Home আঞ্চলিক নারীদের ক্ষমতায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: সালাম মূর্শেদী

নারীদের ক্ষমতায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: সালাম মূর্শেদী

14

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৪ আসনোর সংসদস সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, নারীদের ক্ষমতায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীরা আজ বঙ্গবন্ধু কন্যার কারণেই তথ্য আপা’র এর মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন সুন্দর একটি দেশ। আজ তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে দেশে আজ অর্থনৈতিক মুক্তি হয়েছে।
সালাম মূর্শেদী বলেন, বিএনপি কথায় শুধু কথায় বলে দেশে গণতন্ত্র নেই। তিনি বলেন, গণতন্ত্র যদি না থাকতো তাহলে ২০০১ সালে বিএনপি কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলো।
গতকাল বুধবার বেলা ১১টায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রাম একই পরিবারে বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত দুই ভাইয়ের পরিবারবর্গের খোঁজ-খবর নেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
এর পর দুপুর ১২টায় তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২ পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। তেরখাদা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। পরিচালনা করেন উপজেলা আইসিটি অফিসার মোসাঃ তাসলিমা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম। এর পর তেরখাদা নতুন বাসস্ট্যান্ডে টয়লেট ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। পরে তিনি তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রেলিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে শহীদ ¯ৃ§তি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আসাদুজ্জামান রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি সহ নেতৃবৃন্দ। পরে তিনি বিকেল ৫টায় তেরখাদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাছিকাটা হাতিরসুরা গ্রামে রোমেছার বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন রূপসা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আঃ সালাম, তেরখাদা উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ঘাটভোগ ইউনিয়ন আ’লীগের সভাপতি মনির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, তেরখাদা উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ইলিয়াস শেখ, তেরখাদা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা বাছিতুল হাবিব প্রিন্স, নৈহাটী ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, আইচগাতী ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান পিলু, সাবেক জেলা যুবলীগ সদস্য মোঃ হারুন মোল্লা, রূপসা উপজেলা যুবলীগের সদস্য সরদর জসিম উদ্দিন, সফিকুর রহমান ইমন, ফরিদ আহমেদ, যুবলীগ নেতা মোঃ মহিউদ্দিন মানিক, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈনুদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল শেখ, নোমান সৈকত, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিদ্দিক চৌধুরী প্রমুখ।