সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার শ্যামনগরে নাশকতা মামলায় সাবেক ও বর্তমান ৩ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী বাবু।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, আজকেই আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।











































