Home আঞ্চলিক মোংলা উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদার খুলনায় ডিবির হাতে আটক

মোংলা উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদার খুলনায় ডিবির হাতে আটক

55

স্টাফ রিপোর্টার।।

মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হাওলাদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে ইস্রাফিল হাওলাদার আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। ডিবির আকস্মিক অভিযানে তাকে আটক করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

ডিবি বলছে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে। ব্যবহার পাওয়ার পর ইস্রাফিল হাওলাদারকে আদালতে সোপর্দ করা হতে পারে।