কয়রায় বাগালী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা সোমবার (১৮ নভেম্বর ) সকাল ১১ টায় বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে নবযাত্রা প্রকল্প-২ , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাগালী ইউনিয়ন মহিল সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোছাঃ মারুফা খাতুনের সভাপতিত্বে ও সমিতির কোষাধ্যক্ষ রোজিনা খাতুনের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, সমবায় অফিসের পরিদর্শক দীপন জোয়াদ্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ম্যানেজার বিভুদান বিশ্বাস, স্পেশালিষ্ট অফিসার রায়হান শেখ ,নাসরিন হক চপলা, সমিতির সেক্রেটারী সংগীতা রানী , সহ সভাপতি বর্নালী রানী, সুজতা রানী মন্ডল, রহিমা খাতুন, পদ্মাবতী, হালিমা খাতুন, মনোয়ারা খাতুন, নাসিমা খাতুন প্রমুখ
অনুষ্টানে সমিতির সভাপতি মারুফা খাতুন তার বক্তব্যে বিগত বছরের যাবতীয় উন্নয়ন ও ২০২৪-২৫- অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ১২২ জন সদস্য সর্বসম্মতিক্রমে বাজেট পাসে সমর্থন দিয়ে ঐকমত্য পোষণ করে।
কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মৃত আমীর আলী মোড়লের পুত্র মোঃ রবিউল ইসলাম মোড়ল। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ১৪ নভেম্বর একই গ্রামের আমার প্রতিপক্ষ আঃ রশিদ গাজী সংবাদ সম্মেলন মাধ্যমে আমার বিরুদ্ধে জোর করে দোকান ঘর দখলের যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে চাদা দাবী , জীবন নাশের জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হুমকি এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে তার দোকানের তালা ভেংগে দোকান দখল করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার যে তথ্য প্রদান করা হয়েছে সেটি সঠিক নয় । প্রকৃত ঘটনাটি হলো যে, আমি আঃ রশিদ গাজীর কাছথেকে ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯,৯০। ডিপি নং ২৬৯,হাল দাগ নং ৩৮৭, ৩৮৮। জমির পরিমাণ হাফ শতক জমি আমি ৯০ হাজার টাকায় বিগত ২০০৪ সালে ২ সেপ্টেম্বর ক্রয় করে নেয়। ঐ দিনে তাকে ৭০ হাজার টাকা নগদ প্রদান করে সাদা কাগজে স্থানীয় ব্যবসায়ীদের স্বাক্ষী মোকাবেলায় লেখাপড়ার মাধ্যমে সরল বিশ্বাসে নিয়ে নেয। বাকি ২০ হাজার টাকা সেখান থেকে ১৭ দিন পরে তাকে দিয়ে দেয়। মোট ৯০ হাজার টাকা দিয়ে তার জমিটি ক্রয় করি । আঃ রশিদ গাজী তার বিক্রিত জমির কাগজ পত্র ব্যাংকে জমা থাকায় দলিল রেজিষ্ট্রি করে দিতে সম্ভব না হওয়ায় দশ দলিলে তিনি আমাকে লিখে দেন। সেখান থেকে আমি দোকানটি সংষ্কার করে ২০০৫ সালের ৬ জানুয়ারী দোকান ঘরটি চুক্তিপত্রের মাধ্যমে আঃ জলিল গাজী নামের এক ব্যবসায়ীর নিকট ভাড়া দেই। এদিকে আমি আঃ রশিদকে বারবার তাগাদা দিতে থাকি জমিটি রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে জানতে পারি তার নামে এখানে কোন সম্পত্তি নেই। তার এখানে সম্পত্তি না থাকায় আমার দেয়া টাকা আমি ফেরত চায়। পরে তিনি টাকা দিতে না পারায় তার ওয়ারেশগনের কাছ খেকে ২০২১ সালের ২৮ ডিসেম্বর ২৪৮৬/২১ নং হেবাবিল এওয়াজ নামা দলিলে আমাকে ঐ জমি রেজিষ্ট্রি করে দেয়। সেই মোতাবেক আমার নামে ঐ জমি নামজারী করে উক্ত দোকানে ব্যবসা করে আসতেছি। তার পরেও আঃ রশিদ গাজী আতিয়ার মোড়ল, খায়রুল ইসলাম গাজী, ইয়াছিন সানা একত্রে হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে। তারই রেশ ধরে আঃ রশিদ গাজী আমার নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা মামলা ও হয়রানী করার জন্য অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা সহ নানাবিধ হয়রানী থেকে রেহাই পেতে পারে তার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।
আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা তারকনাথ জুয়েলার্সের স্বত্বাধিকারী পরিতোষ রায় (৮৫) বার্ধক্যজনিত কারণে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিতোষ রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপি কৃষান মুন্ধরা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, সুব্রত হালদার তপা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পলাশ কুমার সাহা, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, বিকাশ কুমার সাহা,ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, পিন্টু কুমার সাহা, বিপ্লব সাহা,দিপ্র দাস, রাজিব ঘোষ, রুপন চন্দ্র দে, বাবলু কুমার বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, কিংকর সাহা, নিতাই রায় , ভাস্কর কুন্ডু, রাজন সাহা, গণেশ কুন্ডু, পার্থ রায়, রাতুল দাস মিমো, আকাশ ব্যানার্জী, রাজু শীল, দিপ্ত বিশ্বাস, শুভ সাহা, নিলয় সাহা, পার্থিব ব্যানার্জী, দিব্য সাহা, অপূর্ব কুমার বাগল, দিপু ঘোষ, আবির ঘোষ, চয়ন সাহা, সাগর কুন্ডু, অংকনা বিশ্বাস, পায়েল দাস, টিয়া বিশ্বাস, রিহান কংস বনিক প্রমূখ।
২৩ সদস্যের বুনাগাতী বাজার কমিটি গঠন
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখাত রাজু শিকদার সভাপতি ও গোলাম কবিরিয়াকে সম্পাদক করে ২৩ সদস্যের বুনাগাতী বাজার কমিটি গঠিত হয়েছে সোমবার সকাল ১১ টায়। বাজার চান্দিনায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকরাম হোসেন তুষার,যুবদল নেতা তুহিন শিকদার সহ বাজারের তিন শতাধীক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।নতুন এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
আওয়ামীলীগ যে হত্যা ,গুম,অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে
-বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
বেনাপোল প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে এসেছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় তিনি শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান তিনি। পরে তার কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় আব্দুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন।
আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে যে কোন একজন সদস্যকে সরকারী চাকুরী দেওয়ার অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ,বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আলহাজ¦ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভরত, জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
তিনি সাংবাদিকদের বলেন, শুধু ৫ আগস্ট না গত ১৫ বছরে আওয়ামীলীগ যে হত্যা ,গুম,অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আওয়ামীলীগের মন্ত্রী এমপি সহ বেশ ক-জনকে অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে ২ বছর পর ভারত থেকে চাল আমদানি শুরু
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে দুই বছর পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। রোববার রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে। যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানে তিনটি ট্রাকে ১০৫ টন (এক লাখ ৫ হাজার কেজি) নন বাসমতি চাল আমদানি করেছেন।
আমদানিকারকের আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশর অপেক্ষায় পাইপ লাইনে আছে। বেনাপোল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে সিএন্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স।
সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার জিয়াউর রহমান জানান, আমদানি করা চালের আমদানি মূল্য ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। আমদানি করা প্রতিকেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা। সেই সাথে রয়েছে এলসি খরচ, এক্সপোর্ট খরচ ,পরিবহন, বন্দরের ভাড়া, ব্যাংক খরচসহ অন্যান্য খরচ। সেই হিসেবে প্রতিকেজি চালের মূল্য দাড়ায় ৫৫ টাকা। আজ সোমবার বিকেলে চালের চালানটি বন্দর থেকে ডেলিভারি হওয়ার কতা রয়েছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে গতকাল থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় বাড়বে আমদানি। দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে। ২৪ জন আমদানিকারকের মধ্যে যশোর এলাকার ১২ জন আমদানিকারক ৭৩ হাজার সিদ্ধ ও ১৯ হাজার আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। সবাই চাল আমদানি করতে পারবে কিনা সন্দেহ ব্যবসায়ীদের। কারণ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল আমদানি করে বাজারজাত করা সম্ভব নয়। বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট প্রথম চালানে ১০৫ মেট্রিক টন চালের আইপি সার্টিফিকেট নিয়েছেন। এই আমদানিকারকের আরও ১০০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশের কথা রয়েছে।২০২৩ সালের ২০ জুলাই দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহা জানান, সরকারের খাদ্য মন্ত্রনালয় গত ১১ নভেম্বর ২৪টি আমদানিকারক প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেন। এরমধ্যে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫৫ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেন। খাদ্য মন্ত্রণালয়ের শর্তে বলা হয় বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু করা যাবে না, আমদানিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা চাল বস্তায় বিক্রি করতে হবে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, রাতে বেনাপোল বন্দরে ১০৫ মেট্রিক টনের প্রখম একটি চাল আমাদনির চালান বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেম করেছে। কাস্টমস থেকে শুল্কায়নের পর কাগজপত্র দেখে দ্রুত ছাড় দেওয়ার জন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌযান শ্রমিকদের ধর্মঘটে পণ্য পরিবহনে অচল অবস্থার সৃষ্টি
খবর বিজ্ঞপ্তি
বিগত সরকারের শ্রম মন্ত্রী ও শ্রম পরিদপ্তরের একতরফা সিদ্ধান্তক্রমে ধ্বংস প্রাপ্ত নৌযান মালিকদের উপর একতরফাভাবে চাপিয়ে দেওয়া ৩০ মার্চ ২০২৩ইং তারিখে প্রকাশিত গেজেটে নৌযান শ্রমিকদের মজুরী স্কেল ঘোষনা করা হয়। উক্ত মজুরী স্কেলে নৌযান শ্রমিকদের মজুরী একধাপে ৬০% বৃদ্ধি সহ অন্যান্য সুবিধাদি প্রায় ৮০% বৃদ্ধি করা হয়। যাহা অতীতে কোন মজুরী স্কেলে এত পরিমান মজুরী বৃদ্ধি করা হয়নি। ফলে নৌযান মালিকদের পক্ষে আপত্তিকৃত মজুরী স্কেলে বেতন পরিশোধ করা আদৌ সম্ভব নয়। উক্ত মজুরী স্কেল সম্পর্কে নৌযান মালিকগন সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আপত্তি জানিয়ে আসছে এবং মজুরী স্কেলটি পুনঃবিবেচনা জন্য নৌযান মালিকগন দাবী জানিয়ে আসছে। কিন্তু নৌযান শ্রমিকরা আপত্তিকৃত মজুরী স্কেল কার্যকরী করার দাবীতে খুলনা অঞ্চলে গত ১ সপ্তাহ পূর্ব হতে নৌযান ধর্মঘট শুরু করেন। ফলে গত ১২/১১/২০২৪ইং তারিখ খুলনা জেলা প্রশাসকের সভা কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সভাপতিত্বে এক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌযান শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, যৌথ বাহিনীর কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মালিক পক্ষ দাবী করেন যে, যেহেতু বর্তমানে নৌ-পরিবহন মালিক গ্রুপের কোন কার্যনির্বাহী কমিটি নেই এবং আগামী ০৮/১২/২০২৪ইং তারিখ নতুন কার্যনির্বাহী গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরা ১২/১২/২০২৪ইং তারিখ পর্যন্ত মালিকগন সময় দেওয়ার জন্য বলা হয়। কিন্তু শ্রমিক পক্ষ নৌযান মালিকদের অনুরোধ উপেক্ষা করে তারা ধর্মঘট অব্যাহত রেখেছে। নৌযান ধর্মঘটের ফলে জরুরী খাদ্যশস্য বোঝাই, খালাস, পরিবহন বন্ধ রয়েছে, জরুরী কৃষিকাজের ব্যবহৃত সার পরিবহন বন্ধ রয়েছে। এতদাজ্ঞলের সিমেন্ট ফ্যাক্টরীর কাচামাল পরিবহন বন্ধ রয়েছে এবং দেশের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথর, মেশিনারীজ ইত্যাদি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশের অপূরণীয় ক্ষতি হবে, বিশেষ ক্ষতিগ্রস্থ নৌযান মালিকরা আরও ক্ষতিগ্রস্থের সম্মুখীন হবে। যে সকল নৌযানে পণ্য বোঝাই আছে সে সকল নৌযান গন্তব্যস্থলে না পৌছানোর কারনে/ খালাস না হওয়ার কারনে যে কোন সময় নৌযান দুর্ঘটনা ঘটে পণ্য ও নৌযানের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে তার সকল দায়-দায়িত্ব শ্রমিকদেরকে বহন করতে হবে। জরুরী ভিত্তিতে উদ্ভুদ পরিস্থিতি নিরসনে নৌযান মালিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। নৌযান শ্রমিকদের মজুরী বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে আদালতে ২ (দুই) টি মামলা চলমান রইয়াছে।
রামপালে স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল কমিশনার তাপস সম্পাদক খালেক
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা স্কাউটস এর ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্কাউটসের খুলনা জেলা স্কাউটসের সহসভাপতি শেখ হায়দার আলী বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. আসাদুল কবির, বাগেরহাট জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতভাবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীকে সভাপতি, প্রধান শিক্ষাক তাপস পালকে কমিশনার ও মাওলানা আ. খালেক কে সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট রামপাল উপজেলা স্কাউটসের কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে সহসভাপতিরা হলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেন ও হায়দার আলী মোল্যা। যুগ্ম সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন প্রধান শিক্ষাক ইজাদুল হক।
গ্রুপ প্রধান সভাপতি সদস্যরা হলেন, পেড়িখালী পি,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হায়দার আলী, হাজী এনায়েতুল্লাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা আ. কাদের, প্রধান শিক্ষিকা শাহনেওয়াজ বেগম প্রমুখ।
চুয়াডাঙ্গায় লুকিয়ে থাকা মেহেরপুরের ইউপি চেয়ারম্যান আটক
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় লুকিয়ে থাকা মেহেরপুরের ইউপি চেয়ারম্যানকে র্যাবের একটি দল মধ্যরাতে আটক করেছে। সোমবার ভোরে মেহেরপুর র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহের নেতৃত্বে একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া থেকে মেহেরপুর জেলার মুজিব নগর উপজেলার মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুল(৪৪)কে আটক করে।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ছিল। র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ আরও বলেন,গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা দায়ের করে।
মামলা নংÍ২০, তারিখ ২৮/০৮/২৪ ধারাÍসন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)১০/১১/১২/১৩ এবং মেহেরপুর সদর থানার মামলা নংÍ০৬, তারিখ ১৯/০৮/২৪ ধারাÍ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ) /১০/ ১১/১২/১৩।
আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।
মামলা দায়েরের পর থেকে আসামি ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।সকালে আটককৃত মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাইকগাছায় বিস্ফোরণ,গাড়ি ভাংচুর, নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর,, মারপিট করে নাশকতা তৈরির মামলায় এক ইউপি সদস্য কে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার সকালে গ্রেফতার ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। চলতি বছরের ৫ আগষ্ট ফ্যসিস্ট সরকার বিদায় নিলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গ্রামের গফ্ফার সরদারের ছেলে রুবেল সরদার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও মোঃ রশীদুজ্জামানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা দায়ের করেন। ওই মামলায় গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের কুরবান আলী গাজীর ছেলে গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য মোবারক গাজী(৫০) কে গ্রফতার করা হয়। এর আগে ওই মামলায় ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, নাশকতা মামলায় ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিবির হাতে ৮০ লিটার মদসহ দর্শনার আশরাফুল আটক
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদায় ৮০ লিটার চোলাই মদসহ ডিবি পুলিশের হাতে এক মাদক কারবারি আটক হয়েছে।
সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানের তত্বাবধানে এস আই (নি:) মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় এক অভিযান চালায়। এসময় দর্শনা থানার পরানপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলী কদরের ছেলে আশরাফুল (৪০)কে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
দামুড়হুদা থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, মাদকসহ আশরাফুল ইসলাম নামে একজনকে ডিবি আটক করে দামুড়হুদা থানায় সোপার্দ করেছে।তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান করা এখন সময়ের দাবি
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলায় জলবায়ু পরিবর্তন জনিত অভ্যন্তরীণ অভিবাসন ও মাইগ্রেশনের উপর এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর এন্ড সিসিএ প্রকল্প এই গোল টেবিল আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মুল বিষয়ের উপর আলোচনা রাখেন খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, কারিতাসের প্রকল্প সম্বয়কারী পবিত্র কুমার মন্ডল, ডিআরআর এন্ড সিসিএ প্রকল্পের সমন্বয়কারী মোঃ ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান আবু হাসান, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম, আঃ মালেক, কয়রা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা, সিপিপি সদস্য সাইফুল ইসলাম, পিপলস ফোরামের সভাপতি মনিরুজ্জামান মনি, মনিরা ইয়াছমিন প্রমুখ। গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, কয়রা বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন দুর্যোগের মাত্রা প্রতি বছর বেড়েই চলেছে । নদ-নদীতে পলি জমার কারণে সাগরের উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী উপচে প্লাবিত হচ্ছে বিস্তীর্ন অঞ্চল ফলে বেড়িবাঁধ ভেঙ্গে মানুষ হচ্ছে ও সহায়-সম্বলহীন ফলে বাধ্য হয়ে অভ্যন্তরীণ অভিবাসন/মাইগ্রেশন সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। তিনি আরও বলেন, এ ধরণের অনুষ্ঠান এই উপজেলার জন্য প্রথম তাই আজকের অনুষ্ঠানের আপনাদের সুচিন্তিত মতামত উর্দ্ধতন কর্পতৃক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করা হবে। অনুষ্ঠানের ফোকাল পারর্সোন খুলনা প্রকৌশল সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী মানব সমাজ। মানুষের কারণে সকল প্রাণী, জীব-বৈচিত্র মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বনভূমি উজাড়, কলকারখানা, যানবাহন ইত্যাদি বেড়ে যেয়ে কাবর্নডাই অস্কাইডের পরিমাণ বেড়ে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তিনি বলেন, পরিবেশের বিপর্যয় ঠেকাতে হলে আমাদেরকে বেশী করে গাছ লাগাতে হবে। এতে উন্মুক্ত আলোচনায় উপস্থিত সকলেই পরামর্শ প্রদান করে বলেন, কয়রায় যদি অভ্যন্তরীন অভিবাসন কমাতে চাই তাহলে টেকসই বেড়ীবাঁধ সহ পরিকল্পিত উন্নয়ন করা আবশ্যক। বৃক্ষরোপন ও বনায়ন বাড়াতে হবে, সৌর শক্তির ব্যবহার বাড়ানো, খাদ্য ও পানির অপচয় রোধ করা, বিদ্যুৎ সাশ্রয়ী করা, পলিথিন, প্লাস্টিক সামগ্রী ব্যবহার কমানো, জমিতে জৈব সার ব্যবহার, কার্বন ডাই অক্সাইড, মিথেন মতো অতি দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। যার কারনে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো সম্ভব হবে। অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
শেখ মনিরুল ইসলাম ট্রাস্ট, খুলনার উদ্যোগে মাদক বিরোধী আলোচনা
খবর বিজ্ঞপ্তি
শেখ মনিরুল ইসলাম ট্রাস্ট, রায়েরমহল, খুলনা ও হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, খুলনার যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১.৩০ মিনিটে হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ”সহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শেখ মনিরুল ইসলাম ট্রাস্ট, খুলনার চেয়ারম্যন এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শাহ আলম, রেজিস্ট্রার, নর্দান ইউনিভাসিটি (এনইউবিটিকে), খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধ্যা গাইন, এ্যাডভোকেট, মহিলা বিষয়ক কর্মসূচী, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা, মোঃ আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যোৎসাহী, খুলনা, অনুপ কুমার বৈরাগী, প্রধান শিক্ষক, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, খুলনা, মোঃ বশির ঢালী, বিশিষ্ট সমাজ সেবক, খুলনা, মোঃ আল মাসুম খান, ইসি, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়, খুলনা, বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার কর্মী এস এম আক্তারুজ্জামান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় ছিলেন মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার থেকে কোমলমতি শিশুদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং মাদকের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টি করতে হবে । পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা করতে হলে প্রত্যেক শিক্ষার্থী তথা দেশের প্রতিটি মানুষকে বৃক্ষ রোপন করতে হবে।
মহেশপুরে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ
মহেশপুর প্রতিনিধি.
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ধান্যহাড়িয়া,পুড়াদাহ,গয়েশপুর (ডিজিপি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা বাহাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিচুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লা আল মামুন, সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন প্রমুখ।পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
কেসিসি’র গোলটেবলি বৈঠকে সচিব শরীফ আসিফ রহমান
তরুণ সমাজ জেগে উঠলে তারা অনেক অসাধ্য সাধন করতে পারে
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান সোমবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘‘নগরে ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক উত্তরণ এবং যুবসমাজ ভবিষ্যৎ খুলনা শহর কেমন দেখতে চায়’’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং সিয়াম যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশকে উন্নয়নের শিখরে উন্নীত করতে হলে আজকের যুব সমাজকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা দরকার। এজন্য সৎ ও যোগ্যদের নেতৃত্বে আনতে হবে। তিনি বলেন, তরুণ সমাজ জেগে উঠলে তারা অনেক অসাধ্য সাধন করতে পারে। তাই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে পরিণত করতে হবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় ও কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। কেসিসি কর্তৃক নগরীতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিবরণ তুলে ধরেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। সঞ্চালনা করেন সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড: মোঃ মাসুম বিল্লাহ এবং শুভেচ্ছা বক্তৃতা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।
স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে খলিলুর রহমান, সাগরিকা আক্তার শান্তা, ডাঃ তাহমিদ মাসুদ, মাসুম বিল্লাহ, আবু বক্কার সিদ্দিক, সোমা আক্তার প্রমুখ বৈঠকে নিজ নিজ মতামত তুলে ধরেন। বক্তারা খুলনাকে স্বাস্থ্যসম্মত ও সৌন্দর্যমন্ডিত শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিকভাবে ময়দান থেকে বিতাড়িত করতে গেলে জাতীয় ঐক্যের বিকল্প নাই: মিয়া গোলাম পরওয়ার
ফুলবাড়িগেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিকভাবে ময়দান থেকে বিতাড়িত করতে গেলে আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিশ্চিহৃ করা সম্ভব। দেশের সকল রাজনৈতিক দল ও জাতী সেদিকে এগিয়ে যাচ্ছে। আর ঐক্যে সকল দল, আলেম-ওলামা, ধর্ম, বর্ষ নির্বিশেষে সকলকে এগিয়ে আহবান জানান তিনি। তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করেছে হাসিনা। ফ্যাসিস্ট, স্যাটিস সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্র-জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পযন্ত এটা চলতে পারে না । তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিবাদী যুগ আমরা পার করেছি, সেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অপরাধ দ্বারা অপরিচ্ছন্ন ও অপবিত্র হয়ে গিয়েছিল। এবং ফ্যাসিবাদী শাসক দুর্নীতিগ্রস্ত ছিল।’তিনি বলেন, এই ডুমুরিয়া ও ফুলতলা এক সময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভ্যয়রন্যে পরিণত হয়। তখন জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থী দমনে জনগণকে সাথে নিমূল করেছি। আজ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর এতো বড় সমস্যা সমাধানে এই অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ জন্য অন্তবর্তীকালীন সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি। তিনি বলেন, আমাদের লক্ষ হচ্ছে, আল্লাহ তালার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষের কল্যাণ হবে।’ শনিবার (১৬ নভেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা জেলা মজলিসে শূরার সদস্য ও ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, খুলনা জেলা ছাত্র শিবির সভাপতি বেলাল হোসাইন রিয়াদ। শুভেচ্ছা বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও উপজেলা কৃষকদলের সভাপতি কবির হোসেন । বক্তৃতা করেন, খুলনা জেলা ছাত্রশিবির সেক্রেটারি মুহা. ইউসুফ হোসেন, ডুমুরিয়া উত্তর উপজেলা আমীর গাজী সাইফুল্লাহ, ডুমুরিয়া দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উত্তর উপজেলা সেক্রেটারি বি এম আলমগীর হোসেন, ড. একরাম উদ্দীন সুমন, সরদার আব্দুল ওয়াদুদ, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা আজহার, ডাক্তার হরিদাস মন্ডল, মাওলানা মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, ডাক্তার আব্দুল মান্নান, আব্দুল গণি খান, হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।
পরে বিকেল তিনটায় খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদের সামনের ডাবুর মাঠে খুলনা জেলা মজলিসে শূরার সদস্য ও ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ ওবায়দুল্লাহ ও সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গওসুল আযম হাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তফা আল মুজাহিদ ও খুলনা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ ফকির। বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর হাসান মাহমুদ টিটো, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, দামোদর ইউনিয়ন আমীর শেখ মো. আলাউদ্দিন, জামিরা ইউনিয়ন আমীর ফ ম আব্দুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম, মাওলানা জহুরুল হক, আবুল হোসেন মোড়ল, হুসাইন আহমদ প্রমুখ। পরে এক বিশাল মিছিল ফুলতলা উপজেলা সদর প্রদক্ষিণ করেন। এ সময় হাজার মানুষের নারায়ে তাকবীর শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোজ নিচ্ছে। বুলেট দিয়ে মানুষ খুন তিনি ক্ষ্যান্ত হন নাই। মানুষদেরকে আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে। তাকে এ দেশের মানুষ ক্ষমা করবে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের এ সব ষড়যন্ত্র রুখতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে; কিন্তু সেই অপরাধপ্রবণতা ১০০ ভাগ বিদায় হয়নি। এখনো ছোটখাটো কিছু অপরাধ দেখা যাচ্ছে, তার মাত্রা কম। এই বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে।
নির্বাচনের জন্য এই অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবেন জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যৌক্তিক সময় বলতে আমরা সুস্পষ্ট করে বলেছি, না খুব দ্রুত, না খুব দেরি। একটা মধ্যম সময়ে যৌক্তিক সময়ে নির্বাচন হোক। যৌক্তিক এর ব্যাখ্যা হচ্ছে, জনগণ অবাধে ভোট দিতে পারবে, সে জন্য সময় যতটুকু লাগে, সেটিকে যৌক্তিক সময় বোঝানো হয়েছে। তিনি বলেন, আমরা ভোট দিতে গেলে কেউ বলবে না, ভোট দেয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে হবে না।
জামায়াত সূত্র জানায়, বিগত ১৪ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে ডুমুরিয়া ও ফুলতলায় প্রকাশ্য কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৪ বছর পর ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা সদরে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে পদযাত্রাটি সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো অতীতে কার্বন নিঃসরণ কমিয়ে ক্ষতিপূরণ দেওয়ার নানা প্রতিশ্রম্নতি দিলেও তারা তাদের প্রতিশ্রম্নতি রক্ষা করেনি। বৈশি^ক উষ্ণতা প্রতিরোধে তাদের কার্বন নিঃসরণ কমাতে হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।
বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লাখ লাখ মানুষ উদ্বাস্তু হচ্ছে। জনজীবনে সংকট প্রকট হচ্ছে। জীবনÍপ্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বের ধনী দেশগুলোকে অবশ্যই এর দায় নিতে হবে। এসময় বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য শাহনাজ পারভীন ও জয় সরদার, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।
শিক্ষকদের চাকুরীচ্যুতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিগত সরকারের আমলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র সকল অবৈধ ও দলীয় নিয়োগ বাতিল, নিয়োগ বৈষম্যের স্বীকার ও বঞ্চিতদের নিয়োগ এবং কুয়েটকে অবিলম্বে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে সোমবার বেলা ১২ টায় কুয়েট প্রধান ফটকের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন মুন্সী আঃ রব, রফিকুল ইসলাম শুকুর, মোঃ হাদীউজ্জামান, মোল্যা সোলায়মান, মোঃ ইমতিয়াজ, যোগীপোল ইউপি সদস্য গোলাম কিবরিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ নাজমুল হুদা পলাশ, মোঃ বাবুল শেখ, নাসির উদ্দিন মন্টু, মোঃ শহিদুল ইসলাম শহীদ, মোঃ জাহিদুল ইসলাম, এনামুল হোসেন, মোঃ জামাল উদ্দিন, পাশা চৌধুরী, মোঃ আবুল খায়ের, মোঃ রফিকুল ইসলাম রফিক, জসিম মুন্সী, মোঃ জামাল, বাপ্পি, এনামুল হোসেন, ছাত্রনেতা ইমতিয়াজ কায়সার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এসে তারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। ঘুষ, দুর্নীতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
সভাপতির বক্তৃতায় মীর কায়ছেদ আলী বলেন, ভিসি মিহির রঞ্জন হালদার ২০২৪ সালে দুইটি নিয়োগ দিয়েছেন। এ সকল নিয়োগে তিনি ছাত্রলীগকে একটা ভাগ, মন্ত্রীকে একটা ভাগ, স্থানীয় এমপিকে একটা ভাগ দিয়েছেন। এই ভাগাভাগির মাধ্যমে কুয়েটে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা কারো কাছ থেকে ১০ লক্ষ টাকা, কারো কাছ থেকে ১৫ লক্ষ টাকা, কারো কাছ থেকে ২০ লক্ষ টাকা বাণিজ্য করেছে। আর এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা অযোগ্য লোকদের কুয়েটে চাকরী দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন ড. আলমগীর হোসেন ভিসি হয়ে আসলেন। তিনি সাবেক ভিসি ড.আলমগীর হোসেনসহ কুয়েটের ১০ জন শিক্ষক, কর্মকর্তার নাম উচ্চারণ করে বলেন এদেরকে যদি কুয়েট থেকে বের করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।
এদিকে বেলা ১১ টায় কুয়েট প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদানকারী এবং বিগত সময়ে সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত এবং সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সাথে যুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং ক্যাম্পাসে আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রামপালে খুনি হাসিনার ফাসির দাবীতে উপজেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
রামপাল প্রতিনিধি
রামপালে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও খুনি হাসিনার ফাসির দাবীতে উপজেলা বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ মিছিল ও সমাবেশ করেছেন।
রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন, ফকির শাহাদাৎ হোসেন, শেখ ফিরোজ কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, আব্বাস হোসেন, আবু জাফর, এস, এম আব্দুল্লাহ আজমি, মাহাফুজুর রহমান চিক, শেখ মোতাহার আলী, প্রিন্স, বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, স্বৈরাচার হাসিনা জনরোষে পালিয়ে গেলেও তার দোষররা ঘাপটি মেরে রয়েছে। তারা আবারো নৈরাজ্য সৃষ্টি করে দেশের অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তারা এ সময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মাধ্যমে তার ফাসির দাবী হরেন। #
ডুমুরিয়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে দিপংকর সরকার (৩২) নামে এক যুবক কে বিদেশি পিস্তল সহ আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবক উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা তালতলা এলাকার মৃত রাধা কান্ত সরকারের ছেলে। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দিপংকর সরকার কে আটক করা হয়। এ সময় তার নিজ শয়ন কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।এ ঘটনায় পুলিশের এসআই মাসুদুর রহমান বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহনে কারোর কোন সমস্যা হয়নি
শ্যামনগর প্রতিনিধি
জরায়ুমুখ ক্যান্সারের টিকা গ্রহনে শ্যামনগরে অদ্যাবধি কারও কোন সমস্যা হয়নি। রেজিষ্ট্রেশনকৃত মধ্যে শতকরা ৯৩ ভাগ কিশোরী ইতিমধ্যে টিকা গ্রহন করেছেন। সকলের সহযোগীতা মিললে শেষ সপ্তাহে টিকা গ্রহনকারীর সংখ্যা শতভাগের কাছাকাছি পৌছে যাবে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ডব্লিউএইচও প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা সার্ভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার রাশেদ উদ্দীন মৃধা। সোমবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এইচপিভি টিকা সম্পর্কিত অবহিতকরণ সভায় আরও জানানো হয় শ্যামনগরের ১৪ হাজার ২৭৬ কিশোরী টিকা গ্রহনের উপযোগী। গত তিন সপ্তাহে যার মধ্যে ১৩ হাজার ৩৩৪ জন টিকা গ্রহ করেছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান আট/নয় হাজার টাকা মুল্যের উক্ত টিকা সরকারি উদ্যোগে সম্পুর্ন ফ্রি দেয়া হচ্ছে। ধর্মীয় কুসংস্কারের কারনে মুষ্টিমেয় মানুষ অতি গুরুত্বপুর্ন এ টিকা গ্রহনে অনীহা প্রকাশ করলেও অসংখ্য মাদ্রাসা ও বিদ্যালয়ে শতভাগ সাড়া মিলেছে। নিজের ও পরিবারের স্বার্থে ৯-১৪ বছর বয়সী কিশোরীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মরণঘাতি এ রোগের টিকা নেয়ার জন্য উব্দুব্ধ করতে তিনি সকলকে অনুরাধ করেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিনা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক,ইমাম প্রমুখ।
কালিগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে ছাদ ঢালাইয়ের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে নির্দেশ অমন্য করে পেরি পেরি ভুক্ত জমির উপর অবৈধভাবে দোকান ঘরের ছাদ ঢালাই দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কাজী- সু স্টোরের মালিক কাজী বাদশাকে বিনাশ্রম কারদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের কাজী সু- স্টোরে ঘটেছে। সাজা প্রাপ্ত বাদশা মিয়া উপজেলার মৌতলা গ্রামের মৃত কাজী জামাল উদ্দিনের পুত্র। জানাগেছে, সরকারি পেরিপেরি ভুক্ত জায়গায় সম্পুর্ন অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসায়ী কাজী বাদশা মেসার্স কাজী সু- হাউস নামক একটি জুতার দোকান পরিচালনা করে আসছিল। উক্ত দোকানে অবৈধ ভাবে ছাদ নির্মাণের কার্যক্রম শুরু করলে প্রথমে উপজেলা সহকারী কমিশনার অফিসের স্টাফ দিয়ে নিষেধ করা হয়। তা উপেক্ষা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজেই নিষেধ করলেও তা উপেক্ষা করেণ। এরপরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল নিজেই গত বৃহস্পতিবার রাতে নিষেধ করে আসেন। উক্ত নিষেধ অমান্য করে শনিবার চুরি করে রাতারাতি দোকানের ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন করে । বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার বেলা ১২ টায় যেয়ে কাজী সু- স্টোরে গেলে মালিক বাদশা পালিয়ে যায়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত দোকানে পুলিশ মোতায়েন করে ব্যবসায়ীকে হাজির করার নির্দেশ দেন। বেলা আনুমানিক ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ঐ ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারা দণ্ড প্রদান করে পুলিশের নিকট সোপর্দ করেন। তবে ব্যবসায়ী বাদশাকে সাজা দেওয়ায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। কেননা ইতিপূর্বে ঐ বাজারে রাতারাতি ৮/১০টি দোকানের ছাদ নির্মাণ সম্পন্ন করলেও উপজেলা প্রশাসনকে জানালেও রহস্যজনকভাবে কোন পদক্ষেপ না নেওয়ায় এ ক্ষোভ বিরাজ করছিল। উপস্থিত ব্যবসায়ীরা রাতারাতি তৈরি সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানান।
কালিগঞ্জে ওজনে কম দেওয়ায় ডিলারকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান
কালিগঞ্জ প্রতিনিধি
ওএমএমএস কার্ড ধারীকে দেওয়া চাউল ওজনে কম দেওয়ায় তহিদুল ইসলাম বুলবুল নামের ডিলারের স্ত্রী খাদিজা বেগমের নিকট থেকে ভ্রাম্যমান আদালত নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে থানা রোডে অবস্থিত ও এম এম এস ডিলারের গুদামে সোমবার (১৮ নভেম্বর) বেলা ৩ টার সময় হানা দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। এসময়ে কার্ড ধারী ৩ ব্যক্তির দেওয়া চাউলে ৭ কেজি, ৬ কেজি ও ৪ কেজি কম থাকায় ভ্রাম্যমান আদালত দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ওই সময় ও এমএমএস ডিলার তহিদুল ইসলাম ওরফে বুলবুল উপস্থিত না থাকায় বিতরণ কাজে জড়িত তার স্ত্রী খাদিজা বেগম দোষ স্বীকার করায় তার নিকট থেকে ভোক্তা অধিকার আইনে এ জরিমানার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন এলাকার একাধিক কার্ড ধারী ব্যক্তি ওএমএমএস ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটিয়ে চাউল ওজনে কম দেয়ার অভিযোগ করে মর্মে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কার্ড ধারীরা তার বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদ করলে উল্টো তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে বলে ভুক্তভোগীরা সহ উপস্থিত জনসাধারণ অভিযোগ করেণ। গতকাল কার্ড ধারি জাহাঙ্গীর আলম, দেব কুমার, সুকুমার অধিকারীর দেওয়া চাউলে ওজন কম ৫/৭ কেজি কম থাকায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুক্তভোগীরা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল তাৎক্ষণিকভাবে গুদামে হানা দিয়ে ভুক্তভোগীদের দেওয়া চাউল ওজন করে ৭ কেজি ৬ কেজি ৪ কেজি করে চাউল ওজনে কম পাওয়ার সত্যতা মেলায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানার টাকা আদায় করা হয়। তবে ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনার সময় ও এম এস এস ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুলের স্ত্রী খাদিজা বেগম নানান অজুহাতে ভ্রাম্যমান আদালতের সঙ্গে দুর ব্যবহার ও অসহযোগিতা ও ইদুরের খাওয়ার দোহাই দিয়ে রেহাই পাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। উপস্থিত কার্ড ধারি ও এলাকাবাসী তার ওএমএমএস ডিলার শিপ বাতিলের দাবি জানান।
সাতক্ষীরা তালায় হত্যার ৩ মাস পরে কবর থেকে লাশ উত্তোলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালায় হত্যার দীর্ঘ ৩ মাস ১২ দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে কবর থেকে কাদের মোড়ল(৭৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। তিনি মৃত মোছা মোড়লের পুত্র।
সোমবার সকালে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য পারিবারিক কবরস্থান আটারই গ্রাম থেকে কাদের মোড়ল এর লাশ উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-আমিন, তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানসহ পুলিশের একটি টিম।
নিহতের ছেলে আব্দুল হালিম মোড়ল বলেন, জমিজমা সংক্রান্ত জেরে গত ৬ আগষ্ট ভোর ৬ টায় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন কাদের মোড়ল। দেশের পট পরিবর্তন হওয়ার সেদিন মামলা হয়নি এবং একই দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর ৮ দিন পর ১৪ ই আগষ্ট নিহতের ছেলে হালিম মোড়ল(৩৮) বাদী হয়ে তালা থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নং ০৪,তারিখ-১৪/০৮/২৪। উক্ত মামলার আসামীরা হলেন,আটারই গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের পুত্র আশরাফ মোড়ল(৫৯),জাকিরুল মোড়ল(৩৮),জাকাম মোড়ল(৫২),আশরাফ মোড়লের পুত্র সোহাগ মোড়ল(২২),জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না(৪২) ও মোকাম আলী গাজীর পুত্র আলাউদ্দীন গাজী(৪৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-আমিন বলেন,যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিলো।সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত কলহ ছিলো। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারবো।
ডুমুরিয়ায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর অবহিতকরণ কর্মশালা
ডুমুরিয়া প্রতিনিধি
তরুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো টিকিয়ে রাখতে ব্র্যাক একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। ২০২৩-২০২৬ সাল মেয়াদি এ প্রকল্পে ডুমুরিয়ার ১৫০ জন উদ্যোক্তাকে নানা প্রকার প্রশিক্ষনসহ বেশ কিচ্থ উদ্যোগ গ্রহন করবে। গতকাল সোমবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। ফাইন্যান্সিয়াল সল্যুশন্স আনলকিং ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পটি কাতার ভিত্তিক দাতাসংস্থা “সিলাটেক” এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির আহম্মেদ। অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী পরিসংখ্যান অফিসার মোঃ তারেক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক সজ্ঞয় ব্যানার্জী, এলাকা ব্যবস্থাপক নানজীন নাহার, দেবদাস সাহা, শাখা ব্যবস্থাপক শিবু দাস, রেবা রানী রায়, প্রোগ্রাম অরর্গানাইজার মোঃ শাহাদাৎ হোসেন, মাজাহারুল হক, শামীমা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, রাজ্জাক, হারুন অর রশিদ, রাখি আক্তার প্রমুখ।
আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি :
গতকাল (সোমবার)আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি নেতা ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ হেলাল উদ্দিনের পিতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি জানিয়েছেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতলুবুর রহমান মিতুল, সাধারণ সম্পাদক মোঃ রাসেলুরামান, সাংগঠনিক সম্পাদক আকছির হোসেন রাজু, দ্বীন এলাহী, স.ম শফি, কাজী তৌহিদুর রহমান, রাজাউর রহমান প্রিন্স, ইউনুস আলী, গোলাম নবী, বাবু শেখ, ইকলাজ মোড়ল, অমল সরকার, জামাল শেখ, কাজী নজরুল ইসলাম, ফারুক শেখ, রুবেল শেখ, মহিদুল ইসলাম, হান্নান মোড়ল, মানিক সরদার, নারায়ন মিশ্র, এহনাসুল ইসলাম শিথিল, জি, এম মাসুম রেজা, রফেজা বেগম, ফিরোজা বেগম, জিল্লুর রহমান, স্বপন সরদার, হৃদয় বিশ্বাস প্রমুখ।
ডুমুরিয়ার শোভনায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শোভনা গাবতলা ফুটবল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার বাচ্চু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান লিটন। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আহম্মদ আলী ফকির, শেখ আঃ গফফার, শেখ আব্দুল মান্নান, আনছার আলী মোল্লা, হাফিজুর বাগাতি, মিজানুর রহমান মোল্যা,কবির হোসেন, আমিনুর রহমান,মঈন বাগাতি, মেহেদী হাসান,জুয়েল রানা শেখ,সুদীপ্ত রায়, জাহিদুর রহমান প্রমূখ।
খুলনা মহানগর যুব অধিকার পরিষদের খালিশপুর থানার ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা মহানগর যুব অধিকার পরিষদের আওতাধীন খালিশপুর থানার ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইজিদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ জুবায়ের যামুদ্বীন-কে আহ্বায়ক ও তানভীর সরদার ইমন কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে যুগ্ম-আহ্বায়কবৃন্দ শেখ রেফাতুল জান্নাত অনু, মোঃ মুস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম শিকদার, জাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে- সৌরভ মোহাম্মাদ সালমান, এইচ এম মাশরিকুল আলীম, মিরাজ হোসেন, মোঃ মহিবুল্লাহ। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নাফিউজ্জামান অন্তু, মনজু শিকদার, মোঃ আশিক হোসেন, মোঃ ইমরান সজল, তানজীম হোসেন, মোঃ চাঁন মিয়া, মোঃ লিটন শিকদার,
খুবি ভিসির সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম এর সঙ্গে মতবিনিময় সভা করেছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দিন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, জনতা ব্যাংকের সাবে ডিজিএম মো. হামিদুল ইসলাম, মো. সিরাজ উদ্দিন সেন্টু, আ. সালাম, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, মো. ইকবাল হোসেন তোকা, লিটন মিত্র, মো. খায়রুল কবির প্রমুখ ।
বাগেরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক বাচ্চু এর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ এনে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান বেগ এমদাদুল হকের সৎ বোন কাকলি আক্তার। পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফেরত পেতে এ সময় চামেলী আক্তার, ফ্যামিলি রহমান, মর্জিনা বেগম, পারভিন বেগম ও তাদের চাচাতো ভাই বেগ মুকাররাম হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাকলি আক্তার বলেন, ১৯৯৬ সালে পিতার মৃত্যুর পর থেকে পৈত্রিক সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভাই বেক এমদাদুল হক বাচ্চু সরকারি প্রভাব বিস্তার করে আমাদের ভোগ দখলীয় সম্পত্তি হতে আমাদের তাড়িয়ে দেয়। আমাদের পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হই। আমরা আমাদের জায়গায় গেলেই হুমকি ধামকি, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর ভয়-ভীতি প্রদর্শন করত।
৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সৎ ভাই বাচ্চু বেগ গা ঢাকা দেয়। কয়েকদিন আগে এসে বাড়িতে আসলে আমরা সকল বোনরা সম্মিলিত হয়ে আমাদের প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিতে বলি। সে আমাদের সম্পত্তি বুঝিয়ে না দিয়েই উল্টো আমাদের হুমকি ধামকি প্রদান করে। সে পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দেয়, আমাকে দুর্বল মনে করবানা। আমার সাথে সেনাবাহিনী আছে, তারা আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে গেছে। সে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এখন প্রশাসনের সহায়তায় আমরা আমাদের প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি ফেরত চাওয়ার দাবি জানান তিনি।
সোমবার সম্মেলনে উপস্থিত চামিলি আক্তার নামে অন্য এক বোন বলেন, সৎ ভাই বেগ ইমদাদুল হক একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান। দুর্নীতি করে বিপুলের মালিক হয়েছে এবং এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে একজন পর সম্পদ লোভী। সে আমাদের ছয় বোন ও এক ভাইয়ের সকল সম্পত্তি আত্মসাৎ করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের সকল সম্পত্তি ফেরত চাই।
এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেগ ইমদাদুল হক বাচ্চুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিল্পী সুলতানের শিশুস্বর্গে খুবির চারুকলার শিক্ষার্থীরা
নড়াইল প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২৩ ব্যাচের ১৭ জন শিক্ষার্থী মাঠ পর্যায়ে অনলাইফ স্কেচ কোর্সের পাঠগ্রহণের অংশ হিসেবে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের নড়াইলের বাসভবনে এসেছিলেন।
রোববার (১৭ নভেম্বর) দিনব্যাপি এসব শিক্ষার্থী শিল্পীর শিশুস্বর্গ ও তার আঁকা চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখেন। রংতুলির যাদুকরের আঁকা চিত্রাঙ্কণ দেখে মুগ্ধ হন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ড্রইং পেইন্টিং ডিসিপিনের শিক্ষক সহযোগি অধ্যাপক ডক্টর মুহাম্মদ তরিকত ইসলাম, সহকারি অধ্যাপক অনির্বান মল্লিক ও এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের সাবেক অধ্যক্ষ শিল্পী অনাদি বৈরাগী।
চিত্রশিল্পী এস এম সুলতানের হাতে গড়া শিষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) সহকারি অধ্যাপক শিল্পী বিমানেষ বিশ্বাস শিক্ষার্থীদের সঙ্গে দিনব্যাপী তার অভিজ্ঞতা ও শিল্পের করণ কৌশলের নানান দিক নির্দেশনা দেন। পরে শিক্ষার্থীরা শিল্পী বিমানেষ বিশ্বাসের স্টুডিও ও তার প্রতিষ্ঠিত শিশুদের স্কুল এবং শিশুদের আঁকা ছবি পরিদর্শন করেন।
শিক্ষার্থীরা নড়াইলের বড়েন্দার গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির জীবন ও প্রকৃতি প্রত্যক্ষভাবে অবলোকন করেন। যা বইয়ের পাতায় বা শিল্পী সুলতানের আঁকা ছবিতে দেখেছেন।
ছবি আঁকা শেষে প্রথিতযশা চিত্রশিল্পী এসএম সুলতানের সমাধিতে শ্রদ্ধান্জলি অর্পণ করেন।
শিক্ষার্থীরা শিল্পী এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজও পরিদর্শন করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজুর রহমান মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মফিজুর রহমানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, ১৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। আর এই শীত মৌসুমে খেজুর গাছ থেকে সুস্বাদু রস আহরণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আর কয়েকদিনের মধ্যে বাজারে উঠবে খেজুর গুড়।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি তাপমাত্রা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল রোববার (১৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল।
এদিকে শীতের শুরুতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে তিন হাজারের বেশি বয়োবৃদ্ধরা চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াহিদ মাহমুদ রবিন।
তিনি বলেন, শীতজনিত কারণে রোটা ভাইরাসে শিশু ডায়রিয়া রোগী বেড়েছে। নিউমোনিয়া রোগীর সংখ্যাও ব্যাপকহারে বাড়ছে। এছাড়া শীতজনিত কারণে হাসপাতালের আউটডোরে প্রতিদিন ৪০০-৫০০ শিশু ও বৃদ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন।
মাজেদুল ইসলাম নামের এক শ্রমিক ঢাকা পোস্টকে বলেন, শীত এসে পড়েছে। ভোরে কাজ করার সময় হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে শীতের তীব্রবা আরও বাড়বে। তখন কাজ করা মুশকিল হয়ে পড়বে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে।
গ্রামে গ্রামে চলছে মাদকের হোম ডেলিভারি
ঝিনাইদহ প্রতিনিধি
ভারতীয় সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের গ্রামগুলোতে মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদে টাকা পরিশোধের পর মাদক বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাদকের বড় চালানের দিকে নজর দিলেও এসব খুচরা বিষয়ে নজর দিচ্ছে না। ফলে ঘরে বসে নিশ্চিন্তে মাদক পাচ্ছে আসক্তরা।
অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় এ মাদক ব্যবসা চলে আসছে।
তারা নিয়মিত মাসোয়ারা পাচ্ছেন। নতুন এই কৌশলে মাদক কারবারিরা আরো সক্রিয় হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শৈলকুপার শেখপাড়া বাজার এলাকার প্রভাবশালী মাদক কারবারি বকুল জোয়ার্দার খুচরা বিক্রেতাদের মাধ্যমে উপজেলার ফুলহরি, মির্জাপুর,কাঁচেরকোল, দিগনগর, ত্রিবেণী ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন কৌশলে এ ব্যবসা পরিচালনা করছেন। সদরের মধুপুর এলাকার মাদক কারবারি দীপ্ত মণ্ডল খুচরা বিক্রেতার মাধ্যমে শহরের আদর্শপাড়া, পাগলাকানাই, কাঞ্চননগর, গোয়ালপাড়া ও হাটগোপালপুর এলাকায় মাদক বিক্রি করছে। এ ছাড়া শহরের আরাপপুর এলাকার কারবারি জাহিদুল ইসলাম ও মিলন হোসেন জেলা শহরের বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে এ মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন। কালীগঞ্জের আলোচিত নারী মাদক কারবারি তানিয়া খাতুন খুচরা বিক্রেতাদের মাধমে পৌর শহরের বিভিন্ন এলাকা ছাড়াও উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর, আড়পাড়া, মল্লিকপুর ও কোলা এলাকায় ব্যবসা পরিচালনা করছে। এরা একাধিকবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে। কারাগার থেকে বের হয়ে আবারও নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে মাদক কারবার।
সূত্র বলছে, ঝিনাইদহ শহরে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে কিছু ভাসমান কারবারি। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পরিশোধের পর ইয়াবা ও গাঁজা বাসায় পৌঁছে দেয় তারা। এ ছাড়া জেলার ছয় উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে সহজে ইয়াবাসহ নানা ধরনের মাদক মিলছে।
কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বলেন, ‘জেলাজুড়ে হঠাৎ করেই মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। ফলে প্রকাশ্যে নানা অপরাধ করে বেড়াচ্ছে তাঁরা।
প্রকাশ্যে চুরি-ছিনতাইয়ের মত ঘটনাও ঘটছে। প্রশাসনের এদিকে নজর দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।’
সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, যতদিন যাচ্ছে মাদক কারবারিরা ততই নতুন নতুন কৌশলে বেছে নিচ্ছে। সম্প্রতি মাদকের এই সহজলভ্যতার কারণে নতুন করে মাদকসেবীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। না হলে আগামী প্রজন্মের জন্য সুখকর হবে না। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, মাদকের হোম ডেলিভারির বিষয়টি আমার জানা নেই। তবে মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।
খুলনায় আলুর সিন্ডিকেট ভাঙার দাবিতে জেলা প্রশাসক বরাবর সিসিএসের স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদ ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে। বক্তারা বলেন, বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এ বছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুত রয়েছে, যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুতদাররা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রিক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে ফেলেছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে সিসিএসের পক্ষ থেকে।
সিসিএস খুলনা জেলা শাখার সমন্বয়ক মোস্তফা কামালের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিওয়াইবি কুয়েট শাখার সভাপতি রিফাত জান্নাত, সাধারণ সম্পাদক সরদার সাইফ আহমেদ রাফিন, খুলনা সরকারি মহিলা কলেজের সভাপতি ইশা কর্মকার, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সরকারি বিএল কলেজের সভাপতি রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, কালবেলা পত্রিকার খুলনা ব্যুরো রিপোর্টার বশির হোসেন প্রমুখ।
শহীদ আমিনুল ইসলাম বিমানের মায়ের ইন্তিকাল, শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বিএল কলেজের তৎকালীন ক্যাম্পাস সেক্রেটারি ও ৪২ তম শহীদ আমিনুল ইসলাম বিমানের মাতা আনোয়ারা বেগম (৬২) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
বাদ যোহর খুলনা মেডিকেল কলেজ একাডেমি ভবন মাঠে মরহুমার জানাযায় ইমামতি করেন তার ভাতিজা হাফেজ তাজিম । জানাজায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুর রহমান ফারাজী, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গওসুল আযম হাদী, বিএল কলেজের ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, খানজাহান আলী মহাবদ্যিালয়ের অধ্যক্ষ এস এম দাউদ, অধ্যাপক জোবায়ের হোসেন, মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স ম এনামুল হক, সাবেক সভাপতি মুশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম, মহানগরী সেক্রেটারি এসএম নুরুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমার ছেলে অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।
এদিকে শহীদ আমিনুল ইসলাম বিমানের মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, সহকারী মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি এস এম নূরুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান।
শিশু সুরক্ষা জোট খুলনা এর আয়োজনে সাংগঠনিক সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে শিশু সুরক্ষা জোট ,খুলনা এর আয়োজনে এক সাংগঠনিক সভা মাসাস এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা জোট ,খুলনা এর সভাপতি জনাব শামীমা সুলতানা শীলু। সভায় উপস্থিত ছিলেন জনাব সিলভী হারূন ( সহ সভাপতি- শিশু সুরক্ষা জোট,খুলনা) জনাব এম.নাজমুল আজম ডেভিড (সাধারন সম্পাদক- শিশু সুরক্ষা জোট,খুলনা)। ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব ফুলি সরকার ও সুরভী বিশ্বাস। সদস্য সংগঠন এর মধ্যে উপস্থিত ছিলেন দীপ্তি ফাউন্ডেশন,কারিতাস বাংলাদেশ, লোকজ, জেজেএস, সুশীলন, সিএসএস, স্বপ্নপূরী, ইউসেপ বাংলাদেশ, প্রসেস, ধ্রুব, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা সহ অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ। উপস্থিত সকলে শিশুদের সার্বিক উন্নয়নে নিজ নিজ সংগঠন এর কার্যক্রম তুলে ধরেন। প্রতিটি সংগঠনই ভিন্ন্ ভিন্ন আঙ্গিকে কাজ করছে। আগামীতে সদস্য সংগঠন গুলি যেন একই প্লাটফর্মে কাজ করতে পারে এই বিষয়ে ভিশন এর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করা হয়।
সুদক্ষ অ্যাপেই মিলছে প্রান্তিক পর্যায়ের প্রাণীর চিকৎসা
নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক খামারিদের নিকট রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খুলনার ব্লু অর্কিড রেস্টুরেন্টে সোমবার সন্ধ্যায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পাবলিক হেলথ খুলনার উপ-পরিচালক (ভেটেরিনারি) ডাক্তার এবিএম জাকির হোসেন, বাগেরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাহেব আলী, জেলা কৃত্রিম প্রজনন খুলনার উপপরিচালক ডাক্তার স্বপন কুমার।
ইউএসএআইডিএর অর্থায়নে ফিড দ্যা ফিউচার লাইভ স্টক এন্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় এমপাওয়ারের সোশ্যাল ইন্টারপ্রাইজ ও এসিডিআই/ ভিওসিএ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দাকোপ, দিঘলিয়া, বাগেরহাট সদর, বটিয়াঘাটা, তেরখাদা এবং ভেটেনারি সার্জন দিঘলিয়া এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের ভেটেনারিয়ানবৃন্দ, স্থানীয় প্রাণী সেবা দানকারী ও খামারিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডিআই ভোকার সিনিয়র ফিল্ড কর্ডিনেটর মাহফুজা পারভিন, ফিল্ড কোডিনেটর বিপ্লব ও তরিক, এম্পাওয়ার প্রোডাক্ট ম্যানেজার টেকনিক্যাল হিমেল বৈদ্য এবং কর্মশালাটি অর্গানাইজ করেন এমপাওয়ারের
সিনিয়র রিজিওনাল আইসিটি ফিল্ড কর্ডিনেটর শাহিন মাহমুদ। কর্মশালায় সভাপতিত্ব করেন এম্পাওয়ারের কমার্শিয়ালাইজেশন অফ আইসিটি সার্ভিসেস ডাক্তার মুনীর আহমেদ।
বিলডাকাতিয়ার জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জাতীয় কৃষক সমিতির
খবর বিজ্ঞপ্তি
বিলডাকাতিয়ার জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা নেতৃবৃন্দ। চলতি বোরো মৌসুমেই ধান রোপণের ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়ে কৃষক নেতারা।
সংগঠনের নেতারা এক বিবৃতিতে বলেন, বিলডাকাতিয়ারর জলাবদ্ধতায় খুলনা-যশোর ও সাতক্ষীরার প্রায় ৫ লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলের পানি অপসারণের উদ্যোগ কার্যকর হচ্ছে না। তাই অবিলম্বে শৈলমারী-ময়ূর-হাতিয়া নদী দিয়ে পানি অপসারণ বাড়াতে হবে। বিল অভ্যন্তরের থাকা নেট-পাটাসহ সকল দখলদারদের উচ্ছেদ করতে হবে। কৃষক সমিতির নেতারা আরো বলেন, খুলনা অঞ্চলের ৫ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা রক্ষায় বিলের পানি অপসারণ জরুরী হয়ে পড়েছে। এই অঞ্চলের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মাস্টার সন্দীপন রায়, কৃষক নেতা আঃ মজিদ মোল্লা, আমিরুল সরদার, রেজোয়ান আলী খান, লতিফ মহলদার, গুরু দাস, সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।











































