ্রমিক নেতা এস এম ফারুকুল ইসলাম, ইস্টার্ণ জুট মিল সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দীন, সাঃ সম্পাদক মোঃ ইউসুফ, জাতীয় শ্রমিক জোট খুলনার সভাপতি চান মিয়া প্রমূখ। সভায় খুলনায় বন্ধকৃত পাটকল আধুনিকায়নের মাধ্যমে চালু, শ্রমিকদের সকল পাওনা পরিশোধসহ সারাদেশে শ্রমিক কর্মচারিদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো হয়।

হরিনাকুন্ডুতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে হরিনাকুন্ডু উপজেলার মহিলা কলেজ পাড়ায় এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, মহিলা কলেজ পাড়ায় এ্যাডভোকেট ইবাদত হোসেনের বাসার ভাড়াটিয়া আজিজুর রহমানের কন্যাকে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে কন্যার পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কণ্যার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার পিতার মুসলেকা নেওয়া হয়।

পাইকগাছায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু : মহিলার আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু ও এক মহিলা গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ উভয়ের সুরত হাল রিপোর্ট শেষে যুবককে পরিবারের কাছে হস্তান্তর ও বৃদ্ধাকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় কৃষ্ণনগরের অশোক সরকারের ছেলে আকাশ সরকার (১৮) দেলুটি মামা বিভূতি রায়ের বাড়ীতে বেড়াতে যায়। মাঠে খেলা দেখে বাড়ী ফেরার পথে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তার মৃত্যু হয় বলে তার মামা জানিয়েছে। অপরদিকে, গোপালপুর গ্রামের আমজাদ দফাদারের স্ত্রী ফিরোজা বেগম (৪৫) শুক্রবার সকালে বাড়ীর পার্শ্বে একটি গাছে পরনের কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঝিনাইদহে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল তালতলা পাড়া এলাকা থেকে  ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বাগুটিয়া গ্রামের আবু মুসা, ঘোড়শাল গ্রামের তারিফ ও আশরাফুল।

ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই বদিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘোড়শাল তালতলা পাড়ায় জুয়া খেলা চলছে। সেসময় ওই স্থানে  অভিযান চলানো হয়। সেসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে  ২ জুয়াড়ি পালিয়ে গেলেও  ৩ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

ঝিনাইদহে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণের প্রতিবাদে খুকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার সকাল ১০ ঘটিকায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান স্যার শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সকল ধর্ষণকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিরুল হক শিলং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশিকুল আলম, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, ড. তসলিম হোসেন, প্রভাষক ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক তপতী রায়, শিক্ষার্থী পিয়াল রায় ও শামিমা বর্ষা, প্রশাসনিক কর্মকর্তা ফোরকান আহমেদ রনিসহ অন্যান্যরা।

বেনাপোলে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

যশোর অফিস

যশোরের বেনাপোল এলাকা থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শার্শার আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার এম এ শওকত আলীর নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল দাখিল মাদসার সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়। আটক আল আমিন (২২) শার্শার আন্দোলপোতা গ্রামের মাজহারুলের ছেলে। ব্যাটালিয়ন অধিনায়ক বলছেন, আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার অপর দুই সহযোগী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা ফেনসিডিলসহ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় ১২ বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন (৯০) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তমিজ উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৬নং আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ১২ বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

এসআই আব্দুল কুদ্দুস জানান, গত সোমবার সকালে চিকিৎসার জন্য সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তার ছেলের সঙ্গে মিরপুর হাসপাতালে যান। সেখান থেকে দুপুরে ফেরার পথে কাজী আরেফ আহম্মেদ সড়কের ধারে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে তমিজ উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত তমিজ উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনাকালীন যোদ্ধা হিসাবে শিক্ষকের পাঠদান অব্যাহত

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ

আজ সারা বাংলাদেশের শিক্ষকদের করোনাকালীন সময়ের প্রথম থেকে ভার্চুয়াল জগতে নিজের মেধা , শ্রম ও প্রতিভার আলো ছড়িয়ে যাচ্ছেন সরকারি ইন্দুরকানী কলেজের প্রতিভাবান শিক্ষক এ,কে,এম মাসুদুজ্জামান, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ ।  নিজের মানবিকতা, আন্তরিকতা, পরিশ্রম ও নিত্যনতুন উদ্ভাবনী সৃষ্টি দিয়ে তার উপজেলা, জেলা এবং বিভাগ ছাড়িয়ে সারা বাংলাদেশের শিক্ষকদের পজিটিভ ভাবে বদলে দিতে ভূমিকা রেখেই চলছেন। ২৫ শে মার্চ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছিল,তেমনি ৮ মার্চ করোনা মহামারি নামক অদৃশ্য অপশক্তি আমাদের দেশে ধরা পড়ে। চারিদিকে আতংক, উৎকন্ঠা এবং ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। দেশের ভবিষ্যত শিক্ষার্থীদের নিরাপদে রাখতে বিদ্যালয় গুলি সরকার ১৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করেন। শিক্ষার্থীদের কোন দিক নির্দেশনা দেওয়ার মতো সুযোগও ছিল না আকস্মিক বন্ধের। সবাই ভেবেছে সাময়িক ছুটি, কিন্তু করোনার ভয়াবহতা বৃদ্ধি পেতে থাকে এবং কলেজের ছুটিও দীর্ঘ হতে থাকে। করোনার ভয়াবহতার মধ্যে প্রথম দিকে ভূমিকা পালনকারি শিক্ষকদের মধ্যে এ,কে,এম মাসুদুজ্জামান একজন করোনা যোদ্ধা। পিরোজপুর জেলার জেলা প্রসাশকের নির্দেশনা , জেলা শিক্ষা অফিস, ইন্দুরকানী উপজেলার নির্বাহি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলার বিভিন্ন সম্মানিত শিক্ষকদের মাঝে উৎসাহ ব্যঞ্জক বক্তব্য প্রদান এবং সকলকে নিয়ে একটি অনলাইন স্কুল এর যাত্রা শুরু করেন,তিনি তার প্রতিভা বলে সমর্থক হয়েছেন এবং দক্ষতার সাথে পরিচালনা করতে বিভিন্ন শিক্ষকদের তিনি ভিডিও কাস তৈরি করে দিয়েছেন। শুরু থেকে এখনও পর্যন্ত তিনি অকান্ত পরিশ্রম করে প্রতিভার আলোয় আলোকিত করে যাচ্ছেন সারা দেশের লুকায়িত প্রতিভাগুলি কে।

করোনা কালীন সময়ে অনলাইন টকশো, দেশের ও বিদেশর প্রথিতযশা এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণীর আলোকিত ব্যক্তিদের বক্তব্য, শিক্ষার্থীদের নিয়ে সহশিক্ষা কার্যক্রম, অনলাইন ভিত্তিক রম্য বিতর্ক, বিতর্ক, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, সুন্দর হস্ত লেখা প্রতিযোগিতা, বই পড়া প্রতিযোগিতা কুইজ, প্রমিত বাংলা উচ্চারণ, প্রযুক্তির আড্ডা, গল্প বলা, মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা শীর্ষক বিশেষ আলোচনা সারা দেশের উল্লেখযোগ্য পনেরোটি অনলাইন স্কুলে লাইভ কাস নেয়া, অনলাইন কাস নেওয়ার কৌশল, ভিডিও তৈরি, এডিটিং এবং বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মত বিনিময়, যা ইতোমধ্যেই সারা দেশে ব্যাপক প্রশংসিত ও আলোড়িত হয়েছে। এ,কে,এম মাসুদুজ্জামান মানবিক গুণাবলী সম্পন্ন একজন আদর্শ কলেজ শিক্ষক । দরিদ্র শিক্ষার্থীদের সব সময় সহযোগিতা করে থাকেন,এমন একজন প্রতিভাবান শিক্ষক যে সবাই কে আলোকিত করতে নিজের শ্রম ,অর্থ এবং সময় খরচ করে যাচ্ছেন হাসিমুখে । কোন প্রাপ্তির আশায় নয়, যা করছেন স্বেচ্ছাসেবক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে। আশা করি একদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের সর্বোচ্চ পর্যায়ে তার এই কার্যক্রম এর জন্য তাকে সম্মানিত করে সংকটকালীন সময়ে ভূমিকা পালন কারি একজন শিক্ষক হিসেবে মর্যাদা দান করে শিক্ষকদের মর্যাদা আরো বৃদ্ধি করবেন। এ,কে,এম মাসুদুজ্জামান করোনাকালীন কার্যক্রম কে শিক্ষক, শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ সারাজীবন মনে রাখবেন। এই অনলাইন কাসকে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ স্বাগত জানিয়েছেন ।

ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই স্লোগানে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ আয়োজন করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত ব্যনার্জী, মেভেন এর সভাপতি আকরাম হোসেনসহ প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ। ডিম দিবসে সার্বিক সহযোগিতায় ছিলো ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি নিউট্রিশন এন্ড প্রিমিক্স, পোল্ট্রি এ্যাসোসিয়েশন ও ভেট এক্সিকিউটিভ। পরে শহরের পোষ্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থানে মানুষের মাঝে দেড় হাজার সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোংলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজারের বিরুদ্ধে এক ব্যাক্তিকে চাকরি দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় ভুক্তভোগী রামপালের বাইনতলা গ্রামের হুমায়ূন কবির প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।        জানাগেছে, গত ইংরেজি ২২-০৭-২০২০ তারিখ মাষ্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে হতদরিদ্র হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলা শাখার ম্যানেজার মো. জসীম উদ্দিন। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় হুমায়ুন কবির টাকা ফেরত চান ওই কর্মকর্তার কাছ। এ নিয়ে তিনি স্বাক্ষীসহ দেনদরবার করে ও কোন সুরাহা করতে পারেননি।  অভিযোগের বিষয়ে মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার মো. জসীম উদ্দিনের কাছে তার ব্যাবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অভিযোগকারীকে চিনিই না। এ ব্যাপারে মংলা থানার এএসআই রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি জানান, ওসি অভিযোগ নিষ্পত্তির জন্য ওই করপোরেশনের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে বলেছেন যেহেতু বিষয়টি অর্থ সংক্রান্ত।

করোনাময় জীবন কেমন কাটছে শীর্ষক রচনা প্রতিযোগিতা

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,

“করোনাময় জীবন কেমন কাটছে” শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। গৎফর এর উদ্যোগে শুক্রবার বিকালে সাগরদাঁড়ি মধুপল্লীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

জানাক এর আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দের সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল দে পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য দেন এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত, কেশবপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।  উপস্থিত ছিলেন মধুপল্লীর কাস্টরিয়ান মোঃ যায়েদ, গজউও যশোর সমন্বয়কারী এস এস আরিফ, শিক্ষক মতিয়ার রহমান প্রমূখ। বিজয়ীরা হলেন সাদিয়া সুলতানা প্রিমা, জ্যোতি বসু বন্যা ও তাহসিনা তানহা।

প্রতাপনগরে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে সুপার আম্ফানের তান্ডবে ও পাউবো’র ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত অসহায় মানুষরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ইউনিয়নের লস্করী খাজরাস্থ চেয়ারম্যানের বাস ভবনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বন্যা কবলিত উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দুপুর ২ টা পর্যন্ত দু’শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আশাশুনিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ^ ডিম দিবস পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ ডিম দিবস-২০২০ পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রাণি সম্পদ অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের বিভিন্ন তাৎপর্য মূলক শ্লোগান সহকারে র‌্যালী, ডিম খাওয়ানো, আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১০ টায় র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরনায় প্রাণি সম্পদ অফিস চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপস্থিত শিশুদের মুখে সিদ্ধ করা ডিম তুলে দিয়ে খাওয়ানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সভায় উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আব্দুল গফফারসহ খামরীরা আলোচনা রাখেন। সবশেষে খামারীদের মাঝে খামারে ব্যবহার উপযোগি উপকরণ বিতরণ করা হয়।

আশাশুনিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা রিসোর্স সেন্টারের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১ টা হতে ১২.৩০ পর্যন্ত অন লাইনে মতবিনিময় সভায় অংশ নেন, বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউচাষ স/প্রা বিদ্যালয় ও জামাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়গুলোর ৩য় থেকে ৫ম শ্রেণির ৮ জন শিক্ষার্থী এবং ৩ জন অভিভাবক। বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় বিষয়ে অনলাইনে মতবিনিময় করা হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান, অনেক শিক্ষার্থী নিয়মিত বেতার এবং সংসদ টিভিতে সম্প্রচারিত পাঠদান কার্যক্রম দেখে থাকে। শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের খোজখবর নিচ্ছেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন।

আশাশুনিতে বাল্য বিয়ের অভিশাপ থেকে বাঁচতে শিশুর পলায়ন!

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের এক শিশুকে অভিভাবকরা জোরপূর্বক বাল্য বিয়ে দেওয়ার পর অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে শিশুটি পালিয়ে ফুফোর বাসায় আশ্রয় নিয়েছে। কিন্তু সেখানে গিয়েও শিশুটিকে মারপিট করে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

উপজেলার উত্তর চাপড়া গ্রামের সোহরাব এর কন্যা ৭ম শ্রেণির ছাত্রী সার্থী মায়ের সাথে পাইকগাছার ফতেপুর গুচ্ছগ্রামে বসবাস করে। সে ফতেপুর মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। তার মা পাপিয়া, নানী শাহপুর গ্রামের মৃত আঃ রহমান গাইনের স্ত্রী শিউলি, খালু চাঁদখালী গ্রামের মোবাশে^র ও খালা রহিমা মিলে ২ মাস আগে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক শ্রীকণ্ঠপুর গ্রামের রুস্তম মোড়লের পুত্র মিলনের সাথে বিয়ে দেয়। এরপর শ^শুর বাড়িতে যাওয়ার পর শিশু সাথীর উপর নানা নির্যাতন শুরু হয়। নির্যাতন ও বাল্য বিয়ের অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে সাথী ১৩ দিন আগে সেখান থেকে পালিয়ে দাদা মোক্তার সরদারের বাড়িতে এসে ওঠে। দাদা নিজের কাছে রাখা নিরাপদ নয় ভেবে সাথীকে তার ফুফু সদরের চাঁদপুর গ্রামে মঞ্জুয়ারার বাড়িতে পাঠিয়ে দেন। মঞ্জুয়ারা বাড়ি না থাকা কালীন ৭ অক্টোবর সাথীর শ^শুর ও শ^াশুড়ি চাঁদপুর গিয়ে বউমাকে নিয়ে যেতে চায়। সাথী অস্বীকার করলে তাকে বেদম মারপিট করা হয়। পাশের লোকজন এগিয়ে গেলে মিথ্যা কেস দিয়ে মজা দেখিয়ে দেবে বলে হুমকী দিয়ে চলে যায়। ফুফু মঞ্জুয়ারা ও সাথী উপরোক্ত ঘটনা বর্ণনা দিয়ে বলেন, তারা বুধহাটা ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে সাহার্য চাইলে তিনি থানা পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক ঘটনার কথা উল্লেখ করে বলেন, বাল্য বিবাহ অপরাধ, তার উপর অত্যাচার নির্যাতনও অপরাধ। ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।

বুধহাটায় বাস্তুহারা কল্যাণ সংস্থার কাপড় বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় হত দরিদ্রদের মাঝে থ্রী পিছ ও শাড়ী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় পাইথালী বাজারে কুঁন্দুড়িয়া বাস্তুহারা কল্যাণ সংস্থার কার্যালয়ে এ কাপড় বিতরণ করা হয়।

কুঁন্দুড়িয়া বাস্তুহারা কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আঃ রহমান গাজী। প্রধান অতিথি ছিলেন, বুধহাটা ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান গাজী। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হযরত আলী। অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি জ্যোতি রানী, সদস্য মিনু রহমান, মুর্শিদা খাতুন, যমুনা রানী মন্ডল, রূপালী খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুঁন্দুড়িয়া, চুমুরিয়া, নৈকাটি, হাজিডাঙ্গা, বেউলা,পদ্ম-বেউলা গ্রাম সহ বিভিন্ন গ্রামের হত দরিদ্র মানুষের মধ্যে কাপড় বিতরণ করা হয়।

ঝিনাইদহের যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বাসের আলম সিদ্দিকীর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাসের আলম সিদ্দিকীর সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় হামদহ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শহরের বাইপাস মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে তার সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে ঝিনাইদহ প্রিন্স হাসপাতালে চিকিৎসা নেন।

তার সুস্থ্যতার জন্য জেলা যুবলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সভাপতি এস এম রবি, শিক্ষক জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা জিকু শেখ, হাসেম আলী, তৌহিদুর রহমান তৌহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রজব আলী, জুয়েল রানা, হাসানুজ্জামান রনি, শিকদার মাহমুদ চান, লক্ষণ কুমার, তিতাস কুমারসহ অনেকে।

ঝিনাইদহের সাংবাদিক মাখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রেসকাবের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাভিশন টিভির ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল মাখনের পিতা নুরুল ইসলাম জোয়ার্দার (৮০) শুক্রবার (০৯ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।

শুক্রবার বাদ আসর তার নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার করতিপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ঝিনাইদহ প্রেসকাব এর সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহসহ সকল সাংবাদিকবৃন্দ তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

তালায় শ্রমীকলীগের প্রতিষ্টা বার্ষীকি উপলক্ষে প্রস্তুতি সভা

ইলিয়াস হোসেন,তালা

সাতক্ষীরা তালায় আগামী ১২ অক্টোবর শ্রমীকলীগের প্রতিষ্টা বার্ষীকি উপলক্ষে শুক্রবার(০৯ অক্টোবর) তালা ডাক বাংলা প্রঙ্গনে  উপজেলা জাতীয় শ্রমীকলীগের পক্ষথেকে  প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে,

তালা উপজেলা জাতীয় শ্রমীকলীগের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল জব্বার এর এর সভাপতিত্বে, উপস্হিত ছিলেন সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক সূর্যকান্ত পাল, উপজেলা জাতীয় শ্রমীকলীগের সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলপ এর পরিচালনায়, আরও বক্তব্য রাখেন জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন,উপজেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি গাজী মিনহাজ উদ্দিন, তেতুলিয়া ইউনিয়ন সভাপতি হামিদুর রহমান, তালা সদরের সাধারন সম্পাদক হারুন অর রশিদ,রাশেদুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ উপস্হিত ছিলেন,

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিহঙ্গের মানববন্ধন, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, বিশ্ব সাহিত্য কেন্দ্রের জেলা ইনচার্জ আলমগীর হোসেন, ঝিনাইদহ থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের পরিচালক জাহান লিমন, নাট্য ব্যক্তিত্ব ইছাহাক আলীসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে নগরীতে ধর্ষণ বিরোধী মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

সারা দেশে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষক-নির্যাতকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে শুক্রবার ০৯ অক্টোবর ’২০ বিকেল সাড়ে ৪টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে মনববন্ধন করেছেÑসমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখা। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক নারীনেত্রী কোহিনুর আক্তার কণার সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখার সভাপতি সনজিত ম-লের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ, খুলনা জেলা কিমিটির সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা সদস্য পারভীন আক্তার, সুপর্ণা সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা মহানগর সদস্য কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা মহানগর সদস্য নভোজ্যোতি সরকার, মাহিলা আক্তার আনিকা, অর্ঘ্য ম-ল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, খাগড়াছড়ি, সিলেট, সাভার, নোয়াখালীসহ সারাদেশে আজ যেন নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, খুনের মহোৎসব শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই খুনী-ধর্ষকরা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মী। ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে তারা এসব ঘটনা ঘটাচ্ছে। বিচার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে চলছে, ফলে ধর্ষক-খুনীদের বিচার হচ্ছে না। ফলে তাদের দৌরাত্ম আরও বৃদ্ধি পাচ্ছে। পত্রিকার খবরে প্রকাশ, গত ১০ বছরে নারী ও শিশু নির্যাতনের দায়ের করা মামলার মাত্র ৩ শতাংশের রায় হয়েছে। ফলে মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলছে। দেশের এই সংকটকালে তাই প্রয়োজন সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুনের মত ঘটনার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারকে আজ বাধ্য করতে হবে। একই সাথে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করাসহ ইউনিফরম সিভিল কোড চালু করতে সরকারকে বাধ্য করতে হবে। বক্তারা মৌলভীবাজার জেলায় গতকাল ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্র লীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান। 

বেডস এর উদ্যোগে আম্ফান ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২০) বাংলাদেশ এনভায়রনমেন্ ্্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর আয়োজনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে জেলে ও হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বেডস নির্মিত সাইকোন শেল্টার ও টেনিং সেন্টারে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণের বিনিময়ে ম্যানগ্রোভ রোপন এই উদ্দেশ্যকে সামনে রেখে অর্থাৎ প্রত্যেকটি ত্রাণ গ্রহণকারী পরিবার ১০টি করে ম্যানগ্রোভ রোপনের শর্ত সাপেক্ষে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করে। ত্রাণ বিতরণের পূর্বে সকলের অংশগ্রহণে কুলতলী নদীর চরে ১৫০০ ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। বিতরণকৃত ত্রাণের প্রতিটি বস্তায় ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি লবন, ১০টি মাস্ক ও ৫টি করে সাবান। একইসাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের মাঝে বীজ ও সেলাই কার্যক্রম পরিচালনার জন্য ৪০ জন গ্রামবাসীর মাঝে প্রদান করা হয় সেলাই-এর সামগ্রী যেমন; বস্তা, সুঁচ, সুতা, মেশিন ওয়েল, ওয়েল পট, রঙ, কাপড়, দর্জি টেপ ইত্যাদি। দাতা সংস্থা গিভ টু এশিয়া-এর আর্থিক সহযোগিতায় ‘‘ঘুর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাস ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকাবাসীর জন্য ত্রাণ ও পুনর্বাসন সহায়তা’’ নামের একটি প্রল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়। আম্ফানে ক্ষতিগ্রস্থ এবং হতদরিদ্র জেলে পরিবারের ১৫০টি সুন্দরবন উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।    

এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেডস্ এর প্রধান নির্বাহী জনাব মো. মাকছুদুর রহমান। এছাড়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী জনাব মাহফুজুর রহমান মুকুল, বেডস্ এর হেড অফ একাউন্টস এ্যান্ড এইচ আর মো. আলামিন গাজী, মার্কেটিং অফিসার নুরুল আমিন অপু, পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এম এ খালেক এবং মাঠকর্মী হরিপদ মন্ডল ও জয়দেব সরদার।

পাইকগাছায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আনোয়ার হোসেন (৬৬) নামে এক মুক্তিযোদ্ধা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ী পাইকগাছা গ্রামে তার মৃত্যু হয়। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফকিরহাটের নলধা ইউনিয়নে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের আপার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের মো: জাহাঙ্গির হোসেন। যে সকল দলীয় নেতা-কর্মীরা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় আওয়ামী লীগ নেতা সরদার আমিনুল রশিদ মুক্তি, ফকির দাউদ হায়দার বাবু, অজামিল ঢালী, আকবর আলী মোল্লা, ইমরান আলী লিঠু, ইউপি সদস্য গুরুদাশ অধিকারী, হান্নান শাহ, নিক্সন খা সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ফকিরহাটে জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সার্বিক স্বাক্ষরতা, দুর্য়োগ জনিত ঝুকি হ্রাস ও ভার্চুয়াল ব্লাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার নন্দী। এসময় অত্র ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, মুক্তিযোদ্ধা মো: আবু বকর, অধ্যক্ষ মো: মিজানুর রহমান, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার সহ বিভিন্ন ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

ফকিরহাটে মূলঘর স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মূলঘর ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে মুজিবর্ষে পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি কিনিকের সেবার মান উন্নত করণে স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অত্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার নন্দী ও মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা: শাহরিয়ার শামীম। এসময় অত্র ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, মুক্তিযোদ্ধা মো: আবু বকর, অধ্যক্ষ মো: মিজানুর রহমান, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার সহ বিভিন্ন ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। এদিন ৩টি পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি কিনিকের প্রত্যেকটিতে গ্লুকো মিটার সিপি-১০০, নোবোলাইজার মেশিন-১টি, বিপি মেশিন-১টি, পাল্স অক্সিমিটার-১টি ও ট্যাম্পারেচার মেশিন-১টি প্রদান করা হয়।

সীমান্তে বিজিবি’র অভিযানে ২ সহযোগী সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর ৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক

সীমান্ত প্রতিনিধি কলারোয়াঃ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ সহযোগী সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর’কে গ্রেফতার ও তাদের কাছে থাকা ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  ( বিজিবি) সদস্যরা । গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা কাহার পাড়া গ্রামের মৃত সামছের আলীর পুত্র শাহিনুর ( ৩২)  , একই এলাকার বাগাডাঙ্গা গ্রামের খুকু’র  এর পুত্র ও শাহিনুরের সহযোগী ইকরামুল ( ২০ )  এবং একই গ্রামের ইসহাক আলীর পুত্র ও শাহিনুরের আরেক সহযোগী রাসেল হোসেন ( ১৯) । সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ঝাউডাঙ্গা ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ( ০৯ অক্টোবর)  ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি  ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার শরীফ মাহমুদের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের মাদকের আতুড়ঘর নামে পরিচিত বাগাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর ও তার দুই সহযোগী ইকরামুল ও রাসেলকে ৪৮ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরামুল ও রাসেলের সহযোগিতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী শাহিনুর এলাকায় দাপটের সাথে ফেনসিডিল সহ নানা ধরনের মাদক ব্যবসা করে আসছে। সাতক্ষীরার ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে ।

সাংবাদিক সবুর রানার মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ        

রামপাল (বাগেরহাট)  সংবাদদাতা

প্রেসকাব রামপাল এর সভাপতি দৈনিক লোকসমাজ’র রামপাল সংবাদদাতা এম, এ সবুর রানা’র মাতা আলেয়া বেগম (৬৬) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে বৃৃৃৃহস্পতিবার রাত ১ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মরহুুমার নামাজে জানাযা  সম্পন্ন শেষে নিজ বাড়িতে দাফন করাা হয়। মৃৃত্যুকালে তিনি ৪ পুুুত্র, ৫ কন্যাসহ অসংংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সবুুরের মায়ের মৃৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, প্রেসকাব রামপালের নেতৃবৃন্দ, বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ, বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, মংলা-ঘষিয়াখালি চ্যানেল রক্ষা সংগ্রাম সমন্বয় কমিটি, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠন। জানাযায় উপস্থিত বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ, রামপাল উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই,  মাওলানা জেহাদউজ্জামান, রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম পাটোয়ারী, শেখ আব্দুল্লাহ আজমি, কাজী জাহিদুল ইসলাম, সরদার বাকিবিল্লাহ, প্রেসকাব রামপাল এর সাধারণ সম্পাদক এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, নাজমুল হুদা, কবির আকবর পিন্টু, এসকে সাগর, মেহেদী হাসান, যুুুুবদল নেতা আলমগীর কবির বাচ্চু, মোফাজ্জেল হোসেন বাদল প্রমুখ।

মহসেন জুট মিলস শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে শিরোমণিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে এবং ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ  আমজাদ হোসেন ,  সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের  সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, বায়জিদ সরদার, আব্দুস সালাম, কাবিল আহম্মদ, মোঃ বাবুল হোসেন, ওবায়দুর রহমান, বখতিয়ার শিকদার, তৈয়েবুর রহমান, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান,  আমির মুন্সি, এরশাদ আলী, গাজী হারুণ অর রশিদ, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় আগামী রবিবার সকাল ১০ টায় ব্যক্তিমালিকানাধীন সকল পাটকলের গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে মালিক পক্ষ যদি শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ না করে তাহলে পরবর্তিতে সকল ট্রেড ইউনিয়নের সিবিএ নন সিবিএ ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সম¤œয়ে বৈঠকে পরবর্তৗ আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।

বই পাঠ প্রতিযোগীতা,আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বই পাঠ প্রতিযোগীতা ,আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় কুয়েট রোডস্থ মধুবন সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীর সভাপতি সৈয়দ আশরাফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন কুয়েটের অধ্যাপক ড. একে আজাদ, কুয়েটের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ। মাষ্টার শাওন আহম্মেদের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ আব্দুল হান্নান, মাষ্টার মনিরুল ইসলাম, বিএম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী পরেশ চন্দ্র মন্ডল প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বই পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন।

খানজাহান আলী থানা বিএনপি নেতা আলী আহম্মদের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা বিএনপি নেতা ও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক গিলাতলা দক্ষিণ পাড়া এলাকার মোল্লা আলী আহম্মদের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর শুক্রবার গিলাতলা দক্ষিণপাড়া বায়তুন নুূর জামে মসজিদে জুম্মাবাদ মরহুমের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ও দোয়া কামনা করেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা ৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার , আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,  খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মির কায়সেদ আলী, নগর বিএনপির সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ- সভাপতি এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আযম হাদী, মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,  এনামুল হাসান ডায়মন্ড,হাসান মাহমুদ টিটো, হাফেজ গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম শুকুর, শেখ আঃ সালাম , মিনা মোরাদ হোসেন,  মোল্লা সোহরাব হোসেন, শেখ তরিকুল ইসলাম, আলহাজ্ব আল আমিন, ফরহাদ হোসেন, মোক্তার বিশ্বাস, আনোয়ার হোসেন, মোল্লা সোলায়মান,  আজাহার গাজী, শাওন জমাদ্দার, নাসির,  লিমন মোল্লা, রফিকুল ইসলাম , বাচ্চু, খান রিয়াজুল ইসলাম রাজা, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ছাত্রদল নেতা  বিল্লাল হোসেন,  মামুম বিল্লাহ প্রমুখ । উল্লেখ্য,৭ অক্টোবর বুধবার বেলা ১২ টায়  স্ট্রোক জনিত কারণে মোল্লা আলী আহম্মদ ইন্তেকাল করেন ।

নওয়াপাড়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

দৈনিক ইত্তেফাক পত্রিকার অভয়নগর প্রতিনিধি ও সাপ্তাহিক জীবন স্রোত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী কথিত সাংবাদিক কাম হোমিও চিকিৎসক মো. বদরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জহিরুল ইসলাম মিঠু। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমাকে সাপ্তাহিক জীবন স্রোত পত্রিকার সাংবাদিক বানিয়ে আমার নাম ব্যবহার করে বদরুজ্জামান আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। আমি ওই পত্রিকার সাংবাদিক নই। আমি সাংবাদিকতার সাথে জড়িত না। এহেন মিথ্যা সংবাদ পরিবেশন করায় আমার পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে। এ ঘটনার আলোকে গত ৮ অক্টোবর বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারস্থ নূরবাগ বস্তাপট্টিতে বদরুজ্জামানের জামান হোমিও হলে আমি যায়। আমার নাম ব্যবহার করে কেন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে জানতে চাইলে তিনি বিরূপ আচরণ করে আমাকে বের করে দেয়। এসময় উপস্থিত জীবন স্রোত পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান মিলন, এজাজ আহম্মেদ অপু ও আনাস হোসেন সহ আমি বেরিয়ে যাওয়ার পূর্বে বদরুজ্জামানের সাথে কোন প্রকার মারপিট ও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। অথচ মোস্তাক আহম্মেদ নামে এক ব্যক্তিকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করিয়েছেন বদরুজ্জামান।

তিনি তাঁর লিখিত বক্তব্যে আরও বলেন, বদরুজ্জামান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। জীবিকার তাগিদে নওয়াপাড়ায় আসেন। এরপর নূরবাগ বস্তাপট্টিতে শুরু করেন হোমিও চিকিৎসা। তার কাছে চিকিৎসা নিতে এসে অনেক নারী সম্ভ্রম হারিয়েছেন। এ ঘটনায় তিনি কয়েকবার লাঞ্চিত হয়েছেন। বিবাহ করেছেন একাধিক। এছাড়াও নওয়াপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাংবাদিক পরিচয়দানকারী বদরুজ্জামান একজন প্রতারক ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক জীবন স্রোত পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান মিলন, আনাস হোসেন, এজাজ আহম্মেদ অপু, বাশার প্রমুখ।

ডুমুরিয়া আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দীন আল মাসুদের মৃত্যুবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার বিকাল ৪টা শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ রেজাউল গোলদারের সভাপতিত্বে আলোচনা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবদীপ কুমার দাশ। সভায় প্রয়াত এই রাজনীতিবীদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, প্রসেনজিৎ রাহা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাজহারুল গোলদার, ছাত্রলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, আওয়ামী লীগ নেতা মোঃ কবির শেখ, লিয়াকত আলী বিশ্বাস, মতিয়ার রহমান মলঙ্গী, মোঃ হালিম সরদার, নিখিল মল্লিক, মোঃ শাহাবুদ্দিন, মোঃ হাবিবুল্লাহ, কাজল বিশ্বাস, যুবলীগ নেতা মোঃ নুরুজ্জামান মিলন, ইকরামুল শেখ, মোঃ ইউনুছ মোল্লা, মোঃ ইমরান শেখ,  মোঃ আবুল হাসনাত, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জয়ন্তী রানী, সাধারণ সম্পাদক চৈতালি পাল, যুব মহিলা লীগ সভানেত্রী লাকী সুলতানা, কৃষক লীগ সভাপতি মোঃ রাজ্জাক মেম্বর, ইউপি মেম্বর দীপালী রানী মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মোঃ মামুন মোল্লা, মোঃ আলিফ আহম্মদ, বাশার মোল্লা, আবু বক্কার সিদিক্কী, আল আমিন, মোঃ রাসেল, মোঃ ইউনুছ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চারনা করেন বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল। আলোচনা শেষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ নুরুদ্দীন আল মাসুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।