Home আঞ্চলিক স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুর বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুর বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

55


স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবক দল নেতা মো. আসাদুজ্জামান মিঠুর বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার খুলনা প্রেসক্লাবে সকাল ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন,
ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শের বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।
বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজপথে লড়াই করতে যেয়ে ৪২টি রাজনৈতিক মামলা আসামী হয়েছি। সেসব মামলায় বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, নগর বিএনপির বর্তমান সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বর্তমান নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন থানার সভাপতি-সাধারণ সম্পাদক ও শীর্ষনেতারাও আসামী।
এছাড়া আমার মা মিসেস কোহিনুর বেগম কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের বলে অভিযোগ করা হয়। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সম্প্রতি একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা গোবরচাকা এলাকায় মৃত আজিজ শাহ এর কাছ থেকে আমার মায়ের ক্রয় করা ১৫.৬৫ শতক, জেএল নং ৮৫, খতিয়ান নং ৮, দাগ নং ১৩ এর জমি জোর করে দখল দিতে চাচ্ছে। এই জমির হালনাগাদ খাজনা-দাখিলাও আমার মায়ের নামে। আমার মা ওই জমি আমার বোন উম্মে সালামাকে হেবা করে দিয়েছে। কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে ওই জমি বুঝে নিতে পারিনি। ৫ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা জমিতে গেলে বর্তমান অবৈধ দখলদাররা ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের নামে অপ্রচারসহ বিভিন্ন গণমাধ্যমকে অসত্য তথ্য দিয়ে হয়রানি ও আমাদের সম্মানহানি করছে বলে অভিযোগ করেন মিঠু।
তিনি বলেন, দীর্ঘদিন শুধু জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রতিপক্ষ ও দখলদাররা নতুন ফায়দা হাসিলের চেষ্টা করছে। সংবাদ । তাদের অবৈধ অর্থ ও প্রভাবের বিরুদ্ধে সামাজিকভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা করেও জমির দখল বুঝে পাইনি। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ দিচ্ছে।
অথচ বৈধ কাগজপত্র থাকা জমির দখল নিতে আমরা আদালতের দারস্থ হয়েছি। ইতিমধ্যে আমার বোন উম্মে সালমা বাদী হয়ে বিবাদী শাহা জালাল এর বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালত, বটিয়াঘাটা, খুলনার আদালত দেওয়ানী ২৬১/২০২৫ মামলা করেন। আদালত আগামী ৬/০১/২০২৬ পর্যন্ত ওই জমিতে কিছু না করার জন্য বিবাদীদের আদেশ দেন। সেই আদেশ আমান্য করে গত ২৭/১০/২০২৫ বিবাদীরা সেখানে প্রাচীর নির্মাণ করতে যান। তখন আমরা বিষয়টি সোনাডাঙ্গা থানায় জানালে থানা পুলিশ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রাচীর নির্মাণ বন্ধ করে দেয়। কিন্তু গত ১৯ নভেম্বর বুধবার সকালে স্থানীয় লোকজন আমাকে ওই জমিতে শাহ জালাল ফের প্রাচীর নির্মাণ করছে বলে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে দেখতে পাই, শাহজালাল, তার ছেলে রাসাত শাহ, নাহিয়ান, রণি, আলমসহ অনেকে প্রাচীর নির্মাণের কাজ করছে। তাদের কাছে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রাচীর নির্মাণের কারণ জানতে চাইলে তারা সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন তাদের এ কাজের নির্দেশ দিয়েছে বলে জানান। সোনাডাঙ্গা থানার ওসিকে ফোন করলে তিনি ফোন ধরেননি। তখন পিছন থেকে উপস্থিত প্রতিপক্ষ ব্যক্তিরা আমাকে ঘিরে ফেলে পেছন থেকে মাথায় ও আমার শরীবের বিভিন্নস্থানে আঘাত করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে সোনাডাঙ্গা থানায় ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা দেওয়া হয়। অথচ শাহাজালালের স্ত্রী রঞ্জু মনোয়ারা আমার বিরুদ্ধে উল্টো হামলার অভিযোগ করেছে। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এখনও শাহ জালাল গং আমাদের অব্যাহতভাবে হুমকি-ধামকি, মামলার ভয়ভীতি দেখাচ্ছে। এমন অবস্থায় আমরা পরিবার-পরিজন নিয়ে আতংকের মধ্যে রয়েছি ও আমরা নিরাপত্তহীনতায় ভুগছি। মিঠু আরো অভিযোগ করেন, শাহজালাল আমাকে,আব্দুস সাত্তার, মোঃ কুদ্দুস, মোঃ আতিক, কবীরসহ অনেকের জমি জবর দখল করে রেখেছে। কাউকেই জমি বুঝিয়ে দিচ্ছে না। তারা বলেন, সোনাডাঙ্গা থানার বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি মাধ্যমে আমি ২০ লাখ টাকা চাঁদা চেয়েছি বলে প্রচার করছে। যার সত্যতা মিলবে মনি সঙ্গে কথা বললে এর সত্যতা মিলবে। আমি করো কাছে চাঁদা চাই নি বলে মিঠু জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগের প্রমান দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন।