নড়াইলে পুলিশ কতৃক জমি দখলের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের শেখহাটিতে ২ যুগ ধরে জোরপূর্বক পুলিশ কতৃক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে শেখহাটি পুলিশ ফাঁড়ি চত্বরে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্যে হাসান মিনা বলেন, আমার জমি আমি চাই, পুলিশের বিচার চাই। আমি একজন কৃষক পরিবারের সন্তান। প্রায় দুই যুগ ধরে পুলিশের হয়রানির শিকার হয়ে বিভিন্ন আদালতে ঘুরতে ঘুরতে আর্থিকভাবে আমি নিস্ব হয়ে গেছি। সরকারী বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে কোন প্রতিকার না পেয়ে আজ আপনাদের সামনে ( সাংবাদিক) সামনে উপস্থিত হয়েছি। গত ১৯৯৩ সালের ২৪ নভেম্বর ৪ শতাংশ, একই বছরের ২৯ সেপ্টেম্বর ৬ শতাংশ, ৭ অক্টোবর পৌনে পাঁচ শতাংশ, মোট পৌনে পনের শতাংশ জমি বিভিন্ন সময় কবলা মূলে ক্রয় করে উক্ত জমির উপর একটি রাইস মিল, একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান দিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছি। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় ২০০১ সালের ১৫ এপ্রিল নিম্ন তফসিল ভুক্ত সম্পত্তি থেকে তৎকালীন সেখহাটি পুলিশ ক্যাম্পের কতিপয় পুলিশ কর্মকর্তা এবং তৎকালীন পুলিশ সুপার মো. সোহরাব হোসেন এর যড়যন্ত্রের শিকার হয়ে, বিভিন্ন মামলা-হামলার হুমকিসহ, দোকান-পাট ভাংচুর করে আমাকে উক্ত সম্পত্তিতে থেকে বে-দখল করে। বিষয়টি গত ২০০১ সালের ১৫ এপ্রিল তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে একই বছর ২৫ এপ্রিল পুলিশ হেড কোয়ার্টার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন চেয়েছিলেন। কিন্তু এখনও কোন প্রতিকার পায়নি।
তিনি আরো বলেন, পুলিশ সুপার নড়াইল দলিল নং-১৭২১/১৯৯৯ মূলে দাতা মোছা. হায়াতন্নেছা থেকে পেয়েছেন মর্মে যে দাবী করেছিলেন তাহা সত্য নয়। হায়াতন্নেছা অনেক আগেই ১৯৭৫ সালে তার আপন ভাই মোক্তার আলীর নিকট বিক্রয় করেছিল। তাহলে উক্ত হায়তন্নেছা কিভাবে ১৯৯৯ সালে ওই জমি পুলিশ সুপার নড়াইলকে প্রদান করেন। নড়াইল জেলার পুলিশ কর্মকর্তাগণ উক্ত হায়াতন্নেছাকে দিয়ে তাহার আপন ভাইকে প্রদত্ত কবলা দলিল বাতিলের মামলা করেন যাহার নং-৪৯/৯৯, যাহা উক্ত হায়তন্নেছা প্রমান করতে পারেননি। যাহা আদালত ২০০ সালের ২৭ জুলাই রায় প্রদান করেন এবং বাদী হায়াতন্নেছা কর্তৃক দাখিল কৃত মামলা খারিজ করে দেন। ১৯৭৫ সালে তার ভাইকে প্রদত্ত দলিল সঠিক মর্মে ঘোষনা করেন, যা এখন পর্যন্ত বলবৎ আছে। সুতরাং ১৯৯৯ সালে পুলিশ সুপার নড়াইলকে প্রদত্ত দলিল বে-আইনী, অকার্যকর এবং প্রকৃতপক্ষে পুলিশ সুপার নড়াইলকে প্রদত্ত ৫০ শতক নিরুপন দলিল মূলে দাবি অবান্তর, বে-আইনী, বাতিল বলে আদালত রায় দেন।
কালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপজেলা ও পৌর অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কালিয়া বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান (মিলু) এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে কালিয়া পৌরসভা প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায়
প্রধান অতিথি হিসেবে স,ম ওয়াহিদুজ্জামান (মিলু) বলেন, বহুৎ সংগ্রাম আন্দোলন ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্যাৎ হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ও তার দোসররা কোন অপ্রীতিকর ঘটনা দেশকে অস্থির পরিবেশ সৃষ্টি করতে নানাভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। সেই সাথে বিভিন্ন পাড়া মহল্লা ইউনিয়ন পৌরসভার সহ আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তাকে চিহ্নিত করে আইনে সোপর্দ করবেন তিনি আরো বলেন, আমরা রাজপথের বেড়ে উঠা কর্মী, আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের মতো কালিয়া উপজেলা পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, একতাবদ্ধ ছিল আছে এবং থাকবে। সেই সাথে নড়াইল ১ আসনের গনমানুষের নেতা নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে দলকে উপহার দেব ইনশাল্লাহ। পৌর বিএনপির সভাপতির শেখ সেলিম হোসেনের আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। এ সময় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, স,ম রেজা রাব্বি কামাল, সাবেক পৌর সদস্য সচিব, শেখ মনিরুজ্জামান (মনা), সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা, উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সরদার আর্মস্ট্রং, শেখ শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব, সরদার তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।
কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রমেনদ্রনাথ রায়কে সভাপতি ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় কয়রা বাজারে সমিতির অস্থায়ী কার্য্যলয়ে এই কমিটি গঠন করা হয়। এর আগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশার। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিশংকর মন্ডল, ও শরিষামুট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোছাঃরাশিদা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মালিখালী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার মন্ডল, কোষাধ্যক্ষ প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকার, সহাকারি কোষাধ্যক্ষ মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। কমিটির নির্বাহী সদস্যরা হলেন গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক, গাজী আবুল বাশার ও মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক বিপ্রদাস সরকার।
৫ হাজার বিঘা জমির পানি নিস্কাশন
নির্মাণাধীন স্লুইজগেটের কাজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ হাজার বিঘা জমির পানি নিস্কাশনের জন্য নির্মানাধীন স্লুইজগেটের কাজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসি। শনিবার (১লা মার্চ) সকালে উপজেলার ফাশিয়াতলা গ্রামে নির্মানাধীন স্লুইজগেট স্থলে এ বিক্ষোভ করেছে ভুক্তভোগিরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে সন্ন্যাসী ফাড়ির পুলিশ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় সমাজ সেবক মোঃ সেলিম হাওলাদারের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তালেবুল্লাহ শিকদার।
ফাশিয়াতলা গ্রামের সাবেক পুলিশ সদস্য আশরাফ আলী মোল্লার দায়ের করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় ভুক্তভোগীরা ওই বিক্ষোভ করলে পরিস্থিতি অবনতি হয়। এ সময় সন্ন্যাসী ফাঁড়ির পুলিশ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় মোঃ সেলিম হাওলাদারের উপস্থিতিতে অভিযোগকারী সাবেক পুলিশ সদস্য আশরাফ আলী মোল্লা এলাকাবাসির কাছে নিশ্বর্ত ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
সাবেক পুলিশ সদস্য আশরাফ আলী মোল্লা বলেন, চাকুরির সুবাদে আমরা এলাকার বাহিরে থাকি তাই আমরা জনগুরুত্ব পুর্ন বিষয়টি বুঝতে পারিনি। তাই বোঝার ভুলে দুটি অভিযোগ দায়ের করেছিলাম। এখন বিষয়টি আমরা অবগত হয়েছি। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এ উত্তপ্ত পরিস্থিতির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
এলাকাবাসির পক্ষে সাইফুল ইসলাম বলেন, এই স্লুইজগেটটি আমাদের প্রানের দাবী। স্লুইজগেটটি নির্মান সম্পন্ন হলে ৫ হাজার বিঘা ফসলি জমিতে কৃষক চাষাবাদ করতে পারবে। তাই এই স্লুইজগেটটির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা।
মোঃ সেলিম হাওলাদার বলেন, এই স্লুইজগেটেটি নির্মান হলে ৪থেকে ৫হাজার মানুষ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। কৃষক মাঠে নিশ্চিন্তে চাষাবাদ করতে পারবেন। এই স্লুইজগেটটি এলাকাবাসির প্রানের দাবি ছিল। ২০০০ সাল থেকে আন্দোলন সংগ্রাম করে এলাকাবাসির প্রানের দাবি আমি পুরন করতে পেরেছি। এ চাড়াও সাবেক পুলিশ সদস্য আশরাফ আলী মোল্লার যদি সামান্যতম ক্ষতি হয় তাহলে সংশ্লিস্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ক্ষতি পুশিয়ে দেয়ার সর্বচ্চো চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
নিকটস্থ সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তালেবুল্লাহ শিকদার বলেন, পুলিশ সুপার বরাবরে দায়ের কার অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিন এলাকাবাসির সামনে তদন্ত সম্পন্ন করেছি। যথাসময়ে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করবো।
কয়রায় মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখতে ও বাজারের সড়কের উপর দখল করে যাতে মালামাল না রাখতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।
শনিবার (১মার্চ) সকালে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল ইসলাম সহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, পবিত্র রমজানে মাসে কোন ব্যবসায়ী পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রসজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
চিংড়িঘের দখল চেষ্টায় ব্যর্থ হয়ে বাঁধ কেটে ক্ষতিসাধন ও মারপিটে আহত ২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দখল থাকা চিংড়ি ঘের দখল চেষ্টায় ব্যর্থ হয়ে বাঁধ কর্তন করে ক্ষতি সাধন করে মারপিটে দুইজন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতালে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনাটি উপজেলার দেলুটি ইউনিয়নে। ওই ঘটনায় জমির মালিক শাহিন সরদার বাদি হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে শনিবার থানায় মামলা করেছে।
মামলার বাদী শাহিন সরদার জানান, উপজেলার দেলুটি ইউনিয়নে গত ২৭ ফেব্রুয়ারি দেলুটি গ্রামের সামছুর গাজীর ছেলে মো, আরিফ গাজী (৩৫) মৃতঃ বারিক শেখের ছেলে কুদ্দুস শেখ( ৩০) হানিরাবাদের মৃতঃ ছালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৪২)সহ অজ্ঞাত ৭/৮ জন লাঠিসোটা নিয়ে অবৈধভাবে আমার ঘরের প্রবেশ করে বাঁধ দিয়ে দখল চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে তারা ঘেরের ক্ষয়ক্ষতি করে সাগর দাশ ও বাদসা গাজী নামে দু’জনকে মারপিট করে আহত করে। আহতরা পাইকগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ওই ঘটনায় মামলা করেছি। থানার মামলার পর শনিবার সকালে এ মামলার আসামিরা আবারোও ঘের দখল চেষ্টা’র পাঁয়তারা করে। এবিষয় প্রতিপক্ষ আরিফ গাজী জানান, আমি ছালাম হাওলাদার গংদের কাছ থেকে ডিড নিয়ে ঘেরে বাঁধবন্ধি করেছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, দখল চেষ্টা ও মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে।
কম্পিউটার অপারেটর সেলিম রেজার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের পাহাড়
ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলার ফুলতলা উপজেলার তৃতীয় শ্রেণির কর্মচারী বি এম সেলিম রেজার বিরুদ্ধে পাহাড়সম অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠে এসছে বিশেষ অনুসন্ধানে।
অনুসন্ধানে জানা যায় , খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে সেলিম রেজা – ০২/০৫/২০১২ইং সালে খুলনার ফুলতলা উপজেলা পরিষদে কম্পিউটার অপারেটর কর্মচারী পদে কর্মজীবন শুরু করেন। এরপর চাকুরীকালীন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে দুর্নীতি অনিয়ম করে দিনের পর দিন সম্পত্তির পরিমাণ ও ক্ষমতা ফুলে ফেঁপে উঠতে থাকে। ছয় বছরের ব্যবধানে এক কোটি ১০ লক্ষ টাকার সম্পদ গড়েছেন শুধুমাত্র ফুলতলাতেই।
সেলিম রেজা খুলনার ফুলতলা দামোদর ৮ নং ওয়ার্ডে ২০১৯ সালের ২৬ আগস্ট ৫৬ লাখ টাকা দিয়ে জায়গা সহ একটি বাড়ি কিনেন এবং খুলনার শিরোমনি হাইওয়ের পাশে ডাকাতিয়া বিলে ২০২১ সালের ১৮ মে ২০ লাখ টাকার জমি দুর্নীতি করে ৮ লক্ষ টাকা দিয়ে জোর জুলুম করে লিখে নেন মাহাতাব কাজীর কাছ থেকে। এছাড়া ২০২৩ সালের ৩ অক্টোরব খুলনার ফুলতলা বাজার সংলগ্ন মিশ্রি দেওয়ান শাহ রোডে দুটি দোকান ক্রয় করেন, একটি ত্রিশ লাখ পাঁচ হাজার টাকা ও আরেকটি চৌদ্দ লাখ পচাত্তর হাজার টাকা দিয়ে কিনেন সেলিম রেজা। এছাড়াও দুর্নীতি করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থ বছরের ২০২২-২৩ এর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের সই জাল করে সাত লাখ ছিয়াশি হাজার একশত ত্রিশ টাকা উত্তোলন করেন সেলিম রেজা। ২০১৮- ২০১৯ অর্থ বছরের দুর্যোগ সহনীয় বরাদ্দকৃত ঘর আসে অসহায় মানুষদের জন্য তার মধ্য একটি বরাদ্দকৃত ঘর আসে বৃদ্ধ হাবিবুর রহমানের নামে পরবর্তীতে সেখানে সেলিম রেজা দুর্নীতি করে বরাদ্দকৃত ঘরটি নেন তার শাশুড়ির নামে। কিন্তু এখানে আরো একটি দুর্নীতি করে সেলিম রেজা, জানা যায় তার শাশুড়ির অভয়নগর উপজেলার ধুলগ্রাম ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তবে বরাদ্দকৃত ঘর টি করেছেন তার জামাই সেলিম রেজার বাড়ির ভিতরে। এ যেন মগের মুল্লুক হয়ে পড়ে আছে যেন দেখার কেউ নেই।
এতো এতো দুর্নীতি অনিয়মের কারণে ফুলতলা উপজেলার সাধারণ মানুষ সেলিম রেজার বিরুদ্ধে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এমন একটি অভিযোগ করেন ফুলতলা ৪ নং ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ এর সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্য রিক্তা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর রিক্তা বেগম অভিযোগে লেখেন – আমি মোছাঃ রিক্তা বেগম, ফুলতলা ৪ নং ইউনিয়ন পরিষদের মহিলা নির্বাচিত সদস্য। ২০২৩ -২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প এক লক্ষ ৯০ হাজার পি,আই, সির একটি ড্রেন প্রকল্প আমাকে সভাপতি করে কাজটি বরাদ্দ দেয়া হয়, এবং আবাসন প্রকল্পের ৩টি বাড়ি আমার নিয়ন্ত্রণধীন ৪ নং ওয়ার্ড এর ৩ জন গৃহীনের জন্য বরাদ্দ করা হয় তাদের নাম যথাক্রমে কোকিলা বেগম, কাজল খাতুন ও হাবিবুর রহমান।
পরবর্তীতে সেলিম রেজা সহ প্রকল্পের লোকজন তদন্তে এসে উপযুক্ত গৃহীনদেন সাথে সহকারি ঘর পেয়েছে এই মর্মে যাবতীয় কাগজপত্র আইডি কার্ড সহ অন্যান্য তথ্য নিয়ে যাই এবং পরবর্তীতে প্রত্যেকের কাছে (সেলিম রেজা) ঘর পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ দাবি করে, কিন্তু হতদরিদ্র গৃহহীন হওয়ায় দাবিকৃত অর্থের জোগান না দিতে পারায় তালিকায় নাম থাকা স্বত্বেও তারা ঘর বুঝিয়া পাইনি।
এছাড়াও ২০২০ ইং সালে একটি ডিপ টিউবওয়েল, এর আবেদন করতে গেলে (সেলিম রেজা) টিউবওয়েল পাশ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে আট হাজার টাকা দাবি করলে সেই টাকা আমি তাকে প্রদান করি কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও কোন হদিস নেই।
এ বিষয়ে বি এম সেলিম রেজা বলেন, একটি অসাধুচক্র আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি যে সম্পদ গড়েছি তা আমার চাকরির বেতন ও পৈত্রিক সম্পত্তি বিক্রি করে করেছি। এখানে কোন প্রকার দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
বাগেরহাটে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীকে অবৈধ দাবি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় এলাকায় ডাঃ সৈয়দ সাখাওয়াৎ হোসেন ওয়াকফ আওলাদি এস্টেটের নিয়োগকৃত মোতওয়াল্লী শেখ ফয়সালুর রহমান স্বপনকে অবৈধ দাবি করেছেন একটি পক্ষ। অবৈধভাবে মোতওয়াল্লী হয়ে এস্টেটের জমিতে থাকা বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের ভাড়া বাবদ বিপুল পরিমান টাকা আত্মসাত করেছেন। প্রভাবশালী শেখ ফয়সালুর রহমান স্বপন ওয়াকফ এস্টেটের শরীকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন শেখ তকদির হোসেন বাবু নামের এক ব্যক্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ডাঃ সৈয়দ সাখাওয়াৎ হোসেন ওয়াকফ আওলাদি এস্টেটের মূল দলিল অনুযায়ী শুধুমাত্র পুরুষ ওয়ারিশদের পুরুষ আওলাদগণ মোতওয়াল্লি হতে পারবেন। কিন্তু শেখ ফয়সালুর রহমান স্বপন আওয়ামী লীগের আমলে শেখ তন্ময় ও প্রভাবশালীদের ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে মোতওয়াল্লি হয়েছেন। এরপরে তার স্ত্রী আওয়ামী লীগ নেত্রী মোছাঃ লিনা মৌ, ভাগিনা আরাফ বিন সৌরভ, ভগ্নিপতি মোঃ অহিদুল ইসলামসহ বেশকিছু অসাধু সহযোগী শরিকদের সাথে নিয়ে আমাদের নিজেদের অর্থায়নে নির্মিত ৩টি ভবন, স‘মিল দখল করার অপচেষ্টা করছে।
গেল ১৬ জানুয়ারি আরাফ বিন সৌরভ ও তার বাবা আমাদের পরিবারের সবার সাথে মারমুখী আচরণ করে। সৌরভ ও তার বাবা আমার দুই মেয়ে ও স্ত্রীর গায়ে হাত তোলেন। এ সংক্রান্ত বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এসবের পরেও গেল ২৬ তারিখ শেখ ফয়সালুর রহমান স্বপন বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন। সে আমার এবং আমাদের ওয়ারিশদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ প্রদান করেন, যা আমাদের সম্মান ক্ষুন্ন করেছে। আমি এসবের তীব্র নিন্দা জানাই। এছাড়া এই শেখ ফয়সালুর রহমান স্বপন একজন সুবিধাবাদী মানুষ। যখন যে দল ক্ষমতায় থাকে, তাদেরকে ব্যবহার করে ওয়াকফ এস্টেটের সম্পদের যাচ্ছেতাই ব্যবহার করেন। এই ওয়াকফ এস্টেটের মূল সম্পদের পরিমান ১৪ একর ৯২ শতাংশ। কিন্তু শেখ ফয়সালুর রহমান স্বপন নিজের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে ১২ একর সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর করেছে। আমরা অবৈধভাবে হস্তান্তর করা সম্পত্তি ফেরত চাই।
এছাড়া সে মোতওয়াল্লি হওয়ার পরে এস্টেটের জমিতে থাকা বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের ভাড়া বাবদ বিপুল পরিমান টাকা আত্মসাত করেছেন। আমরা অবৈধভাবে হস্তান্তর করা সম্পদ ও আত্মসাত করা টাকা ফেরত চাই। সেই সাথে অবৈধভাবে মোতওয়াল্লি হওয়া এবং আমার মেয়ে ও স্ত্রীকে যে মারধর করার বিচার দাবি করেন ওয়াকফ এস্টেটের এই ওয়ারিশ।
সংবাদ সম্মেলনে, শেখ তকদির হোসেন বাবুর সাথে ওয়াকফ এস্টেটের ওয়ারিশ খন্দকার আলতাফুর রহমান, শেখ ফেরদৌস উর রহমান, শেখ মাহির তাজসহ কয়েকজন ওয়ারিশ উপস্থিত ছিলেন।
এর আগে গেল ২৬ জানুয়ারি মোতওয়াল্লী শেখ ফয়সালুর রহমান স্বপন বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন। তখন তিনি শেখ তকদির হোসেন বাবুর অত্যাচার, নির্যাতন, হয়রানী ও নিপীড়নের হাত থেকে বাঁচার আকুতি করেছিলেন। এছাড়া শেখ তকদির হোসেন বাবুকে খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলামের ব্যবসায়িক সহযোগী বলে দাবি করেন।
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক পরিতোষ কুমার রায়’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা প্রেসক্লাব’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব শাওন হাওলাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক এ্যাড.মোস্তফা বিলাল, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সদস্য সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, প্রমূখ। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচনে ১৭টি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত সভাপতি হলেন প্রতাপ ঘোষ (পূর্বাঞ্চল), সিঃ সহ-সভাপতি পরিতোষ রায়(দক্ষিণাঞ্চল প্রতিদিন), সহ-সভাপতি এস এম এ ভূট্টো(অনির্বাণ),সহ-সভাপতি গৌরদাস ঢালী (ভয়েস অব টাইগার), সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিৎ টিকাদার(যায়যায়দিন ও দৈনিক খুলনা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার(যুগান্তর ও প্রবর্তন), কোষাধ্যক্ষ পদে গাজী তরিকুল ইসলাম (বাংলার খবর ও সকালের সময়), আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিল্লাল (বাংলাদেশ সময়), সাংগঠনিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায় (খুলনা টাইমস), দপ্তর সম্পাদক রিপন রায় (দেশ সংযোগ), নির্বাহী সদস্য যথাক্রমে দিগন্ত মল্লিক (দৈনিক তথ্য), নিখিলেশ গাইন(দেশ সংযোগ), নিতিশ বাছাড় (আজকের তথ্য)প্রমূখ। অপরদিকে বটিয়াঘাটা প্রেসক্লাব থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত আরিফুজ্জামান দুলু, হীরামন মন্ডল সাগর, মহিদুল ইসলাম শাহীন ও মোঃ মনিরুজ্জামান সহ ১০ জন সাংবাদিক উপজেলা প্রেসক্লাবে যোগদান এবং দীর্ঘদিন যাবত এ উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত আরও ৩ জন সাংবাদিক সর্বমোট ১৩ জন সাংবাদিক যোগদান সহ সদস্যপদ প্রাপ্তির জন্য নব-নির্বাচিত কমিটির কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করেছে আহবায়ক কমিটি।
সাতক্ষীরার মরিচ্চাপ নদীতে ভাঙন, আতঙ্কে ৮০০ পরিবার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর দিয়ে বয়ে যাওয়া মরিচ্চাপ নদীর বাঁধের ৫০০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে আশপাশের অতন্ত পাঁচ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণে ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন নদী পাড়ের বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে শরীফুল ইসলাম বলেন, “আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মরিচ্চাপ নদী ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসনের লোকজন আসছেন দেখছেন। দিয়ে যাচ্ছেন আশ্বাস। তবে, নদী ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।”
আব্দুর রশিদ বলেন, “নিয়ম না মেনে মরিচ্চাপ নদী খনন করায় আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটাচ্ছে ৮০০ পরিবারের। গত কয়েক দিনে নদীর তীরের ৯০ ফুট জমিসহ চারটি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। আরো ১০টি বাড়ির আংশিক ভেঙে গিয়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মরিচ্চাপ নদীর তীরে থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসহ একাধিক প্রতিষ্ঠান ভাঙন ঝুঁকিতে রয়েছে।”
মোমেনা খাতুন জানান, ছেলে-মেয়ে নিয়ে ভয়ে রাত কাটাতে হয় তাদের। নদী ভাঙনে বাড়ি বিলীন হয়ে যাওয়ায় কবর স্থানে ঝুপড়ি বেঁধে রয়েছেন তারা।
চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমানন্দ কুমার দাশ বলেন, “মরিচ্চাপ নদীর তীরে থাকা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা ভাঙন ঝুঁকিতে রয়েছে। ভাঙন না ঠেকালে স্কুল থাকবে না। পড়ালেখা বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীদের।”
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, “অনেক প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-০২) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, “নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই একটি গ্রাম তলিয়ে যাবে।”
অপারেশন ডেভিল হান্ট : বাগেরহাটে গ্রেপ্তার ২০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ডেভিল হান্টের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানের ২১ দিনে ২৭২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, এ নিয়ে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ২৭২ জনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম চলছে
যশোর অফিস
খুলনা বিভাগের ১০ জেলায় সংকটাপন্ন রোগী পরিবহনে বিনামূল্যে হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স) সেবা চালু করছে আদ-দ্বীন ফাউন্ডেশন। শনিবার (১ মার্চ) দুপুরে অনন্য এই উদ্যোগ উদ্বোধন করা হয়।
যশোর শহরতলীর পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিষেবার উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত।
আদ্-দ্বীন খুলনা বিভাগের মানুষের জন্য বিনামূল্যে যে সেবা চালু করেছে, তা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একইসঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে।’
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ঢাকা কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি বেল ৫০৫ ও একটি আর ৬৬ হেলিকপ্টারের মাধ্যমে বিনাখরচে এই সেবা দেওয়া হবে।
জরুরি রোগীদের খুলনা বিভাগের ১০ জেলার প্রত্যন্ত অঞ্চলের ৫৮৭টি স্পট থেকে হেলিকপ্টারে উঠানো এবং তাদেরকে যশোর শহরতলীর আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং খুলনা নগরীর আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। রোগীর সঙ্গে একজন অ্যাটেনডেন্ট এবং একজন স্বাস্থ্যকর্মী থাকবেন।
পাওনা টাকা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল।
শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের বাক-বিতণ্ডা হয়।
এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। আবারো সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেনাপোলে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ২৮ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদে শনিবার (১ মার্চ) বিকালে পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, শাড়ী, থ্রী পিস, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দ করে। জব্দকৃত এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।
তিনি আরও জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল সন্ধায় গিলাতলা দক্ষিনপাড়া সাখাওয়াৎ মেমোরিয়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬ নং ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত ও গুরুতর অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা,আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। মোল্ল্যা লোকমান হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সেলিম আহম্মেদ, রফিকুল ইসলাম মাষ্টার, নাসিরউদ্দীন, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাজামাল মোল্ল্যা, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ । সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, মোঃ মহাসিন শেখ, মোঃ ওয়াসিম মোল্ল্যা।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিং
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বাজার মনিটরিং করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরিফুল ইসলাম। গতকাল শনিবার দিঘলিয়া উপজেলার পথের বাজার, সেনহাটি বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। এ সময় সকল ব্যবসায়ীদের প্রতি নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান। ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, খাদ্য মজুদ, থেকে বিরত থাকতে ও নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। ফুটপাত দখল করে যাতে ব্যাবসা পরিচালনা না করা হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে বলেন।পবিত্র মাহে রমজানকে ঘিরে কোন প্রকার অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য নিয়ে নয় ছয় করলে আইনানুগ ব্যবস্থা ও গ্রহন করা হবে। এসময় মাছ,মাংস, চাউল,ফল,মিষ্টি ও মুদি ব্যাবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন। বাজার মনিটরিং এ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আরো জানান পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং চলমান থাকবে।
বাজার মনিটরিংয়ে সহায়তা করেন দিঘলিয়া উপজেলা যৌথবাহিনী, দিঘলিয়া থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এদিকে উপজেলার সাধারন মানুষ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংকে স্বাগত জানান।
সাতক্ষীরার আদালতে এএসআই আবুবক্কর এর বিরুদ্ধে মামলা দায়ের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় এস আই আবুবক্কর সিদ্দিক এর নামে স্ত্রী মেরিন ডালিয়া বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন।
বুধবার ২৬ ফেব্রুয়ারি নারী লোভী সাবেক এ এস আই আবুবক্কর সিদ্দিক চাকুরী সূত্রে সাতক্ষীরা থাকার সময় প্রথম বিয়ে গোপন করে ২য় স্ত্রী মেরিন ডালিয়াকে বিয়ে করে। এ ঘটনায় যৌতুক নিরোধ আইনে স্বামী আবুবক্কর সিদ্দিক এর নামে মামলা করেছে সাতক্ষীরা আমলী ৩ নং আদালাতে। যার সি আর -৬৬/২৫(তালা) নাং মামলা শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে সমনের আদেশ প্রদান করে। আদালত আগামী ১২ ই মার্চ আসমিকে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। ভুক্তভোগী মোছাঃ মেরিন ডালিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত সুলতানা শেখের মেয়ে। তার সাথে গত ০১-০৯-২০১৯ তারিখে এক লক্ষ এক টাকা দেনমোহর ধার্যে রেজিঃ বিবাহ হয় যশোর জেলার কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে এ এস আই আবুবক্কর সিদ্দিক এর সাথে। বিয়ের পর থেকে স্ত্রী ডালিয়া কে বিভিন্ন সময়ে নেশা করে বাসায় এসে মারপিট করতো,এবং ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন বলে জানা গেছে।মামলা সূত্রে জানা গেছে, বাদিনীর সহিত আসামীর পরিচয়ের সূত্র ধরে প্রনয়। আসামী তার পূর্ব বিবাহ গোপন করিয়া বাদিনীকে প্রেমের ফাঁদে ফেলিয়া বিগত ২০১৯ সালের ১ সেপ্টেম্বর এক লাখ এক টাকা দেনমোহর এওয়াজে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বাদিনী বিবাহের পূর্বে ঢাকায় বিভিন্ন পোশাক কারখানায় কর্মের সুবাদে তার জমানো ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা থাকে। আসামী বাদিনীকে ফুসলিয়ে ভুল ভাল বুঝিয়ে বাদিনীর নিকট থেকে যৌতুক স্বরূপ উক্ত টাকা নিয়া আত্মসাৎ করে। বাদিনী অনেক স্বপ্ন ও কল্পনার জ্বাল বুনে স্বামীর সহিত ঘর সংসার করিতে থাকে। দিন যত যেতে থাকে আসামীর আসল চেহারা বাদিনীর নিকট প্রকাশ পেতে থাকে। আসামী বহু বিবাহের নায়ক শুধু নয় বরং আসামী নারী লোভী ও পর নারীতে আসক্ত। বাদিনী আসামীর উক্তরূপ কার্য্যকলাপের প্রতিবাদ করিলে আসামী তার ঘৃন্য কাজ পরিত্যাগের শর্তে বাদিনীর নিকট ৫ লাখ টাকা যৌতুক বাবদ দাবি করে। বাদিনী তার অসামর্থ্যতার কথা জানায় এভাবে চলাকালে চলতি বছরের ১৭ জানুয়ারি বিকাল ৫টা দিকে আসামী বাদিনীর নিকট ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। বাদিনী কোনরূপ যৌতুক দিতে অস্বীকার করিলে আসামী যৌতুকের দাবীতে বাদিনীকে চড়, কিল, ঘুষি মারিয়া বেদনা দায়ক ফুলা জখম করে এবং বাদিনীকে একবস্তে পিত্রালয়ে তাড়াইয়া দেয়। সর্বশেষ গত শেষ ১৮ ফেব্রুয়ারি বাদিনীপক্ষ মিমাংসার জন্য আসামীকে অনুরোধ করিলে আসামী ঘটনাস্থলে আসেন। বাদিনীপক্ষ ৫ লাখ টাকা যৌতুক ছাড়া বাদিনীকে নিয়া ঘর সংসার করিবার কথা বলিলে আসামী ৫ লাখ টাকা যৌতুক বাবদ দাবি করে। ওই টাকা না দিলে বাদিনীকে নিয়ে ঘর সংসার করিবে না মর্মে সাফ জানাইয়া ঘটনাস্থল ত্যাগ করেন বিধান মেরিন ডালিয়া স্বামী আবুবক্কর সিদ্দিক এর নামে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলার দায়ের করেন।
সাতক্ষীরায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে ঘোষপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপি বিশেষ আভিযানে নারানজেল নামক স্থান হতে ৪২ হাজার ৩২১ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও প্রসাধনী সামগ্রী আটক করে।
কালিয়ানী বিওপি বিশেষ আভিযানে কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি বিশেষ আভিযানে কামার বাড়ি নামক স্থান হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।
কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়া থানার ছবেদার মোড় ও গেরাখালি নামক স্থান হতে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। এছাড়াও, মাদরা বিওপি বিশেষ আভিযানে ভাদিয়ালী আমবাগান নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটক ভারতীয় পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৩২১ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোরেলগঞ্জে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কৃষকের
মোরেলগঞ্জ প্রতিবেদক
বাগেরহাটের মোরেলগঞ্জে সাহেব আলী হাওলাদার(৬০) নামে এক কৃষক ইদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ধানক্ষেতে সার ছিটাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। বিকেল ৩টার দিকে তার স্ত্রী সালমা বেগম স্বামীকে খুঁজতে বের হলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
উমাজুড়ি গ্রামের সাহেব আলী তার নীজের ইরি ধানের ক্ষেতে ইদুর ঠেকাতে ক্ষেতের চারপাশে চিকন গুনায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। শনিবার অসকর্ততাবসত নিজের পাতা ফাঁদে জড়িয়ে সে মারা যায়। তারা স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রকিবুল হাসান বলেন, বিদ্যুৎস্পর্শে সাহেব আলী নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নাগরিক সমাজের মশারী মিছিল ও সমাবেশে
মশা নিধনে সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন
স্টাফ রিপোর্টার
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক মশারী মিছিল ও সমাবেশ শনিবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। মিছিলটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, খুলনা মহানগরীর মশা নিধনে খুলনা সিটি কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। মশার উপদ্রব স্থায়ীরূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সঙ্কট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শুধু রাতেই নয় দিনে রাতে সবসময় মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। কিছুদিন আগেও ডেঙ্গু, চিকুনগুনিয়া খুলনায় বলা চলে মহামারী আকার ধারণ করে। ফলশ্রুতিতে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন। আক্রান্তরা একটি স্থায়ী অসুস্থ জীবন যাপন করছেন। মাঝে মধ্যে নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশে পাশে কিছু ঔষধ ছিটালেও মহানগরীর বিস্তির্ণ এলাকা এর আওতায় আসেনি। বর্তমানে এ কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। প্রয়োজন ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোঁপ-ঝাঁড় ইত্যাদি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো। এক্ষেত্রে প্রয়োজন মশার প্রজননস্থল চিহ্নিতকরণপূর্বক উহা ধ্বংস করা এবং লার্ভা বিনষ্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। অন্যথায় মশাবাহী রোগের কারণে বিপর্যয় দেখা দিতে পারে বলে বক্তারা আশংকা প্রকাশ করেন। এব্যাপারে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশে জানানো হয়।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, গণ সংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, সিপিবি নেতা বীরমুক্তিযোদ্ধা নিতাই পাল, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, কবি ও গবেষক সৈয়দ আলী হাকিম, কবি নুরুন নাহার হীরা, কবি তৈফুন নাহার, সমাজ সেবক মীর কবির হোসেন, সাবেক ছাত্র নেতা টিইউসি নেতা এস এম চন্দন, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, এ্যাড মেহেদী হাসান, সাংবাদিক সংগঠক মোসলেহ উদ্দীন তুহিন, চিত্র শিল্পী মিলন বিশ^াস, ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
গল্লামারি ব্রিজ সংলগ্ন ভ্রাম্যমান ডাস্টবিন: দুর্গন্ধে অতিষ্ট পথচারী
মো: রাজু হাওলাদার
খুলনা নগরীর প্রবেশদ্বার ব্যস্তময় এলাকা গল্লামারী। এই গল্লামারি ব্রিজের পশ্চিম পাশের ভ্রাম্যমান একটি ডাস্টবিন। এই ডাস্টবিনটি গল্লামারি থেকে মোহাম্মদ নগর হয়ে বটিয়াঘাটা দাকোপ-চালনা, জিরো পয়েন্ট হয়ে কৈয়া-ডুমুরিয়া, পাইকগাছা-কয়রা ও খুলনা শহরের ঢোকার একমাত্র ব্যস্ততম সড়কের পাশে। এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের পরিবহন, রিক্সা, ভ্যান, সাইকেল মোটরসাইকেল, বাস, ট্রাক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের গাড়ি চলাচল করে। সবমিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই ভ্রাম্যমাণ ডাস্টবিনটির পাশ দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। ফলে একদিকে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা, অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
সাচিবুনিয়া বাসিন্দা সরকারি অবসরপ্রাপ্ত আশরাফুল আলম দৈনিক খুলনাঞ্চল কে বলেন, এই ডাস্টবিনের পাশেই রয়েছে মসজিদ। যেখানে হাজারো মুসলিম্ল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। দীর্ঘদিন যাবত এই ডাস্টবিনের কারণে ঠিক মত নামাজ আদায় করা যায় না। এই খোলা ডাস্টবিনের বাতাসের কারণে মসজিদের ভিতরে দুর্গন্ধ ছড়ায়। তিনি দাবি করেন রমজান কে সামনে রেখে ডাস্টবিন সরিয়ে নিলে গল্লামারি মুসল্লিদের আর কষ্ট বা দুর্গন্ধ সহ্য করতে হবে না। মুসুল্লিরা রোজা থেকে কিভাবে এই দুর্গন্ধ সহ্য করবে।
মুসলমানপাড়ার তানিয়া ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য এই গল্লামারি বাজারে আসি। এখানে এই খোলা ডাস্টবিনের কারণে আমাদের খুবই অসুবিধা হয়। মাঝে মাঝে বমি আসে অসুস্থ হয়ে পড়ি। তিনি আরো বলেন দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের ডায়রিয়া সহ অনেক রোগ ছড়ায়। এটি এখান থেকে সরিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া অতি জরুরী।
ইজিবাইক চালক বেলাল খলিফা বলেন, খুলনা শহরে এই প্রবেশদ্বার মুখে এই রকম ডাস্টবিন রাখা উচিত না। এত বড় একটা শিল্পনগরী এই নগরীতে বাইরের মানুষও এসে যাতায়াত করে। তিনি আরো বলেন বাইরের মেহমানরা এসে এই খোলা ডাস্টবিন নিয়ে মাঝে মাঝে অনেক সমালোচনা করে। তাই খোলা জায়গায় ডাস্টবিন সরিয়ে নেওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
নবম শ্রেণির ছাত্র স্বপন দাস বলেন, এই পথে চলাচল করতে আমাদের নিশ্বাস বন্ধ হয়ে যায়। এখান থেকে ক্লাসে যে আমাদের বমি বমি ভাব আসে। ঠিকমতো পড়ালেখা করতে পারি না। এই ময়লা আবর্জনার কারণে পানি জমে। এই ময়লা আবর্জনার পানি আমাদের স্কুল ড্রেসও নষ্ট করে দেয়। তাই দ্রুত এই পোলা ডাস্টবিন কি এখান থেকে সরিয়ে নিয়ে পরিষ্কার রাখলে ছাত্র-ছাত্রীদের জন্য ভালো হবে।
মোটর বাইক চালক নূরনবী বলেন, মাঝে মাঝে এই পথ দিয়ে চলাচল করি। কিন্তু এই খোলা ডাস্টবিনের কারণে যাতায়াত করা সম্ভব হয় না। ব্যস্তময় শহরের মুখের কাছে জ্যাম লেগেই থাকে। সেই জ্যাম এ থেকে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষায় থাকা লাগে। একে তো জ্যাম তারপরেও এই দুর্গন্ধ আবার সামনে রমজান সব মিলিয়ে অস্থিরতা বোধ করছি। তিনি বর্জ্য ব্যবস্থাপনার সরকারি সংশ্লিষ্ট অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
ময়লা পরিছন্নতা কর্মী মো: জুয়েল বলেন, আমি ছয়-সাত বছর কাজ করি। কিন্তু এই গল্লামারি কোন পয়েন্ট হয়নি ময়লা ফেলার জন্য। আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের ১৫ থেকে ১৬ টা গাড়িতে আমরা ময়লা ফেলার কাজে ব্যবহার করি। রাস্তার পাশে বেলচা মেরে ময়লা ফালানো লাগে। এরকম কোন মানুষ উদ্যোগ নেইনি একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানোর। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসছিল একটা ব্যবস্থা ফেলার কথা বলছিল কিন্তু তারা সেই ব্যবস্থাটা এখনো করিনি। গল্লামারি বাজারের কমিটিকে বলা হয়েছে বারবার। কিন্তু তারা এগিয়ে আসেনি কোনদিন। এই ময়লা ফেলার নির্দিষ্ট স্থানের জন্য কোন পদক্ষেপ কেউ নিচ্ছেন না। নির্দিষ্ট স্থান না হলে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয়। বেশিরভাগ সময় পানি ভর্তি ময়লা আবর্জনার কারণে আমাদের বিভিন্ন রকম রোগ হচ্ছে।
গল্লামারি ফল ব্যবসায়ী সিদ্দিক সিকদার খুলনাঞ্চলকে বলেন, পেটের দায়ে ব্যবসা করে সংসার চালাই। গল্লামারি মসজিদের কাছাকাছি এই ডাস্টবিন। মাহে রমজান কে সামনে রেখে সরকারের কাছে অনুরোধ করছি এই ডাস্টবিন সরানোর জন্য। রমজানে অনেকেই রোজা রাখবেন তাদের জন্য বেশিরভাগই অসুবিধা হবে। এই ডাস্টবিনের কারণে বেচাকিনা একদমই কম। ভেবেছি রমজানে একটু বেচাকেনা হবে। কিন্তু এই ডাস্টবিনের কারণে কোন রোজাদার ব্যক্তি দুর্গন্ধের জন্য আমার দোকানে আসবেন না। পরিবার-পরিজন নিয়ে কি নিয়ে আমরা বাঁচবো।
হোটেল ব্যবসায়ী আজিম শিকদার বলেন, বছরের একটা মাস রমজান মাস। এই রমজান মাসে মুসুল্লিদের জন্য ইফতার সামগ্রী বিক্রি করি। এই ডাস্টবিন টি আমার দোকানের খুব নিকটে। এই বছর আর মনে হয় আমি ইফতার সামগ্রী বিক্রি করতে পারব না। কারন খুবই দুরগন্ধ এই ডাস্টবিন থেকে আসে। খোলা ডাস্টবিন থেকে পানি গড়িয়ে খুব খারাপ দূরগন্ধ ছড়িয়ে পরে। এই খোলা ডাস্টবিন সরিয়ে না নিলে আমার হোটেল বন্ধু করে দিয়ে না খেয়ে মরে যেতে হবে আমাকে।
নাগরিক নেতা বাবুল হাওলাদার বলেন, খুলনা নগরীর প্রবেশদ্বার ব্যস্তময় এলাকা গল্লামারির ইজিবাইক স্টান্ডে যে খোলা ডাস্টবিন টি আসে সেটা আসলেই মানুষ কে অসুস্থ করার একটা কল। অই স্থান থেকে খুলনা বিভাগের লাখের-ও বেশি মানুষের যাতায়াত। সংশিল্ট অধিদপ্তরের উচিৎ এই ডাস্টবিন টি সরিয়ে যথাযথ যায়গায় নেয়া। যাতে সাধারণ মানুষের যাতায়াত করতে সুবিধা হয়। তাছাড়া পাশেই রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করেও এই ডাস্টবিন টি সরিয়ে নেয়া উচিৎ।
খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি শাখা থেকে জানা যায়, গল্লামারির ওই খোলা ডাস্টবিনটি খুলনা সিটি কর্পোরেশনে এলাকার মধ্যে নয়। এটি সিটি কর্পোরেশনের বাইরের অধিদপ্তরের আয়ত্তে। তবে সাধারণ জনগণের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের গাড়ি ওই ময়লা নিয়ে আসে। খোলা ডাস্টবিনের বিষয়টি নিয়ে কোথায় কিভাবে সরিয়ে নেয়া যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
নেতাকর্মীদের সম্মানে ৭ মার্চ ও নগরীর বিশিষ্টজনদের সম্মানে ১৪ মার্চ বিএনপির ইফতার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য ও সন্তুষ্টি লাভে নিজেদের এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবিষ্ট করেন। বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আত্মার বিশুদ্ধতা অর্জনে নিয়োজিত হয়। এই মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। সারাদিন সকল ধরণের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালবাসা অর্জন করেন। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।
শনিবার (০১ মার্চ) বেলা ১১টায় খুলনা মহানগর ও থানা বিএনপির যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম নিয়ন্ত্রণ, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে। ইফতারি ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। একই সাথে রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বেহায়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভা থেকে খুলনা মহানগর বিএনপির সম্মেলন-২০২৫ সফল করায় খুলনাবাসি, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দীর্ঘ ১৬ বছর পর শতষ্ফূর্তভাবে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মহানগর বিএনপির সম্মেলনকে সফল করার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সম্মেলনে অংশগ্রহনকারী সকল কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ সাধারণ মানুষের অংশগ্রহন সম্মেলনকে শতভাগ সফল করায় মহানগর বিএনপি চিরকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, একই সাথে বিদ্যুৎ বিভাগের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সার্কিট হাউজ ব্যবহারে সহযোগিতা করায় কেসিসি ও কেডিএস, খুলনার বিভিন্ন ক্লাব সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি, সাউন্ড সিস্টেম ও সঙ্গীত পরিবেশনে অংশগ্রহনকারী শিল্পিদের ধন্যবাদ ও নগরজুড়ে যানজট সৃষ্টিতে নগর বাসির সামান্য ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ ককরা হয়। সভা থেকে বিগত ১৭ বছর পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়। সভা থেকে কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভায় যে ঐক্যের ডাক, ভোটের জোর প্রস্তুতির আহবান জানানো হয়েছে সে ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানানো হয়। সভা থেকে আগামী ৭ মার্চ ৬ রমজান খুলনা ক্লাব ও খুলনা অফিসার্স ক্লাবে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয় এবং সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনিকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। সভা থেকে ১৪ মার্চ ১৩ রমজান খুলনা ক্লাবে নগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিলের সিদ্ধান্ত হয় এবং নবনির্বাচিত ৩ সাংগঠনিক সম্পাদককে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, নাসির উদ্দিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সোহাগ মোল্লা, রকিবুল ইসলাম মতি প্রমূখ।
দুইদিনের মধ্যে নগরীর সকল প্যানা পোস্টার অপসারণের আহবান বিএনপির
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে নগরজুড়ে নির্মিত তোরন, প্যানা, ফেস্টুন, সাটানো পোস্টার আগামী ২ দিনের মধ্যে অপসারণের আহবান জানিয়েছেন মহানগর বিএনপি।
শনিবার (১ মার্চ) মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন একযৌথ বিবৃতিতে নগরী সৌন্দর্য্য রক্ষায় এ আহবান জানিয়েছেন। তারা উল্লেখ করেন খুলনা নগরীর সৌন্দর্য্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সে লক্ষে নিজ নিজ অবস্থান থেকে তোরন, প্যানা, ফেস্টুন, পোস্টার অপসারণ করে নগরীর সৌন্দর্য্য রক্ষায় সকলে দায়িত্বশীল ভুমিকা পালন করবেন।
খামারীদের প্রণোদনার দাবি পোল্ট্রি শিল্প মালিক সমিতির
খবর বিজ্ঞপ্তি
নিরাপদ পুষ্টিকর গরীবের আমিষপণ্য মুরগীর ডিমের বাজারে ধসের কারণে খামারীরা খাদের কিনারে। উৎপাদন খরচ ২/৩ গুণ বাড়লেও বাড়েনি বাজার মূল্য। সরকারের বেঁধে দেয়া প্রতিটি ডিমের দাম ১২ টাকার স্থলে পাইকারী বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৮.৫০ থেকে ৯ টাকা। অথচ প্রতিটি ডিমের উৎপাদন খরচ হয় ১০.৫০ টাকা। ফলে লোকাসান হচ্ছে ১.৫০ থেকে ২ টাকা। এমতপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত খামারীরা দিশেহারা হলেও সরকারের ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন, বাণিজ্য-কৃষি-খাদ্য-মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ মিডিয়া একেবারেই নিশ্চুপ। যেখানে প্রতিটি ডিমের দাম ১ টাকা বৃদ্ধি পেলে সারাদেশে হৈ-চৈ পড়ে যায়, সকল সরকারি সংস্থা উৎপাদক-ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হানা দিয়ে জেল-জরিমানা করে, মিডিয়ার হেড লাইনে স্থান পায়। বর্তমানে বাচ্চা-পশুখাদ্যের উপকরণ ভুট্টা প্রতি কেজি ২০ টাকার স্থলে ৩৫ টাকা, সয়াবিন খৈল ৫৫ টাকা স্থলে ৬৩ টাকা ও মুরগির বাচ্চা ৩২ স্থলে ৭০ টাকায় ক্রয় করে খামারীরা ৩/৪ টাকা কমে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ঘোষিত ১২ টাকার স্থলে ৩ টাকা লোকসানের জন্য খামারীদের প্রণোদনা প্রদান প্রয়োজন। অন্যথায় সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প অচিরেই মুখ থুবড়ে পড়বে। এতে বহুলোক কর্মসংস্থান হারাবে এবং বৈদেশিক মুদ্রার বিনিময়ে ডিম আমদানী করতে হবে। ফলশ্রুতিতে দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানী ও সিন্ডিকেট তাদের প্রত্যাশিত মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই ডিমের মূল্য ধসে খামারী-ব্যবসায়ী পরিবারগুলোর আসন্ন রমযান-ঈদুল ফিতরের আনন্দ বিশদে পরিণত হওয়ার পূর্বে তাদেরকে প্রণোদনা প্রদানের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, উপদেষ্টা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, শেখ হেমায়েত উদ্দিন, মোঃ আল মামুন, আফ্রিদুল ইসলাম বাবু, মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক অ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।
মাহে রমযানের পবিত্রতা রক্ষার আহ্বান সম্মিলিত ওলামায়ে কেরামের
খবর বিজ্ঞপ্তি
১৪৪৬ হিজরী মাহে রমযানের ফজিলত, রহমত, বরকত ও মাগফিরাতের এই মহিমান্বিত পবিত্র মাসে সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সম্মিলিত ওলামায়ে কেরাম-এর পক্ষ থেকে উদাত্ত আহ্বান—আমরা যেন এই কোরআন নাযিলের মাস, গোনাহ্ সাফের মাস, তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির এই মাসে সর্বপ্রকার পবিত্রতা রক্ষা করে চলি। অধিক মুনাফার লোভ পরিহার করে মানুষের প্রতি ভালবাসা, সহমর্মিতা, ধৈর্যশীলতা ও কঠোর নিষ্ঠার সাথে পরম করুণাময় আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি বিধানে যাতে একজন খাঁটি মুত্তাকী মানুষ হয়ে জীবন-যাপন করতে পারি তারজন্য দৃঢ় সংকল্প তথা সঠিক নিয়তে এবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে। এ মাসে যেমন একটি ভালো কাজের জন্য ৭০ থেকে ৭০০ পুণ্যের কথা বর্ণিত আছে তেমনি গুনাহ্ বা আজরাবির শাস্তিও বেশী হওয়াই যুক্তিযুক্ত। সুতরাং প্রত্যেক মুসলমানই নিজের এবাদতে পবিত্রতা, ব্যবসায়ে নীতিনিষ্ঠতা, অশ্লীলতা ও বেপর্দা থেকে বেঁচে থাকা সুদ-ঘুষ-দুর্নীতি-মিথ্যাচার, চোগলখুরী, গিবত শেফায়েত, বাড়াবাড়ি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে মুক্ত থেকে ধৈর্যের অনুশীলন, আল-কোরআনের তেলওয়াত ও অর্থ হৃদয়াঙ্গম করে তারাবীহ্ নামাজসহ শেষ দশকে এতেকাফ, যাকাত-ফেতরার যথাযথ হক আদায় এবং সকলে সকলের জন্য দোয়া কামনা করা। আল্লাহ আমাদের সহায় হোন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে মাওঃ ইব্রাহীম ফয়জুল্লাহ্, মুফতী মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ শফিউদ্দীন নেছারী, মাওঃ শাহাদাত হোসাইন, মাওঃ হাফেজ কাইয়ুম, মাওঃ বাইজিদ হোসাইন, মাওঃ হাফেজ আখরামুজ্জামান, মাওঃ হাফেজ জাকির হোসাইন, মাওঃ আঃ রউফ, মাওঃ মোক্তার হোসাইন,প্রফেসর মিজান সাহেব, মাওঃ শহিদুল ইসলামসহ সম্মিলিত ওলামায়ে কেরাম-এর সস্যবৃন্দ।
সাংবাদিক হারুন হর রশীদ খোকনের ২৩তম হত্যাবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের ২৩তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ০২ মার্চ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
সাংবাদিক সাগরকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি
স্টাফ রিপোর্টার
খুলনায় সাংবাদিক এস এম জাহিদুল ইসলাম সাগরকে (৪২) ইব্রfহীম আহমেদ তপু নামের এক সন্ত্রাসী হত্যার হুমকি দিয়েছে।
এঘটনায় জীবনের নিরাপত্তায় শনিবার বিকেলে খুলনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) নং (৩৪) তারিখ ০১-০৩-২৫ইং দায়ের করেছেন সাংবাদিক সাগর। তিনি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘খুলনা গেজেটের’ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
সাগর জিডিতে উল্লেখ করেন, ১৮৮ বিকে মেইন রোডে আমার মায়ের ১ কাটা পরিমান জমি রয়েছে, যার বি আর এস নং ২৫-২৫৬৫০ খতিয়ানের বি আর এস ২৬৫০৪ দাগে জমির পরিমান ০.০২২১০। ওই জমিতে ইব্রাহীম আহমেদ তপু এবং বদির আহমেদ গত ১৮ বছর যাবত অবৈধভাবে বসবাস করছে। আমি ও আমার পরিবারের সদস্যরা জমি ফেরত চাইতে গেলে তারা প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন। এ ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি কয়েকটি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ও স্থানীয় কয়েকটি প্রত্রিকায় প্রতিবেদন হলে তারা আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়।
সাগর আরো জানায়, তারা আমাকে শায়েস্তা করার জন্য সুযোগ খুজতেছে। এদের মধ্যে ইব্রাহীম আহমেদ তপু আওয়ামী সহযোগী সংগঠন যুবলীগের সদস্য আমাকে মারার জন্য হন্যে হয়ে খুজছে।
গত ২৮ফেব্রুয়ারি রাতে দোলখোলা শিতলাবাড়ী মন্দিরের পেছনের রাস্তায় আমাকে একা পেয়ে জীবনে মেওে ফেলার হুমকি দেয়। এমতাবস্থায় আমি চরমভাবে নিরাপত্তা হীনতায় ভুগতেছি।
ইসলামী আন্দোলনের সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকাল ৪ টায় রায়েরমহল আইএবি কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহা. আবু হানিফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ এইচ এম আরিফুর রহমান এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসের শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, মহানগর অর্থ সম্পাদক হুমায়ুন কবির, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রশিদ, ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানার মোঃ বোরহান উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন আলহাজ মারুফ রহমান, মোহা. মেহেদী হাসান সৈকত, মোঃ আব্দুস সোবাহান, মোঃ আলী আকবর, মোঃ হুমায়ুন কবির, মোঃ আজিজুর রহমান (শানু), মোঃ ইকবাল হোসেন, মোঃ মোহন মোল্লা, মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল্লাহ্, মাওলানা মোঃ শায়খুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মাওঃ আব্দুল হান্নান, মোঃ জাহাঙ্গীর শিকদার, মাওলানা সোহরাব হোসেন, মোঃ ইউনুস ফরাজী, মোঃ করিম হোসেন মোল্লা, মোঃ জোবায়ের মাতুব্বর, মোঃ ইমরুল শেখ, মুন্সী বশির আহমেদ, মোঃ আমির আলী ফরাজী, মোঃ হেমায়েত উদ্দিন, মোঃ আব্দুর রাকিব, মোহাম্মদ জালু, ছাত্র আন্দোলনের মোঃ শেখ ওবায়দুল্লাহ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ শেসনের জন্য ১৬ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ আব্দুস সোবাহান, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, এইচ এম আরিফুর রহমান, সেক্রেটারি মুন্সি বসির আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে মোঃ মেহেদী হাসান সৈকতের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।
মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজে খুলনা আর্ট একাডেমি অবস্থিত।
শনিবার বিকাল ৪টায় আন্তর্জাতিক মহান শহীদ দিবস উপলক্ষে তনুশ্রী দাসের সঞ্চালনায় ও রাম প্রসাদ রায় সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পঞ্চগীতি কবির পাঁচটি সংগীত পরিবেশন করেন খুলনা মিউজিক ক্লাবের শিক্ষার্থী প্রীতিষা ঘোষ । এরপরে গত ২৭ ফেব্রুয়ারির চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিশুদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র তুলে দেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক ধনঞ্জয় রায়, সহকারী শিক্ষক অতনু চক্রবর্তী ,খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, সাংস্কৃতিক মনা লাবনী সরকার, পুষ্প ঘোষ, শিক্ষিকা শর্মী দেবনাথ, মোহনা আক্তার বিভা।
মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার নির্দেশ কেসিসি’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে মশক নিধনকল্পে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের মতাপ্রাপ্ত কর্মকর্তাসহ কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় প্রশাসক জনাব মো: ফিরোজ সরকার এ নির্দেশ প্রদান করেন। পবিত্র রমজান উপল্েয জরুরী ভিত্তিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় পবিত্র রমজান মাসে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং খুলনা ওয়াসা কর্তৃক নতুনভাবে রাস্তা খনন বন্ধ এবং চলমান কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ক্রাশ প্রোগ্রামের আওতায় মহানগরীকে দুইটি জোনে ভাগ করে প্রতিটি ওয়ার্ড এলাকায় দিনের পূর্বাহ্নে মশক প্রজনন ও ডিম ধ্বংসে লার্ভিসাইড এবং বিকেলে উড়ন্ত মশক নিধনে এডাল্টিসাইড স্প্রে করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রশাসক মশক নিধন কাজ সার্বণিক মনিটরিং করার জন্য ওয়ার্ডের মতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন এবং এ কাজে কারো শিথিলতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে প্রশাসক হুসিয়ারী দেন। মশার বংশ বিস্তার রোধে কেসিসি’র প্রচেষ্টার পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান। সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং করার জন্য খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লস্কার তাজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, মৌসুমী আবহাওয়া পরিবর্তনের সময়ে মশক প্রজনন বৃদ্ধি পায়। এ বিষয়কে সামনে রেখে সম্প্রতি মশক নিধনকল্পে নতুনভাবে ঔষধ ক্রয় করা হয়েছে এবং সাংবাদিকসহ সুশীল সমাজের উপস্থিতিতে ঔষধের গুণগত মান পরীা করা হয়। পরীায় ঔষধের কার্যকারিতা ও মান সঠিক পাওয়া যায়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও অহিদ্জ্জুামান খান সহ ওয়ার্ডের মতাপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কঞ্জারভেন্সী অফিসারবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহনন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. আবু সাঈদ (১৫) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। শনিবার ভোর রাতে উপজেলার জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মো. আবু সাঈদ পার্শ্ববর্তী আলায়পুর গ্রামের শিমুল গাজীর ছেলে ও ধানদিয়া ইউনিয়ন বহুমুখী ইন্সটিটিউট থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের বাবা জানান, ছেলে আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়িতে থেকে লেখাপড়া করতো।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোনো সাড়া না পেয়ে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় সাঈদ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
তার ফুপার বাড়ির সদস্যরা জানান, আবু সাঈদ ফুপার বাড়িতে থেকে লেখাপড়া করত। বেশ কিছুদিন ধরে সাঈদ তার বাবার কাছে মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল। কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে।
কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আ. রউফ জানান, লাশ ময়নাতদন্তের পর বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
স্বামীর জন্মদিনের কেক কাটার পর নিখোঁজ গৃহবধূ, পদ্মায় মিলল লাশ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী থেকে আনজুমান আরা নামে (২০) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আসিফ শেখের জন্মদিন উদযাপনের রাতে নিখোঁজ হন ওই গৃহবধূ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলেও সকালে পদ্মা নদীতে জেলের জালে লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মায়া। শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আঞ্জুমান আরা কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকায় বলে জানা গেছে।
গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। নিহতের স্বামী আসিফ শেখ বলেন, ‘শুক্রবার আমার জন্মদিন ছিল। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি।
এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই। পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এ সময় আমি তাকে পাইনি। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার লাশ উঠেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা আমি জানি না।’
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান আরা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রমজানে যে জেলায় ১০০ টাকায় মিলবে গরুর মাংস
সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র রমজান মাসে সাতক্ষীরা জেলা সদরে ১০০ টাকায় পাওয়া যাবে গরুর মাংস। রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
শনিবার (১ মার্চ) সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রির পাশাপাশি দুধ ও ডিম পাওয়া যাবে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তবে দ্রুত এ কার্যক্রমের পূর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, দুধ ৭০ টাকা লিটার এবং প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে ডিম।
মাগুরায় ৬ রোহিঙ্গা আটক
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ছয় রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ মার্চ) দুপুরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন কক্সবাজারের উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সানাউল্লা (৩৮), মোহাম্মদ আইয়ুব (২৬), রাজিয়া বেগম (২০), মোহাম্মদ হারেজ (১৫), মোহাম্মদ আরজ (২০) এবং মোহাম্মদ এরফান (২৫)।
পুলিশ সুপার জানান, সানাউল্লা পরিচয় গোপন করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। এই পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে সানাউল্লার নেতৃত্বে অন্যান্য পাঁচজন যশোর যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা তাদের অপরাধ স্বীকার করেছেন।
জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার সমাপনী
তথ্য বিবরণী
প্রথমবারের মতো আয়োজিত খুলনা জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (শনিবার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংশ্লিষ্ট বিষয়বস্তুর আলোকে চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ্য হয়েছে। এমন প্রতিযোগিতার আয়োজন জেলা প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করব এরূপ ইতিবাচক আয়োজনের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এরই মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম যুক্তি নির্ভর ভাবনায় অভ্যস্ত হবে এবং তাদের মেধা আরো শানিত হবে। এর ভিত্তিতে তারা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয় দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল ও রানার্সআপ হয় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল।
সুন্দরবনে নৌকাসহ ৪জেলেকে আটক করেছে বনবিভাগ
সাতক্ষীরা প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের মাছ ধরা সরঞ্জাম ও দুইটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিম। শুক্রবার (২৮ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে সাতক্ষীরা রেঞ্জ এর পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিমের টিম লিডার নির্মল কুমার (ফরেস্টার) বলেন প্রতিদিনের মতো টহল দেওয়া কালে মাছ ধরা অবস্থায় তাদেরকে পুষ্পকাটি খাল এলাকা হতে আটক করি।
আটককৃত জেলেরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃতঃ মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী(৪৫), দক্ষিণ কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম(৩৮)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন দুইটা নৌকা ও মাছ ধরা সরঞ্জামসহ চার জেলেকে আটক করা হয়েছে। ধৃত আসামিদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।
সালিশ বৈঠকে কৃষককে পিটিয়ে হত্যা, সাবেক সেনা সদস্য আটক
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠকে মারপিটে আহত মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জোমাদ্দার(৫৫)। এ ঘটনায় শনিবার(১মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে অভিযুক্ত সাবেক সেনা সদস্য মোঃ মিজানুর রহমানকে আটক করছে পুলিশ।
এ আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ানি) দুপুর ১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে এই হতাহতের ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় মহিউদ্দিন মহারাজকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পরে ওইদিন গভীর রাতে মহিউদ্দিন মহারাজের মৃত্যু হয়।
নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে। তার স্ত্রী ও ৪ সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, ৪ বিঘা জমির একটি চিংড়ি ঘেরের মধ্যে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান কিছু জমি পাবে বলে দাবি তুলে ঘেরের মাছ লুট ও ঘের দখলের অভিযোগ দায়ের করে থানায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষীখালী ফাঁড়িপুলিশের ওপর দায়িত্ব দেন। সে অনুযায়ী ফাঁড়ির আইসি এসআই মো. সাইদুর রহমান শুক্রবার দুই পক্ষকে কাগজপত্র ও মনোনীত শালীষদের নিয়ে ফাঁড়িতে আসতে বলেন।সালিশ বৈঠক চলাকালীন আইসি সাইদুর রহমান অনুপস্থিত থাকায় পক্ষদ্বয় ফাঁড়ির সামনে রাস্তায় বাকবিতণ্ডায় জড়ায়। এসময় অভিযোগের বাদি সার্জেন্ট (অব) মিজানুর রহমান ও তার সহযোগীরা বিবাদী মহিউদ্দিন মহারাজ, তার বড় ভাই শওকত জোমাদ্দারসহ ৪-৫জনকে এলোপাথাড়িপিটিয়ে গুরুতর জখম করে।আহত দুই ভাইকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে মহিউদ্দন মহারাজ মারা যায়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান বলেন, ফাঁড়ির ইনচার্জ না থাকায় পক্ষদ্বয় মারপিটে লিপ্ত হয়। এতে আহত মহিউদ্দিন মহারাজ মারা যায়। নিহতের লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে।
পহেলা মার্চ শুরু হলো সুন্দরবনে কাঁকড়া আহরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে পহেলা মার্চ থেকে আবারও শুরু হলো জেলেদের কাঁকড়া আহরণ। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দু’মাস সুন্দরবনে কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা থাকে।
পহেলা মার্চ সকাল থেকে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণের জন্য জেলেরা বনে প্রবেশ করেছেন বলে জানান সাতক্ষীরা রেঞ্জ এর বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।
তিনি বলেন সুন্দরবনে দু’মাস কাঁকড়া প্রজননের কারণে, আহরণ করা নিষেধ থাকার পরে জেলেরা এখন তাদের চাহিদা অনুযায়ী কাঁকড়া আহরণ করতে পারবে বলে আমরা আশাবাদী।
সুন্দরবনে দু’মাস কাঁকড়া আহরণের জন্য পাশ বন্ধ থাকায় সুন্দরবনবর্তি উপকূলীয় অঞ্চলের জেলেদের খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কাঁকড়া আহরণকারী জেলে ফজলু গাজী বলেন, আমরা সারাজীবন সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছি। তবে বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দু’মাস সুন্দবনে কাঁকড়া আহরণ করা নিষেধ থাকার কারণে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে।
শনিবার হতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আমরা বনবিভাগ হতে বৈধপাশ নিয়ে এখন বনে যাচ্ছি। সুন্দরবন সংলগ্ন গাবুরার ৯নং সোরা গ্রামের আয়জুল গাজী, সাইফুল ইসলামসহ কয়েক জন কাঁকড়া আহরণকারির সাথে কথা বলে জানাযায় দু’মাস পাশ বন্ধ থাকায় সুন্দরবনে প্রবেশ করতে না পারায় আর্থিকভাবে অনেকটা সংকটে পড়তে হয়েছে।
তবে এখন সে সংকট কাটিয়ে উঠে পরিবার পরিজন নিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকেল ৫ টায় নগরীর সোনাডাঙ্গা হাসানবাগ মোড়ে ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল হোসেন তালুকদার’ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি, সিনিয়র যুগ্ন আহবায়ক মুনতাসির আল মামুন, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বকশি, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।











































