Home আঞ্চলিক মোংলায় ট্রাকের পিছনে এম্বুলেন্সের ধাক্কা, চালক নিহত, আহত ৩

মোংলায় ট্রাকের পিছনে এম্বুলেন্সের ধাক্কা, চালক নিহত, আহত ৩

14

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় সড়ক দুর্ঘটনায় এম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন। নিহত চালক হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তবে হারেজ খুলনার বৈকালীতে বসবাস করতেন। আর এম্বুলেন্সটি খুলনা আদদ্বীন হসপিটালের।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আরবেজ আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি এম্বুলেন্স শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরী সামনে সাইড করে রাখা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পিছনে মেরে দেয়। এতে এম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মারা যান চালক। সকাল ৮টার দিকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে মোংলা থানা পুলিশের এসআই মোঃ হাদিউজ্জামানের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে ওই এম্বুলেন্স থাকা শিশুসহ তিনজন কম-বেশি আহত হয়েছেন। তাদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলেও জানান ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরবেজ আলী বলেন, সকাল ৭টায় দুর্ঘটনার খবর পেয়ে সাড়ে ৭টা ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। তিনি বলেন, এম্বুলেন্স চালক ঘুমন্ত অবস্থায় থাকায় রাস্তার পাশে সাইড করে রাখা ডেলটা এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পিছনে এসে মেরে দেন। এতে চালক ঘটনাস্থলে মারা যান, আর এম্বুলেন্স থাকা শিশুসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনাটি রাস্তার পাশে ঘটায় এ ঘটনার পরও মোংলা-খুলনা মহাসড়কের সকল ধরণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মোংলা থানার এসআই মোঃ হাদিউজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।