স্টাফ রিপোর্টার।।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কন্ট্রাক্ট সার্ভিসের জনবল নিয়োগ সিডিউল ক্রয়ে সন্ত্রাসীদের বাঁধার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার জনৈক সেলিমের নেতৃত্বে ৩০/৪০ জন সিডিউল ক্রয় করতে বাঁধা প্রদান করেন বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেছেন। সিডিউল কিনতে বাধা প্রদান কারীদের নিকট আগ্নেয়াস্ত্র ছিলো বলেও ভুক্তভোগীরা জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তকদ্বির এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী মি: জাকিরুল ইসলাম জানান, ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কন্ট্রাক্ট সার্ভিসের জনবল নিয়োগের সিডিউল ক্রয় করতে যাই। এসময় সেলিমের নেতৃত্বে ৩০/৪০ জন সিডিউল ক্রয় করতে বাঁধা প্রদান করে। তাদের ভয়ে আমিসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চলে আসি।
এবিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করবো। তিনি আরও জানান, একটি টিকাদার প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে তার ক্যাডার বাহিনীর প্রদান সেলিমের নেতৃত্বে ৩০-৪০ জন টেন্ডার কেনার সময় বাধা প্রদান করেন। এঘটনার তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসানের বক্তব্য নিতে তার ০১৭১১০১১২১০ নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।











































