দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে খুলনার দাকোপে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূনরায় আলহাজ¦ শেখ আবুল হোসেনকে সভাপতি ও বিনয় কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আ‘লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন ঘোষনা করেন জেলা আ‘লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি ও আ‘লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, কেন্দ্রীয়নেতা এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, কেন্দ্রীয়নেত্রী অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, কেন্দ্রীয়নেতা নির্মল কুমার চ্যাটার্জি, সাবেক এমপি ননী গোপাল মন্ডল। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ সুজিত অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আ‘লীগনেতা অ্যাডঃ সোহরাব আলী সানা, অ্যাডঃ কাজী বাদশা মিয়া, অ্যাডঃ নিমাই চন্দ্র রায়, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অ্যাডঃ ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশিদী সুকর্ণ, জোবায়ের আহমেদ খান জবা, অ্যাডঃ নব কুমার চক্রবর্তী, কাজী শামিম আহমেদ, মোল্যা মোজাফ্ফার হোসেন, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শ্রীমন্ত অধিকারী রাহুল, আশরাফুল আলম খান, খায়রুল আলম, নান্টু রায়। পরে বিকাল ৫টায় চালনা এম এম কলেজ হল রুমে জেলা আ‘লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন সানার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলরদের উপস্থিতিতে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে সমঝোতায় পূনরায় আলহাজ¦ শেখ আবুল হোসেনকে সভাপতি ও কাউন্সিলরদের সমর্থনে বিনয় কৃষ্ণ রায়কে সাধারন সম্পাদক করে পুনরায় নির্বাচিত করা হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ ও ১নং সদস্য সাবেক এমপি ননী গোপাল মন্ডল ও ২নং সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের নাম ঘোষণা করা হয়। সভার আগে উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন ও টি শার্ট পরে বর্ণাঢ্য মিছিল সহকারে নেতাকর্মিরা সম্মেলনস্থলে জড়ো হয়। দীর্ঘ ৮ বছর পর ক্ষমতাসীনদলের এই সম্মেলনকে ঘিরে চালনা পৌর এলাকা উৎসবের শহরে পরিনত হয়।
দাকোপে একরাতে ৪ দোকানে দুর্র্ধষ চুরি।
খুলনার দাকোপে থানা থেকে মাত্র ৫০০ গজ দুরে উপজেলা সদর চালনা বাজার ডাকবাংলার মোড়ে এক রাতে ৪টি দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকার নিয়ে গেছে। এঘটনায় ভূক্তভোগিদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃস্পতিবার রাত ২টার দিকে দোকানগুলোর পেছনের ভেন্টিলেটর ভেঙে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। জানা যায়, বিসমিল্লাহ টেলিকমের মালিক মোঃ আনিসুর রহমানের মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকান, প্রভা টেলিকম মালিক হিরন্ময় গাইনের মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকান, মোল্যা মোবাইল বাজারের মালিক মোঃ ইমরুলের বিকাশ ও নতুন মোবাইল বিক্রেতার দোকান ও চালনা আয়ুর্বেদিক ইউনানী চিকিৎসালয় ডাঃ সোহরাব মোল্যার দোকানে এ চুরির ঘটনা ঘটে। তারা জানান, প্রতিদিনের ন্যায় রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়ি যায়। পরদিন বৃহস্পতিবার সকালে এসে দোকান খুলে চুরির ঘটনা বুঝতে পারে। এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।











































