স্টাফ রিপোর্টার।।
নগরীর লবণচরা থানাধীন সিমেন্ট ফ্যাক্টেরী রোড ও মোল্লাপাড়া ভাজাওয়ালা গলিতে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ। ২৯ আগস্ট রাত পৌনে ৮টা এবং সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, নগরীর বান্দাবাজার এলাকার বিপ্লব সরদারের ছেলে দ্বীপ (১৯), একই এলাকার মৃত. আলফাজ উদ্দীন চৌধুরীর ছেলে এনায়েত (৪৫), হরিণটানা আশিবিঘা এলাকার আইয়ুব আলী আকনের ছেলে হেমায়েত আকন (৩৫), মৃত. নুর ইসলাম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩৫) ও মো. মনছব লস্করের ছেলে ইমরান লস্কর (৩২)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম (সিটি স্পেশাল ব্রাঞ্চ) জানান, ২৯ আগস্ট রাত পৌনে ৮টা এবং সাড়ে ৮টার দিকে লবণচরা থানাধীন সিমেন্ট ফ্যাক্টেরী রোড ও মোল্লাপাড়া ভাজাওয়ালা গলিতে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম। এসময় এসময় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় ওই ৫জনকে গ্রেপ্তার করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর খালিশপুর রোড নং- ২৭৬ এর মো. খোকন মোল্লার ছেলে নাজমুল ইসলাম বাপ্পী (৩২) ও ৪নং ফুডঘাট আনসার ক্যাম্পের পিছনের বাসিন্দা সোবহান শেখের মেয়ে বন্যা বেগম (২১)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম (সিটি স্পেশাল ব্রাঞ্চ) জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৭৮০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৯ আগস্ট গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন টাংগাইল জেলার মির্জাপুর থানার ভাতগ্রাম এর মৃত. দয়াল মন্ডল এর ছেলে মনোরঞ্জন (৪৮) ও রাজবাড়ি জেলা সদরের খানখানাপুর এলাকার মৃত. সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন (৫২)।
র্যাব-৬ জানায়, ২৯ আগস্ট সাতক্ষীরা জেলার সদর থানাধীন দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল। এসময় ৭৮০ পিস ইয়াবাসহ মনোরঞ্জন ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়ছে।
যশোরে র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আকবরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি মো. জুয়েল (৩৫)’কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৯ আগস্ট গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। জুয়েল যশোর ঝাউলিয়া স্কুলের উত্তর পাশের বাসিন্দা মো. বাবুল আক্তার এর ছেলে।
র্যাব-৬ জানায়, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১২ সালের ২৭ মার্চ বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ নড়াইলের লোহাগড়া থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় চার মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে জুয়েল এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ২০২১ সালের ১৪ ডিসেম্বর আদালত জুয়েলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন।
এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট কোতয়ালী মডেল থানাধীন আকবরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতো। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।











































