Home কলাম ডান, মৌলবাদী ও বামপন্থী দর্শনের সকলকে নিয়ে কি একটি রাজনৈতি দল সফল...

ডান, মৌলবাদী ও বামপন্থী দর্শনের সকলকে নিয়ে কি একটি রাজনৈতি দল সফল হতে পারে ?

6


আবু হেনা মোস্তফা জামাল পপলু
গেল কয়েকদিন দেশে রাজনৈতিক দল গুলির বৈশিষ্ট নিয় আলোচনা হচ্ছে অনেক। নতুন একটি দল ও গুঠিত হয়েছে ।মানুষ এখন বুঝতে চাইছে ভবিষ্যতে কোনদল গুলি কি আচরণ করবে। আমিও একটু বঝতে চেষ্টা করছি ভবিষ্যত বাংলাদেশের জন্য বর্তমান রাজনৈতি দল গুলির আচরণ, জন সম্পৃক্তাত, সামাজিক ও রাষ্ট্রে নীতি কি হবে?
রাজনৈতিক বাস্তবতায় জাতীয়তাবাদী (জান), মৌলবাদী (ধর্মভিত্তিক), এবং বামপন্থী (সাম্যবাদী বা সমাজতান্ত্রিক) রাজনীতি একে অপরের বিপরীত মেরুর মতাদর্শ বহন করে। তবে,
রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে দেখা গেছে যে, কৌশলগত কারণে বা বিশেষ পরিস্থিতিতে জান, মৌলবাদী ও বাম রাজনৈতিক দল গুলির মধ্যে ঐক্য গড়ে উঠতে পারে। এই ঐক্য টেকসই হবে কি না, এবং এটি কোনো রাজনৈতিক দলকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবে কি না, এই প্রশ্নটার উত্তর জানা খুবই জরুরী। কারণ সাম্প্রতিক সময়ে এই ঘরনার দল গুলির মধ্যে স্বল্প ময়াদী ও নিদৃষ্ট একক বিষয়ে আমি ঐক্য হতে দেখেছি। কিন্তু বাংলাদেশে সর্বশেষ সরকার পতনের ৩/৪ মাচ পারন থেকেই সেই ঐক্যে আবারও দূরত্ব সুষ্টি হতে দেখছি। দেখছি যার যার অবস্থানে ফিরে যেতে শুরু হওয়াকে।
বুঝবার জন্য একটু যবি বেশ্লেষনের চেষ্টা করি।
ক. ডানপন্থীদল গুলি জাতীয়তাবাদের স্বার্থকে প্রাধান্য দেয় তার বিপরিতে বামপন্থীদের আর্ন্তজাতিক দর্শসের থাতে সাংঘর্ষিক।
খ. মৌলবাদী বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল গুলি ধর্মকে রাষ্ট্র ও সমাজ পরিচালনা মূল ভিত্তি হিসেবে চায়। এই ধারনা বামপন্থীদের ধর্মনিরপেক্ষ ও শ্রেণিসংগ্রামের মতাদর্শের সাথে সাংঘর্ষিক ও সম্পূর্ণ বিপরীত মুখি।
গ. বামপন্থীরা শ্রমিক ও কৃষকের শাসন, শ্রেণিহীন সমাজ গঠন, ধর্মনিরপেক্ষতা ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে। এই দর্শন মৌলবাদীদের ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণার একে বারে বিপরীত। বামপন্থা ও মৌলবাদী রাজনীতি একে অপরের সম্পূর্ণ বিপরীত।
ঘ. জাতীয়তাবাদীরা কখনো কখনো মৌলবাদীদের ব্যবহার করতে পারে, আবার কখনো বামপন্থীদের সাথে ঐক্য করতে পারে, তবে এটি কৌশলগত। এই কৌশল গত ঐক্য দীর্ঘস্থায়ী হতে দেখা যায়নি।
তবে বাংলাদেশের রাজনীতকি বিগত বেশ কিছুবছর জুড়ে যে জোটের রাজনীতি চলে আসছে সেখাতে যানেদের এই জাতীয় কৌশলত ঐক্য বেশ কয়েক বছর ধরে কখনও অটুট, দৃঢ় আবার কখন শীতল ভাবে রয়েছে। এই জাতীয় ঐকে বামেরা তাদের নিজস্ববৈশিষ্ট হারিয়েছে বলে মনে করি। একই সাথে ভোটের রাজনীতিতে দাপুটে না থকেলে দেশের মানুষের কাছে বাম সংগঠন গুলির যে গ্রঞন যোগ্যতা ছিল তাও বিগত ১৫ থেকে ২০ বছরে তারা যথেষ্ট হারিয়েছে বলে মানে করি।
ইতিহাসে এই তিনটি দর্শনের রাজনৈতিক দল গুলির ঐক্যবদ্ধ আন্দোলনের কয়ে কটি নজির উল্লেখ না করলে পক্ষপাত দুষ্ট হতে পারে। তাই উল্লেখ করছি।
ক. সামরিক শাসন বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যের উদাহরণ রয়েছে। ইতিহাস বলছে পাকিস্তানের জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে ১৯৬৯ সালের আন্দোলনে ইসলামপন্থী জামায়াতে ইসলামি ও বামপন্থীরা একসাথে আন্দোলনে ছিল।
খ. দেশে যখন বিদেশি হস্তক্ষেপ চরম পর্যায়ে পৌছায় তখন তা ঠেকাতে একধরনের ঐক্য হয়। ১৯৭৯ সালে ইরানে যে বিপ্লব হয়েছিল সেখানে ইসলামপন্থী-খোমেনির আদর্শে উদ্ভেূদ্ধ ও বামপন্থীরা একসাথে শাহের বিরুদ্ধে বিপ্লব করেছিল। মৌলবাদী ও বামপন্থীদের মধ্যে মতাদর্শগত বিভেদ এত গভীর যে, এই উদাহলন গুলির ঐক্য এটি দীর্ঘস্থায়ী হয় নি হওয়া সম্ভব না।
বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি তাহলে ১৯৯০ সালের স্বৈরাচার পতনের আন্দোলনে বামপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মভিত্তিক দলগুলো একসাথে ছিল। কিন্তু নির্বাচনের আগে তাদের সেই ঐক্যে ফাটল ধরে এবং পরবর্তীতে জোট ভিত্তিদক রাজনীতির সূচনা হয়। ২০০৬ থেকে ২০০৮ সালে রাজনৈতিক অস্থিরতার সময় ইসলামপন্থী দলগুলো জাতীয়তাবাদী দলগুলি সাথে জোট করেছিল, কিন্তু বামপন্থীরা তা সমর্থন করেনি। সাম্প্রতিক সময়ে ২০২৪ সালে আমরা আবারও শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে ডান, বাম ও মৌলবাদি আদর্শের রাজনৈতিক দল গুলিকে ঐক্যবদ্ধ হতে দেখিছি। কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে এই অক্য ধরে রাখতে একটি অর্ন্তবর্তীকালিন সরকার কাঠামো দেখছি। যে সরকারকে ব্যর্থ হতে না দেয়ার জন্য সকলে এক সুরে কথা বলেছেণ। কিন্তু সরকারে আধিপত্য বিস্তারে স্বল্প সময়ের ব্যবধানে তর্ক যুদ্ধে জড়িয়েছে দল গুলি। এমর মধ্য দিয়ে দলগুলির দর্শনগত পার্থক্য আবারও স্পষ্ট হতে শুরু করেছে যা জনগনকে বিভ্যান্ত করেছে, তারা ২০০২৪ সালের আগস্টে যে মোহাবিষ্ট ছিল তা থেকে ফিরতে বাধ্য হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশে ২৪ এর আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্ররা একটি নতুন দল ঘোষনা করেছে। যেখানে তারা মৌলবাদী, ডান ও বামপন্থী দল গুলিতে বিগত সময়ে সম্পৃক্ত থাকা মানুষেদের নিয়ে একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করেছে। শুরুর প্রশ্নটা আবারও এখানে ঘুরে ফিরে আসছে এই সংমিশ্রন কি সম্ভভ ? এটি স্বল্পমেয়াদী রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত ঐক্য বা অবস্থান হতে পারে।
কিন্তু তবে দীর্ঘমেয়াদী আদর্শগত ও নীতিগত ভিন্নতার কারণে ডান, মৌলবাদী ও বামপন্থী রাজনীতি একই প্ল্যাটফর্মে দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয়তাবাদী মনোভাবাপন্ন রাজনৈতিবীদ মৌলবাদী বা বামপন্থীদের ব্যবহার করতে পারে, কিন্তু ক্ষমতায় গেলে তাদের থেকে দূরত্ব বজায় রাখবে এটা বলার অপেক্ষা রাখেনা। তাই একটি সফল রাজনৈতিক দলের জন্য সুসংহত আদর্শিক ভিত্তি থাকা জরুরি, যা এই তিনটি ধারার একসাথে স্থায়ীভাবে থাকা কঠিন করে তোলে। একটি রাজনৈতিক দল যদি ডান, মৌলবাদী ও বাম রাজনীতিকে একত্রিত করার চেষ্টা করে, তবে তা স্বল্পমেয়াদে জনপ্রিয় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শগত দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধের সংকট হতে বের হয়ে আসা প্রায় অসম্ভভ।
লেখক: সংবাদকর্মী