Home আঞ্চলিক নাশকতা মামলায় জামিনে কারামুক্ত খুলনা বিএনপির ১৪ নেতাকর্মী

নাশকতা মামলায় জামিনে কারামুক্ত খুলনা বিএনপির ১৪ নেতাকর্মী

12

খবর বিজ্ঞপ্তি।।
গ্রেফতার করে হামলা মামলা দিয়ে চলমান গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, মানুষের জানমালের আজ কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করে থানায় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত নির্যাতন চালাচ্ছে। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক রয়েছে। কিন্তু কারো মুখে ক্লান্তি, হতাশা নেই, সকলকে উজ্জীবিত। যতই নির্যাতন আসুক, যতই নিপীড়ন আসুক, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করবোই।

সোমবার (১৬ জানুয়ারি) খুলনায় কথিত নাশকতা মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত ১৪ নেতাকর্মী যথাক্রমে কামরুজ্জামান টুকু, মোঃ ফারুক খান, ইয়াকুব পাটোয়ার, আলিফ মিলন, রফিক শেখ, মাহবুবুর রহমান, বাবুল রানা, রিপন শেখ, মোহাম্মদ মাসুদুজ্জামান, জাহাঙ্গীর মোল্লা, রাজু হাওলাদার, শহিদুল শেখ, শরিফুল ইসলাম টিপু ও মেশকাত আলীকে কারাগেটে ফুল দিয়ে বরনকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মনা আরো বলেন, চলমান আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তারা একটি আদর্শ ও লক্ষ্যের জন্য প্রাণ দিয়েছেন। সে আদর্শ এবং লক্ষ্য হচ্ছে তার নিজের দেশকে মুক্ত করা, সকল মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অমানবিক আচরণ পরিহার করে নিরপেক্ষভাবে পূর্ণ পেশাদারিত্বের সাথে সংবিধানের আলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, শফিকুল আলম তুহিন, স ম রহমান, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মুজিবুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, গাজী আফসার, নাসির খান, কে এম হুমায়ুন কবির, চৌধুরী নাজমুল হুদা সাগর, আলী আক্কাস, ইস্তি আহমেদ ইস্তিসহ অনেকে।