স্টাফ রিপোর্টার।।
জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী আব্দুল হালিমের হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি চিহ্নিত সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে গাল কাটা মুরাদ কর্তৃক সাংবাদিক মো. জামাল হোসেনকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালকে অস্ত্র নিয়ে সে হত্যার চেষ্টা চালায়। বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা ১১টারদিকে উপজেলার চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক জামালের সঙ্গে থাকা তার ভাইপো মানিক শেখকে মারধর করে সন্ত্রাসী মুরাদ ও তার সহযোগিরা। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সাংবাদিক জামাল হোসেন দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার বিশ^াস।
এদিকে, একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি কর্তৃক প্রকাশ্যে অসংখ্য মানুষের সামনে ধারালো অস্ত্র হাতে সাংবাদিক জামাল হোসেনকে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা চরম উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে দ্রুত সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে গাল কাটা মুরাদ ও তার সহযোগিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক মো. জামাল হোসেন স্থানীয় দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক খোলাকাগজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এবং স্থানীয় দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃতঃ শেখ শাহাজাহানের পুত্র।
থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে সাংবাদিক মো. জামাল হোসেন উল্লেখ করেন, বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা ১১টারদিকে দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক আমাকে মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় আসতে বলেন। তখন তিনি বাড়ি হতে মোটরসাইলযোগে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় আসার পথে তার ভাইপো মানিক শেখ তার গাড়িতে উঠে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে নামার সঙ্গে সঙ্গে দেয়াড়া (৪নং ওয়ার্ড) গ্রামের মৃতঃ শেখ শাহাজাহানের পুত্র সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে গাল কাটা মুরাদ (৪২) এবং একই গ্রামের মৃতঃ খালেক শেখের পুত্র তার সহযোগি ইসমাইল হোসেন কালা (৪০)সহ অজ্ঞাতনামা কয়েকজন মানিক শেখকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় সাংবাদিক জামাল তাদের ঠেকিয়ে দুই জনকে দুইদিকে পাঠিয়ে দিয়ে দিঘলিয়া উপজেলা পরিষদের মধ্যে চলে যান। সাধারণ সম্পাদকের সাথে উপজেলা পরিষদের মধ্যে দেখা হলে তিনি তাকে নিয়ে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পৌছানো মাত্র সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে গালকাটা মুরাদ ধারালো অস্ত্র হাতে নিয়ে সাংবাদিক জামাল হোসেনকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক ও উপস্থিত অন্যান্য সদস্যসহ আরও অনেকের সম্মুখে তাকে ধারালো অস্ত্র হাতে ক্ষিপ্ত অবস্থায় দেখতে পেয়ে ঠেকিয়ে দেয়। তখন সে তার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্দ্যত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতিসহ খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়।
পরবর্তীতে সাংবাদিক জামাল হোসেন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দিঘলিয়া থানাধীন দেয়াড়া কলোনি বাজারে পৌছানো মাত্র বেলা সাড়ে ১২টারদিকে ০১৬১২-৯৮৯৮১৯ নম্বর মোবাইল থেকে তার ব্যবহৃত মোবাইলে ফোন করে অবস্থান জানতে চেয়ে সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে গাল কাটা মুরাদ পূণরায় তাকে জীবননাশের হুমকি প্রদান করে।
সাংবাদিক জামাল হোসেন অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন সময় পত্রিকায় সন্ত্রাসী গালকাটা মুরাদসহ তার সহযোগিদেও বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় দীর্ঘ দিন ধরে তারা তার উপরে ক্ষিপ্ত ছিলো। এরই ধারাবাহিকতায় তারা তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় তিনি আতংকিত হয়ে পড়েছেন। যে কোন সময় সন্ত্রাসী মুরাদসহ তার সহযোগিরা তার এবং তার পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারে বলে আশংকা করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এদিকে, একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি কর্তৃক প্রকাশ্যে অসংখ্য মানুষের সামনে ধারালো অস্ত্র হাতে সাংবাদিক জামাল হোসেনকে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা চরম উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে দ্রুত সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে গাল কাটা মুরাদ ও তার সহযোগিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, এসএম রফিকুল ইসলাম, ফরাদ কাদির, মল্লিক মোকসুদুর রহমান খোকন মল্লিক হাবিবুর রহমান,আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, গাজী জামসেদ ইসলাম সৌরভ, এস এম ওয়াহিদ মুরাদ, কে এম আসাদুজ্জামান, মোঃ আশরাফ হোসেন, ওয়াসিক উল্লাহ হুসাইনী রাজিব,মোঃ সালাউদ্দিন মোল্লা, মোঃ রানা মোল্লা, তেীহিদ রুপম শেখ মনিরুল ইসলাম।











































