Home খেলাধুলা দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন অধিনায়ক বাভুমা

দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন অধিনায়ক বাভুমা

63


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন। এছাড়া দুই পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েজিও ফিরেছেন।

গতকাল মঙ্গলবার ১৪ জনের দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দলে ফেরা বাভুমা প্রোটিয়াতের সবশেষ বাংলাদেশে সিরিজে শুরুতে দলে থাকলেও শেষ পর্যন্ত চোটের কারণে সফর থেকে ছিটকে যান।

ইয়ানসেন ও কোয়েটজির সঙ্গে পেস বোলিং বিভাগে আছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও উইয়ান মুল্ডার।

আগামী ২৭ নভেম্বর ডারবানে শুরু দুই দলের প্রথম টেস্ট।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কোয়েটজি, টোনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।