Home আঞ্চলিক কালীগঞ্জ মোচিক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় ও জমাদান সম্পন্ন

কালীগঞ্জ মোচিক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় ও জমাদান সম্পন্ন

6

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় ও জমাদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্ষন্ত উৎসবমুখর পরিবেশে মোচিকের অস্থায়ী ট্রেনিং কমপ্লেক্্র ভবনে এ কার্যক্রম চলে। এদিন সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মোট ২৫ টি পদের মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৩ জন, সহ-সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন ছাড়াও বিভিন্ন পদে মোট ৪১ টি মনোয়নপত্র বিক্রয় হয়। এরপর বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৫ টি মনোয়নপত্র জমা পড়ে।

 

নির্বাচন কমিশনার ইক্ষু বিভাগের সিআইসি আতাউল হক জিহাদ জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় ও জমাদান সম্পন্ন হয়েছে। এ সময়ে কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তারা নির্বাচন কমিটি কর্তৃক ক্রয় ও জমাদান সরেজমিনে দেখে সন্তষ্টি প্রকাশ করেন।